a আইনশৃঙ্খলা রক্ষায় যত কঠোর হওয়া দরকার ততই কঠোর হব: ডিএমপি
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আইনশৃঙ্খলা রক্ষায় যত কঠোর হওয়া দরকার ততই কঠোর হব: ডিএমপি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১৮ আগষ্ট, ২০২৩, ০৫:৪৬
আইনশৃঙ্খলা রক্ষায় যত কঠোর হওয়া দরকার ততই কঠোর হব: ডিএমপি

ফাইল ছবি

বিএনপির গণমিছিল প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘আমাদের প্রস্তুতি আছে। আমাদের প্রস্তুতি তো বড় কথা নয়, তাদের আমরা অনুমতি দিলাম, তাদের দায়িত্বটা বড়।’

‘কথায় কথায় তাদের সঙ্গে অ্যাকশন নেওয়া এসব করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল। তাদের দায়িত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। তারপরও যদি তারা দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তার দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে।’

আজ শুক্রবার এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের প্রস্তুতি কী? আমাদের পুলিশ থাকবে। তাদের অনুমতি দিয়েছি শর্তসাপেক্ষে। শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভবিষ্যতে যদি তারা বারবার শর্ত ভঙ্গ করে, তার দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যতটুকু কঠোর হওয়া দরকার, আমরা ততটুকু কঠোর হব।’

খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে আজ শুক্রবার বিকাল যুগপৎভাবে ঢাকায় গণমিছিল করছে বিএনপি। সূত্র: বিএনপি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১১:১৫
বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় বিচারক ও আইনজীবীদের নতুন নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা কালো কোট এবং গাউনের পরিবর্তে সাদা ড্রেস ও নেক ব্যান্ড, কালো টাই পরবেন। মঙ্গলবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্ট এ নির্দেশনা প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সাথে সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত এ পরিস্থিতিতে বিচারক এবং আইনজীবীদের সাদা শার্ট বা সাদা শাড়ী/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। 

এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং দেশের সকল অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এর আগে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টিকা নেওয়ার পরও বিরোধী দলীয় হুইপ সস্ত্রীক করোনায় আক্রান্ত


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৯:৪২
টিকা নেওয়ার পরও বিরোধী দলীয় হুইপ সস্ত্রীক করোনায় আক্রান্ত

অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভপুর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি এবং তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা করোনায় আক্রান্ত হয়েছেন।

সারাদেশব্যাপী টিকা গ্রহণের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি জেলায় প্রথম পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা ২ মার্চ সুনামগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ টিকা নেন। 

এরপর শরীরে হালকা জ্বর অনুভব করলে করোনা টেস্ট করালে ১৯ মার্চ শুক্রবার সন্ধায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।  

শনিবার ভোররাতে গণমাধ্যমকে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন,  ১৭ মার্চ সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে করোনা টেস্টের জন্য আমি ও আমার স্ত্রী দু’জনের নমুনা দেই।  ১৯ মার্চ শুক্রবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয় (শাবির) পিসিআর ল্যাব হতে দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে। 

তিনি আরও জানান, এখন হালকা জ্বর অনুভব করলেও অন্য আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুক্রবার রাত হতে ঢাকায় ন্যাম ভবনে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন এই দম্পতি।

তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পীর ফজলুর রহমান মিসবাহ। সূত্র: যুগান্তর
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন