a সাইবার হামলার পর ৬০০ কোটি টাকা দাবি করছে হ্যাকাররা
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সাইবার হামলার পর ৬০০ কোটি টাকা দাবি করছে হ্যাকাররা


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৫ জুলাই, ২০২১, ১০:৪৬
সাইবার হামলার পর ৬০০ কোটি টাকা দাবি করছে হ্যাকাররা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি কেসায়াতে সাইবার হামলা চালিয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত একটি র‍্যানসমওয়্যার হ্যাকার গ্রুপ। সিস্টেমের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে সাত কোটি ডলার বা ৫৯০ কোটি টাকা দাবি করেছে হ্যাকার গ্রুপ।

এদিকে, এর সঙ্গে ক্রেমলিনের কোনো যোগসূত্র থাকলে তার জবাব দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান কেসায়ার সিস্টেমে হামলা চালিয়েছে আরইভিল নামে একটি হ্যাকার গ্রুপ। এতে অন্তত ১৭টি দেশের কয়েকশো কোম্পানি বিপদে পড়েছে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম।
আরইভিল নিজেদের ব্লগে এই হামলা চালানোর দাবি করেছে। নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে বিটকয়েন মারফত সাত কোটি ডলার ‘মুক্তিপণ’ দাবি করেছে তারা।

হ্যাকার গ্রুপটি এর আগে বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান জেবিএস এ হামলা চালিয়ে এক কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়।

এদিকে, এ ঘটনা তদন্তে এফবিআইকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রেমলিনের যোগসূত্র খুঁজে পাওয়া গেলে তার জবাব দেয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

মিয়ামিভিত্তিক কেসায়া বিভিন্ন কোম্পানিকে নেটওয়ার্ক ও সফটওয়্যার সেবা দিয়ে থাকে। আর্থিক খাত থেকে শুরু করে পর্যটন, রিটেইলার এমনকি বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ব্যবহার করে থাকে। সারা বিশ্বেই তাদের সেবা গ্রহীতা কোম্পানিগুলো এই সাইবার হামলার শিকার হয়েছে।

অর্থ লেনদেনের সফটওয়্যারে জটিলতার কারণে সুইডেনে কুপ নামে একটি চেইন শপ তাদের ৮০০টি শাখা শনিবার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দেশটিতে একটি ওষুধ চেইন, গ্যাস স্টেশন চেইন, রাষ্ট্রীয় রেলওয়ে এবং সরকারি গণমাধ্যম এসভিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে৷

জার্মানির বার্তা সংস্থা ডিপিএ-এর প্রতিবেদন অনুসারে, দেশটিতে একটি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানের কয়েক হাজার কাস্টমার র‍্যানসমওয়্যার বা ডেটা আত্মসাতের শিকার হয়েছেন। দুইটি বৃহৎ ডাচ প্রযুক্তি প্রতিষ্ঠানও সমস্যায় পড়েছে।

কেসায়ার প্রধান নির্বাহী ফ্রেড ভকোলা জানিয়েছেন, হামলার শিকার হওয়াদের মধ্যে বেশির ভাগই ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান যার মধ্যে দাঁতের ক্লিনিক থেকে শুরু করে স্থাপত্য প্রতিষ্ঠান, প্লাস্টিক সার্জারি সেন্টার, এমনকি লাইব্রেরিও রয়েছে।

আরইভিল এর এই হামলায় সব মিলিয়ে ৫০ থেকে ৬০টি প্রতিষ্ঠানের ৩৭ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যানডিয়ান্টকে দায়িত্ব দিয়েছে কেসায়া।

এদিকে, এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, তারা হামলার বিষয়ে তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের উপ পরামর্শক অ্যানি নিউবার্গার জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন হামলা তদন্তে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন। কেউ হামলার শিকার হলে সে বিষয়ে এফবিআইকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

এই হামলায় ক্রেমলিনের জড়িত থাকার সন্দেহ করা হলেও সিলভার্দো পলিসি অ্যাকসিলারেট এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দিমিত্রি আলপেরোভিৎচ সেই সম্ভাবনা নেই বলে জানান। তবে তার মতে, রাশিয়া দেশটিতে সক্রিয় হ্যাকার গ্রুপগুলোর কার্যক্রম বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এটি সেই প্রমাণ দিচ্ছে। সূত্র: ডয়েচে ভেলে ও রয়টার্স

