a
ফাইল ছবি: ট্রাম্প ও কমান্ডার সোলায়মান
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে ছক কষা হচ্ছে বলে জানান ইরানের সশস্ত্র বাহিনী ‘রেভ্যুলশনারি গার্ডস এরোস্পেস ফোর্সের প্রধান আমিরালি হাজিজাদেহ।
যুক্তরাষ্ট্রের হাতে নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বদলা নিতেই ট্রাম্পকে হত্যার ছক কষছেন বলে তিনি দাবি করেন। খবর রয়টার্সের। আমিরালি হাজিজাদেহ দেশটির টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেন, ‘ট্রাম্পের নির্দেশে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। এর জবাবে তাকে হত্যা করতে চাইছি আমরা।’
ইরান নতুন করে ১ হাজার ৬৫০ কিলোমিটার রেঞ্জেরের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এমন দাবি করে বিপ্লবী গার্ডের এই কমান্ডার বলেন, এতে পশ্চিমাদের আতঙ্ক আরও বাড়বে।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ছিলেন কাসেম সোলাইমানি। ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়।
এ প্রসঙ্গে আমিরালি আরও বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই তালিকায় আছেন। এছাড়াও যেসব মার্কিন সামরিক কমান্ডাররা সোলেইমানিকে হত্যার আদেশের সঙ্গে জড়িত তাদেরও হত্যা করা উচিত। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর আক্রমনে নিজ সৈন্যদের নিরাপত্তার জন্য ইসরায়েল থেকে শতাধিক সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমান সহিংস অবস্থার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার ১৪ মে পেন্টাগন সূত্রে জানা যায়, ইসরায়েল থেকে ১২০ জন সেনাকে একটি সি-১৭ উড়োজাহাজে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন।
মার্কিন সেনা সদরদফতরের মুখপাত্র জন কিরবি জানান, এসব সেনা ইতোমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছেন। ইসরায়েলিদের সাথে পরামর্শ করেই তারা সিদ্ধান্ত নিয়েছে এদিকে আমেরিকা থেকে ইসরায়েলে ভ্রমনে দেশটির সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে।
গত বুধবার হোয়াইট হাউস প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছিল,ইসরায়েলের প্রেসিডেন্ট বিনইয়ামিন নেতানিয়াহু’র সাথে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি দখলদারদের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন। এর মধ্যে ৩১টি কোমলমতি শিশুও রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ছয়শ’রও বেশি ফিলিস্তিনি।
বর্বর এই হামলার এই হামলার জন্য বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। এছাড়া মুক্তিকামী সংগঠন হামাস মুসলমানদের উপর হামলারস্বরুপ তেল আবিবে রকেট হামলা অব্যাহত রেখেছে। সূত্র: পার্স টুডে, আল জাজিরা
ছবি সংগ্রহীত
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (৩৩) ওপর হামলা ও অন্যান্য ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ করছে একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুষ্কৃতকারীদের ধরতে সরকারকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
হাদিকে দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে গিয়েছেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্র্থী মির্জা আব্বাস।
রিজভী বলেন, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এসব দুষ্কৃতকারী কারা, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।