a
প্রতিকী ছবি
ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায়। গতকাল মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটার খবর ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এই ক্ষেপনাস্ত্র নির্মাণ কারখানার পাশে বেসামরিক জনবসতি রয়েছে। খবর পার্সটুডের।
দেশটির সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেইজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এ খবর নিশ্চিত করেন। জানা যায়, 'তুমের' অস্ত্র নির্মাণ কারখানায় নিয়মিত পরীক্ষার সময় এই বিস্ফোণের ঘটনা ঘটে। মানবিক ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে ইসরাইল দাবি করে।
স্থানীয়রা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন ও ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখেছেন। ইসরায়েলি দৈনিক হারেৎজ লিখেছে, একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে বেশ ক্ষয়ক্ষতি হলেও, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট করে বলছেনা। তবে বিশেষজ্ঞদের ধারণা এর পেছনে কোন নাশকতা আছে কিনা তা এই মূহুর্তে বলা মুশকিল।
ফাইল ছবি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন টার্নিং পয়েন্টে আছে এবং বিজয়ের পথে। শুক্রবার (১১ মার্চ) তিনি এই মন্তব্য করেছেন।
এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেছেন, 'আমাদের ইউক্রেনকে স্বাধীন করতে কতদিন লাগতে পারে তা বলা সম্ভব নয়। কিন্তু এটা বলা সম্ভব আমরা তা পারবো। কেননা আমরা ইতোমধ্যে একটা কৌশলগত টার্নিং পয়েন্ট অর্জন করেছি। আমরা জয়ের পথে।'
তিনি আরও বলেছেন, এটি শক্তিশালী ও অনড় শত্রুর বিরুদ্ধে একটি দেশপ্রেমিক যুদ্ধ। যা তাদের হাজার হাজার সেনার মৃত্যুর দিকে মনোযোগ দেয় না।
এছাড়া জেলেনস্কি পূনরায় ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা বলেছেন তার এবং তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র ও ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র প্রকাশ্যে ঘোষণা দিয়ে করছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আজম। এদিন শহরের দুই নং রেলগেইট এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
মির্জা আজম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে খুনিরা ঐক্যবদ্ধ। আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের ঘ্রাণ পাচ্ছি। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের চেতনা আসছে না। আমাদের চেতনা জাগ্রত করতে হবে। বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনকে ঘিরে অনেক ষড়যন্ত্র প্রকাশ্যে রূপ নিয়েছে। আমাদের জাগ্রত হবে। মানুষের কাছে ভোট চাইতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ পাকিস্তানে রূপ নেয়নি। শেখ হাসিনার জন্ম না হলে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারতো না। শেখ হাসিনা জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আশা করি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে হতাশা দূর হবে। সূত্র: বিডি প্রতিদিন