a
ছবি: বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন
বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এলেন মাথিল্ডে। তিনি বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে এসেছেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রানি মাথিল্ডে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ শুক্রবার (২০ মে) সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম আজ থেকে পরবর্তী ৩ সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী ৩ সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
জানা গেছে, প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে। অবশিষ্ট উপজেলাগুলোর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করবেন।
এবার ভোটার হালনাগাদ কার্যক্রমে ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরও নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, বয়স ১৮ না হলেও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। যাদের বয়স ১৮ হয়নি, তাদের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে যাবে। সূত্র: ইত্তেফাক
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার ( ১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্ট দিলে সেখানে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রুহুল কবির রিজভী বলেন, ‘গত ৩/৪ দিন যাবত তিনি জ্বরে ভুগছেন। গত বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা টেস্টের জন্য স্যাম্পল দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে।
তিনি জানান, এখনো প্রচণ্ড জ্বরে ভুগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে অন্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রিজভী তার সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।