a সবুজ বাতিটা হঠাৎ ই একদিন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সবুজ বাতিটা হঠাৎ ই একদিন


নিউজ ডেস্ক:
শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ১১:৫১
সবুজ বাতিটা 

মুক্তা দাশ

হঠাৎ ই একদিন  দেখবে  মেসেন্জারের সবুজ বাতি আর জ্বলছে না... একদিন, দুইদিন, তিনদিন, অনেক দিন...! 
হোয়াটসঅ্যাপে ও নেই কোন শুভ সকালের শুভেচ্ছা বার্তা ...! 
ভাইবারটাও বেকার পড়ে আছে...!! 
কপালের দু-তিনটে ভাঁজে একটা প্রশ্নবোধক 
এঁকে দিবে মনের উৎকন্ঠা ! উসকোখুসকো চুলে। 
আনফ্রেন্ড মুছে লক প্রোফাইলে বাড়বে উঁকিঝুঁকি! 
অতঃপর হয়তো একটা দীর্ঘশ্বাস মিলিয়ে যাবে... 
অসীম সীমানা পেরিয়ে নক্ষত্রালোকে !! 
আদৌও এসব কিছু হবে কি না ভবিষ্যতে কে জানে!? 
সবটা নিছকই আমার কল্পনা।
আসলে এসব কিছুই হবে না। 
হবে না মনের ভেতর একটা উথাল-পাথাল ঝড় 
তছনছ হবে না প্রতিটি রক্তকণিকা! 
যেমনটা এখন আমার হয়!  
তোমার একটু অবহেলায়.... 
মেসেন্জারের কালো গোল ভরাট না হলে কিংবা মেসেজ দেখতে দেরী হলে...! 
কালবোশেখী তছনছ করে!! মৃত্যু পরোয়ানা 
জারি করে মুহূর্তে মুহুর্তে । 
এমনটা শুধু আমার একার ই হয়...!!! 
তোমার এতো সময় কই আমায় নিয়ে মাথা ঘামানোর ? 
তুমি এখন অন্য কোন সুদূরিকা য় নিমগ্ন প্রেমিক।
সবুজ বাতিটা একদিন সত্যি ই নিভে যাবে 
আলোর দ্যুতি ছড়াবে না আর কোনদিন, 
সকালের সূর্য উঁকি দেবে না আর 
মিশে যাবে সব.. সব! 
সাড়ে তিন হাত মাটির গভীর অন্ধকারে।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন


ফেসবুক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৮:৩৮
সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন

সিদ্দিকী নাজমুল আলম

সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। বাঁচবো কি না জানি না, তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই। আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনাকে মেনেই করতাম এবং করি। কোনদিন তার বাইরে যাইনি। সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলিনাই। বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়। আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি। আর শেষ কথা হলো বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির, ঠিকাদারি, দালালি ও পদ বানিজ্য কখনও করিনি। লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম কিন্তু আমার কপাল ভালো না।

কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে অনেকগুলো ব্লক ধরা পড়েছে ওপেন হার্ট সার্জারি করতে হবে হয়তোবা, আজকালের মধ্যেই করবে।
 
সরকারি হাসপাতালেই করবে কারণ এই দেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না- যে কোটি টাকার অপারেশন। যদি মরে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে, সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না। আপা আপনিই আমার মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী।
 
আপনাকে অনেক ভালোবাসি ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন আপনাদের আর যন্ত্রণা দিবো না।
 
এস এন আলম, বার্থ হাসপাতাল(এনএইচএস), লন্ডন 
১৮-০৬-২১। (ফেসবুক থেকে সংগৃহীত)

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পুলিশ ঝুলির ঝুলন্ত লাশ উদ্ধার করে


কাজল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৪
পুলিশ ঝুলির ঝুলন্ত লাশ উদ্ধার করে

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের বাসায় মিলেছে জুলি আক্তার ২৪ এর লাশ ঝুলন্ত অবস্থায় যায়। গত ০৯-০৯-২০২১ ইং হবিগঞ্জ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যাকান্ড? 

নিহত ঝুলি আমির চাঁন কমপ্লেক্স এর মালিক এর আত্মীয় বলে জানা যায়। জানা যায় যে, পোষ্টমর্ডেম রিপোর্ট আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টায় এক শ্রেণীর প্রভাব শালীদের চেষ্টা চলছে। রাতে মারা গেলেও লাশ উদ্ধার হয় ঐ দিন দুপুর ২-৩০ মিনিটে, তাতে জনমনে নানান সন্দেহ এবং আলোচনা-সমালোচনা চলছে লোক মুখে ও চায়ের টেবিলে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর