a
ফাইল ছবি
চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি প্রতিহত করতে অতি গোপনে শীঘ্রই একটি মহড়া পরিচালনা করবে মার্কিন সামরিক বাহিনী।
সিএনএন-এর বরাত দিয়ে এ খবর জানায় পার্সটুডে। বলা হয়েছে, গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। চীন ও রাশিয়ার যে কোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হবে।
এদিকে, বিভিন্ন সময়ে নানা কারণে চীন ও রাশিয়ার সঙ্গে আমেরিকার বিরোধ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকা নিজেদের সুরক্ষার জন্য যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এব্যাপারে মহড়ার ধরণ ও ব্যাপ্তি সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না এবং কেউ তা জানতেও পারবে না বলে জানানো হয়।
কলকাতা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন: কলকাতায় কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে কলকাতায় কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে এক সংস্থার সভাপতি ডক্টর অপুর্ব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক এটিএম মমতাজুল করিম। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুগ্ম সচিব ডক্টর অমল কান্তি রায়, সার্ক কালচারাল সোসাইটি ভারতের সেক্রেটারি ডক্টর অনিন্দ্য চক্রবর্তী, সংস্থার সেক্রেটারি জেনারেল ডক্টর আদম শফি খান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ ইমদাদ হোসেন, এডভোকেট মুন্সী আবুল কাসেম, আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মঞ্জু লস্কর প্রমুখ।
সভায় বক্তারা বলেন ধর্মের উর্ধ্বে মানবতাকে স্থান দিতে হবে। সভায় বিশিষ্ট সংগঠক চন্দ্রনাথ বসুকে সভাপতি ও রঞ্জনা গুহকে সেক্রেটারি নির্বাচিত করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির ২১ সদস্যবিশিষ্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গঠন করা হয়।
ফাইল ছবি। শেখ কামাল
আজ ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের আজকের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন।
’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরের বেশে যুদ্ধ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ১৯৭১ সালের ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হন শেখ কামাল।
পড়াশোনার দিকদিয়েও শেখ কামাল ছিলেন বেশ মেধাবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন তিনি।
শেখ কামাল ছিলেন দেশের ঐতিহ্যবাহী দল আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খ্যাতিপ্রাপ্ত দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সাথে তার বিয়ে হয়।
আজ শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। এদিন সকাল ৮টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।