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আমেরিকা কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ০৫:০১
আমেরিকা কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে

ফাইল ছবি

২০১৭ সালের পর এই প্রথম মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে কোরীয় উপদ্বীপে মোতায়েন করেছে। 

উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিমানবাহী রণতরী মোতায়েন করলো পেন্টাগন।

মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানায়, ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে জাপান সাগরে অবস্থান করছে। সেখানে জাহাজটি জাপানের সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

কোরীয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েন সম্পর্কে অবশ্য দক্ষিণ কোরিয়া কোনো মন্তব্য করেনি। দক্ষিণ কোরিয়াও বর্তমানে আমেরিকার সঙ্গে সামরিক মহড়ায় যুক্ত হয়ে কাজ করছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছিল, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন হবে এবং সেটি তিন থেকে পাঁচ দিন ওই এলাকায় অবস্থান করবে। এ ব্যাপারে মার্কিন এবং দক্ষিণ কোরিয়া যৌথ কমান্ডের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০১৭ সালে উত্তর কোরিয়া তার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে আমেরিকা কোরীয় উপদ্বীপে তিনটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করে। সূত্র: রয়টার্স/বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মুশফিকের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়


ক্রীড়া ডেস্ক :
বুধবার, ২৬ মে, ২০২১, ১১:৩৭
মুশফিকের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়

ফাইল ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়ে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। 

গতকাল দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে একাদশে দুই পরিবর্তন  নিয়ে ব্যাটিংয়ে নামে তামিম ইকবালের দল। উইকেটে নেমেই দারুন সূচনার পর আউট হন তামিম ইকবাল, তামিমের বিদায়ের পর মাঠে আসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে ক্রিজে তিন বলের বেশি টিকতে পারেনি সাকিব, ০ রানে চামিরার বলে এলবিডব্লিউর ফাদের পরে সাজঘরে ফিরে যান সাকিব। ধীরস্থির ভাবে খেলতে থাকা লিটন আউট হন ব্যক্তিগত ২৫ রানে, দলীয় রান যখন ৪৯ রান আউট তিন টপ অর্ডার ব্যাটসম্যান। মুশফিকুর রহিম মাঠে নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করে এক পাশে খেলতে থাকেন এই ব্যাটসম্যান। দলীয় ৭৪ রানে মোসাদ্দেক আউট হলে মাঠে নামে মাহমুদউল্লাহ। রিয়াদ-মুশফিক জুটিতে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে খেলার চিত্র দুজনে মিলে দলীয় খাতার যোগ করেন ৮৭ রান। এর পর এক পাশে নিয়মিত উইকেট পড়তে থাকলেও ক্যারিয়ারের আট নাম্বার সেঞ্চুরি তুলে নেন মি.ডিপেন্ডেবল মুশফিক। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৮.১ ওভারে ২৪৬ রানে অল আউট হয়।

জবাব দিতে নেমে দারুন সূচনা করে শ্রীলঙ্কার দুই ওপেনার ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর আর তেমন জুটি গড়তে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। বৃষ্টি আইনে ম্যাচ নির্ধারণ করা হয় ৪০ ওভারে,  নিয়মিত বিরতিতে উইকেট হারালে ৯উইকেটে মাত্র ১৪১ রান করতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৪ রান এসেছে গুনাথিলাকার ব্যাট থেকে।

স্কোর কার্ডঃ
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৪৬ (মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১,চামিরা ৪৪/৩, সান্দাকান ৫৪/৩ 

শ্রীলঙ্কা: (লক্ষ্য ৪০ ওভারে ২৪৫) ৪০ ওভারে ১৪১/৯ (গুনাথিলাকা ২৪, নিসাঙ্কা ২০, মিরাজ ২৮/৩,  মুস্তাফিজ ১৬/৩
ম্যান অব দ্যা ম্যাচ: মুশফিকুর রহিম

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক