a শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা: প্রধান বিচারপতি
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা: প্রধান বিচারপতি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২১ ফেরুয়ারী, ২০২২, ১১:৫৪
শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা: প্রধান বিচারপতি

ফাইল ছবি

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারে, সে জন্য ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।’

তিনি আরো বলেন, ‘আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।’ সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

১৮ রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ইসি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ১২ ফেরুয়ারী, ২০২৫, ০৯:১৫
১৮ রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ফাইল ছবি

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে অন্য কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেনা নির্বাচন কমিশন। তবে যদি সরকার চায় তাহলে জাতীয় নির্বাচনের আয়োজন করবে ইসি।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইসি।

নির্বাচন কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে এ বছরের শেষ নাগাদ ডিসেম্বরে ইলেকশন। আর যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। আমরা বলেছিলাম, আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা (ডিসেম্বর) ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, বৈঠকে একটি প্রশ্ন এসেছিল দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কিনা। এতে কেমন সময় লাগতে পারে, এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সবগুলো স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন। এই মুহূর্তে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয় তাহলে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানের হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন ইসি বলতে পারবে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা। তার আগে এটি বলা সম্ভব নয়। এ সময় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, ইসি গত বছরের ডিসেম্বরে নির্বাচন সংক্রান্ত সহায়তা চেয়ে তাদের কাছে অনুরোধ করেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের একটি দল জানুয়ারিতে দুই সপ্তাহ বাংলাদেশ সফর করেন। জাতিসংঘ কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে তা ওই দলটি নির্ধারণ করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করছি। আমরা আশা করি, এটি হবে বাংলাদেশের সেরা নির্বাচন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার ও ইসি। এখানে আমাদের করণীয় কিছু নেই। সভায় আগামী নির্বাচনে কমিশনকে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ইউএনডিপি ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সৌদির বাদশাহ ইরানের সাথে সরাসরি আলোচনা করতে চায়


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৮
সৌদির বাদশাহ ইরানের সাথে সরাসরি আলোচনা করতে চায়

ফাইল ছবি

ইরানের সাথে সরাসরি আলোচনা করতে চান বলে জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। তিনি চান ইরানি ও সৌদি কর্তৃপক্ষের পাস্পারিক বিশ্বাস প্রতিষ্ঠার জন্য সকল আলোচনা সরাসরি অনুষ্ঠিত হোক। বুধবার মিডল ইস্ট আই এমন সংবাদ প্রকাশ করেছে।

সৌদি আরব ও ইরানের মধ্যে অনেক পুরোনো বৈরী সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন তিক্ত সম্পর্ক থাকার কারণে দু’পক্ষই আলোচনার জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এরপর বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে দেয়া (আগে রেকর্ডকৃত ভার্চুয়াল) ভাষণে সৌদি আরবের বাদশাহ সালমান বলেন, ইরান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। 

আমরা আশা করি, সৌদি আরব ও ইরানের মধ্যকার এ প্রাথমিক আলোচনার ফলে আমাদের মধ্যে পাস্পারিক বিশ্বাস সৃষ্টি হবে। উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি হবে এ বিশ্বাসের মূল ভিত্তি।
 
সৌদি বাদশাহ আরো বলেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তার জন্য যে আন্তর্জাতিক প্রচেষ্টা ছিল তাকে আমরা সমর্থন করি। যদিও ইরান সবসময় বলে থাকে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ তবুও আমরা দেখেছি তারা কিভাবে তাদের প্রতিজ্ঞার পরিপন্থী কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ইরান ও সৌদি আরব মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ। সিরিয়া ও ইয়েমেনে তারা অনেক দিন ধরে যুদ্ধে লিপ্ত আছে। এ যুদ্ধে উভয় দেশের মদদপুষ্ট যোদ্ধারা পরস্পরের বিরুদ্ধে লড়ছে। এ কারণে ২০১৬ সালে দু’দেশের মধ্যকার কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়। অল্প কিছু দিন আগে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুটি দেশ ইরাকে বৈঠক করে। সূত্র : মিডল ইস্ট আই

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়