a শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি বৃটেনে নতুন বিতর্কে
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি বৃটেনে নতুন বিতর্কে


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৩ আগষ্ট, ২০২৪, ০৬:৩২
শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি বৃটেনে নতুন বিতর্কে

সংগৃহীত ছবি: টিউলিপ সিদ্দিকি ও আবদুল করিম


চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকে একটার পর একটা বিতর্ক লেগেই আছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু করা হয়। তার খালা শেখ হাসিনার অনুচরের সুবিধা নিয়ে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

গত শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আবদুল করিমের ২ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ। এই সম্পত্তি টিউলিপ সিদ্দিকের নিজের কেনা বাড়ির কাছেই অবস্থিত।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও জানা যায়, শেখ হাসিনা বাংলাদেশে আবদুল করিম নামের এই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন। শুধু তা-ই নয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম উক্ত ব্যাংকটিতে তার অবস্থান করে নেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

আর ধারণা করা হচ্ছে, টিউলিপের খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদপুষ্ট বর্তমানে এই ব্যক্তির কাছ থেকে অন্যায় সুবিধা আদায় করে নিচ্ছেন টিউলিপ। টিউলিপ ওই পাঁচ বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্যও লুকিয়েছেন জাল জালিয়াতিভাবে।

ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন টিউলিপ। ওই ব্যবসায়ী টিউলিপকে তাঁর বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কি না, সেই প্রশ্নই বর্তমানে  উঠে এসেছে। কারণ, গত দুই বছরে টিউলিপ তাঁর পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন, তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক। তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসেবে দেখা হয়।

রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের এই কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন।

নাইজেল ফারাজ বলেন, সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরে অবস্থান করেন, তাহলে সেটি বড় অন্যায়। আবদুল করিম নামের ব্যবসায়ী এর বিনিময়ে লেবার পার্টির মন্ত্রীর কাছ থেকে অন্যায্য সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন। লেবার পার্টি এমন লোককে মন্ত্রী বানিয়েছে। তিনি বলেন, এই দল গোলমেলে কাজ করতে পছন্দ করে।

আবদুল করিম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন সদস্য। যুক্তরাজ্যে টিউলিপের নির্বাচনে তার খালার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাজ করা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। ৫ আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

উল্লেখ্য, বিভিন্ন সূত্রের খবর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায়


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২:১৪
ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায়

সংগৃহীত ছবি

পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। সম্প্রতি স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন উদ্বেগ প্রকাশ করেন।

জেনারেল আমিকাম নুরকিন জানান, মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো। কারণ এ বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে।

বিমান বাহিনী প্রধান আরও জানান, হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা রয়েছে তাতে খুব সহজেই সেগুলো ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলোতে পৌঁছাতে সক্ষম। ফলে অনেক ঝুঁকিতে রয়েছে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরগুলো।

সাক্ষাৎকারে গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থানের কথাও স্বীকার করেছেন তিনি।

গত মাসে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বর্বর ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত আমেরিকা ও মিশরের সহযোগিতায় যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয় ইসরায়েল। তবে ইসরায়েলি আগ্রাসনে নারী-শিশুসহ দুই শতাধিক ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়। অপরপক্ষে, ১২ জন ইসরায়েলের মৃত্যু ও আহত হয় অনেকে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইসরায়েল সরাসরি তা প্রকাশ করেনি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ফরিদুল কবীর তালুকদারের নির্দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র সংগ্রহের এক অভাবনীয় উন্মুক্ত পরিবেশ!


মনিরুজ্জামান মনির, সরিষাবাড়ি: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৬
ফরিদুল কবীর তালুকদারের নির্দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র সংগ্রহের এক অভাবনীয় উন্মুক্ত পরিবে

ছবি: সুমন, মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধি, সরিষাবাড়ি: বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সময় দলের চিহ্নিত পছন্দনীয় ব্যক্তিরাই মনোনয়ন সংগ্রহ করে তারাই নির্বাচিত হতেন। আজ জামালপুর, সরিষাবাড়ি, তারাকান্দি সার কারখানায় এক ব্যতিক্রম দৃশ্য লক্ষ্য করা যায়। জামালপুর, সরিষাবাড়ি যমুনা সারকারখানা সিবিএর নির্বাচন উপলক্ষে জামালপুর জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব ফরিদুল কবীর তালুকদার শামিমের নির্দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র সংগ্রহের এক অভাবনীয় উম্মুক্ত পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহের ব্যবস্থা রাখা হয়। প্রত্যেক প্রার্থী নিজে বা তার প্রতিনিধির দ্বারা তাদের কাংখিত মনোনয়নপত্র অতি সহজেই সংগ্রহ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সরিষাবাড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মনিরুজ্জামান আদম, সিবিএ-র সাবেক সফল সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোরশেদ আলম তালুকদার।

আরও উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন, সাধারণ সম্পাদক জেএফসিএল শাখা উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সফল সদস্য রাশেদুজ্জামান (লিটন), আওনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান (মাছুম), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম( হাই),  পোগলদিঘা ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম (স্বপন), জাহাঙ্গীর, রোকন, যুব নেতা উজ্জ্বল, অংকন, ভালো, রমজান আলী (বিপ্লব) ও  ছাত্র নেতা সুমন প্রমুখ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক