a
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথাটি ছিল হিউমার। তিনি আরও বলেছেন, বিএনপি ঘেরাও করতে এলে চা খাওয়ানোর কথাটিও হিউমার ছিল। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে একজন সাংবাদিক ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে চা খাওয়ার দাওয়াতের কথা বলে আসলে সংলাপের দরজা খুলতে চাইছেন কি না। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, এ তো পলিটিক্যাল হিউমার। যেমন বেগম খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেওয়ার কথাটি হিউমার। তারা (বিএনপি) ঘেরাও করবে, আন্দোলন করবে—এটারই জবাবে হিউমারের দিক থেকে বলেছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুলেরা ঘেরাও করতে এলে চা খাওয়ালে অসুবিধা কী?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ মে দলীয় এক সভায় পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অতীত মন্তব্যের সমালোচনা করেন। শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। সেতুতে যে স্প্যানগুলো বসাচ্ছে, এগুলো তার কাছে ছিল জোড়াতালি দেওয়া। বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। আবার তার সঙ্গে কিছু দোসরেরাও...তাদের এখন কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত।’
গত শনিবার দলীয় আরেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয়, তাতেও বাধা দেওয়া হবে না। শেখ হাসিনা বলেন, ‘বাংলামোটরে যে বাধা দেওয়া, সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না হেঁটে হেঁটে যত দূর আসতে পারে। কোনো আপত্তি নেই। আমি বসাব, চা খাওয়াব। কথা বলতে চাইলে শুনব।’ সূত্র: প্রথম আলো
ছবি: সংগৃহীত
আগামীকাল শনিবার কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শুক্রবার সকাল থেকে মিছিল নিয়ে কুমিল্লার টাউন হল মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বেলা গড়ানোর সাথে সাথেই দখল হয়ে যায় টাউন হল প্রাঙ্গণ। নেই তিল ধারণের ঠাঁই। সন্ধ্যায় পুরো টাউন হলে উপস্থিত নেতাকর্মীরা এক আওয়াজ। ‘লড়াই লড়াই লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই।’
সরেজমিন গিয়ে দেখা যায়, মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আর কোনো মিছিল টাউন হলে প্রবেশ করতে পারছে না। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন কর্মীরা। এদিকে আধা কিলোমিটর দূরে ঈদগাহে, দেড় কিলোমিটার দূরে আদালতের পাশের সড়কে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। টাউন হল মাঠে উপরে সাদা কাপড় টানিয়ে ঘাসের উপরে শুয়ে নেতাকর্মীরা বিশ্রাম নিচ্ছেন।
কুমিল্লার নাঙ্গলকোট থেকে আসা যুবদল নেতা শাহাবুদ্দিন ও রিপন জানান, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। খাবার কিনে খেতে কষ্ট হয়। আমরা পরিবর্তন চাই।
লাকসামের ফখরুল ইসলাম বলেন, আমরা কয়েক হাজার নেতাকর্মী টাউন হলের গণসমাবেশে এসেছি। মানুষের মধ্যে এক রকম জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার পরিবর্তনের জোয়ার।
মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী বলেন, অনেকে ধারণা করছেন সমাবেশে ৫ লাখ মানুষ উপস্থিত হবে। আমি মনে করি এটা আরো অনেক বেশি হবে। কারণ আজ বিকাল পর্যন্ত টাউন হল ও তার আশপাশে হাঁটার জায়গা নেই।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, মীর্জা আব্বাস ও নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা।
সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন। কেন্দ্রীয় নেতারা দুপুর ২টা থেকে বক্তব্য দিলেও সমাবেশের কার্যক্রম সকাল থেকেই শুরু হয়ে যাবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও গণসমাবেশের প্রধান সমন্বয়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, এই সমাবেশ জনসমুদ্র হবে না, এটা হবে মহাসমুদ্র। আমাদের ধারণার বাইরে নেতাকর্মীরা হাজির হচ্ছেন।
তিনি জানান, আমরা কয়েকশ’ মাইক প্রস্তুত রেখেছি। সমাবেশের মূলমঞ্চ টাউন হলে থাকবে। নেতাকর্মীরা থাকবেন আশেপাশের পাঁচ-ছয় কিলোমিটার এলাকায়। কান্দিরপাড় থেকে শাসনগাছা, টামছম ব্রিজ, রানীর বাজার, ফৌজদারী মোড় ও চকবাজার পর্যন্ত বিস্তৃতি হবে। সূত্র: বিডি প্রতিদিন
ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: বর্তমান সরকারকে নিবন্ধীত অনিবন্ধীত সকল দলের সাথে সংলাপ করা ও আলোচনার করার দাবী জানান বাংলাদেশের সনামধন্য ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার। আজ ৭ ই নভেম্বর ২০২৫ ইং জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে এই কথা বলেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার।
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গবেষক মাহামুদুল হাসান নিজামী। সংগঠনের মহাসচিব কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য সামছুল আলম চৌধুরী সুরমা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক দল বিডিপি, আতা উল্লাহ্ খান আতা-সভাপতি, গণ আজাদিলীগ,
এছাড়া আরো বক্তব্য রাখেন-আবু আহাদ আল মামুন (দীপু মীর) চেয়ারম্যান, জাতীয় একতা পার্টি।সাবের হোসেন কাজী সাব্বির (সভাপতি এন সি বি) কাজী মনিরুল ইসলাম মনির (সভাপতি পল্লী উন্নয়ন পার্টি), মনসুর রহমান পাশা (চেয়ারম্যান, জাতীয় জনতা লীগ), মাওলানা আরিফুর রহমান (সভাপতি, ন্যাশনাল মুসলিম লীগ), সৈয়দ শামসুল হোসেন (চেয়ারম্যান, বাংলাদেশ প্রগতিশীল পার্টি) এস এম জাকির হোসেন (নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ একুশে পার্টি), মাওলানা কাজী মনিরুজ্জামান (চেয়ারম্যান, শানে আউলিয়া বাংলাদেশ), এস এম আবু তাহের, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, মো: জসিম, সহ আরো অনেকে।
পরিশেষে সমাপনী বক্তব্যের ডাক্তার এস এম সারোয়ার বলেন-দেশের ক্রান্তিকাল মূতুর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই । সুন্দর এবং কল্যাণমূখী দেশ গড়তে জাতীয় নিরাপত্তা ও নির্বাচিত সরকরের এই মূহুর্তে খুবই প্রয়োজন । তিনি আরো বলেন নির্বাচনকালীন সময় প্রতিটি রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিবকে তাদের নিরাপত্তা ও সিকোরিটির জন্য দুই জন করে পুলিশ দিতে হবে। বর্তমান সরকারকে নিবন্ধীত অনিবন্ধীত সকল দলের সাথে সংলাপ করা ও আলোচনার করার দাবী জানান।
আজ সংলাপে প্রায় ৪০টির বেশি রাজনৈতিক দল অংশ গ্রহণ করেন। তাই এই লক্ষেই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কাজ করে যাচ্ছে। আপনারাও আমাদের অগ্রযাত্রায় সারথি হয়ে সঙ্গ দিবেন সেই প্রত্যাশা রাখি । পরিশেষে অনুষ্ঠানের উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সংলাপ সমাপ্তি ঘোষনা করেন।