a দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিন: ডা: জাহিদ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিন: ডা: জাহিদ


আরাফাত আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১৪ মে, ২০২৫, ০৭:০৩
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিন: ডা: জাহিদ

ছবি সংগৃহীত



ঢাকা প্রতিনিধি: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আজকে অনেকে সংস্কারের কথা বলে কিন্তু অতীতের দিকে তাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)। সংস্কার দিয়েই যার যাত্রা শুরু। বাকশাল থেকে বহুদলীয় গনতন্ত্র এই দেশে প্রথম যিনি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনীতির শৃঙ্খলা ও সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জনগণের অধিকার আদায়ের এই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্ট্রি ফর্ম অব গর্ভমেন্ট এটি অত্যন্ত বড় সংস্কার ছিল। সেটিও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃতিত্ব।
ডা: জাহিদ বলেন, ‘আজকে নারী শিক্ষায় অগ্রগতি বলেন,নারীদের ক্ষমতায়ন বলেন প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর জনগনের ভোটাধিকারের বিশ্বাস করে দেখেই সংসদে প্রস্তাব পাশ করে সংবিধানে ইন কর্পোরেট করা হয়েছিল যার কারণে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারী পরবর্তীতে ৯৬ এ আরেকটি নির্বাচন হয়েছিল তত্বাবধায়ক সরকার প্রথা সংবিধানে সন্নিবেশিত করে। অর্থাৎ বিএনপি কোন অবস্থাতেই নিজের দলের কথা স্বার্থের কথা চিন্তা করে নাই। বিএনপি সব সময় চিন্তা করেছে,দেশের কথা,দেশের মানুষের কথা,জনগনের কথা। সংস্কারের কথা। সেজন্যই মানুষের অধিকারে বিশ্বাস করা যে দল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দল মানুষের পাশে থাকে। যে দল দেশের মানুষকে ফেলে পালিয়ে যায় না। যে দলের নেত্রী অনেক প্রলোভন অনেক সুযোগ সুবিধার প্রস্তাবনা আসার পরেও শত বাধাবিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন। নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন। স্বীকার করেছেন। কিন্তু কোন ধরনের নতি স্বীকার করেন নাই। আপোষ করেন নাই। সেই দল হচ্ছে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল’। 

তিনি আরও বলেন,‘সংস্কারের প্রস্তাব ৩১ দফা যেটি এটিও বিএনপি’র সংস্কারের ধারাবাহিকতার কর্মসূচীর একটি অংশ। তাই যতো দ্রুততার সঙ্গে আগামীদিনে জনগনের অধিকার প্রয়োগে সুযোগ সৃষ্টি হবে,জনগন তার অধিকার প্রয়োগ করতে পারবে। এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাতে দ্রুত সময়ের মধ্যে দিতে পারে সেই জন্যই অন্ত:বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে,তাদের নামই হচ্ছে,অন্ত:বর্তীকালীন। অর্থাৎ তাদের মেয়াদ খুবই ক্ষণস্থায়ী র্দীঘস্থায়ী নয়। তাদেরকে বুঝতে হবে জনগনের অধিকার জনগণকে ফেরত দেয়ার জন্য অতিদ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের অধিকার প্রয়োগের সুযোগ গ্রহণ করবে। জনগন যাকে খুশি তাদের ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগনের নির্বাচিত প্রতিনিধিরাই আগামীদিনের সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে এগোবে’।

আজ বুধবার (১৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের অভিজাত বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছসহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন,মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। 

ডা: জাহিদ হোসেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর করা যায় সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করছি। আগামীর বাংলাদেশ সুন্দর করার জন্য,সুন্দর ভাবে গড়ে তোলার জন্যদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য এবং সূখী সমৃদ্ধশালী সার্বভৈৗম একটি বাংলাদেশ যেখানে সুশাসন থাকবে। আইনের শাসন থাকবে। মানবাধিকার থাকবে। জনগণের অধিকার থাকবে। সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে এবং সকল শ্রেণী পেশোর মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনেরদিকে এগিয়ে নিয়ে যেতে ৩১ দফা কর্মসূচী প্রণয়ন করে তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, বাংলাদেশের গণতন্ত্রকামি অন্যান্য রাজনৈতিকদল ৩১ দফাকে জনগণের দফায় এবং জনগণের দাবিতে পরিণত করেছে।

তিনি বলেন, ‘এ ৩১ দফাকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য মৌলভীবাজারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে অতীতেও কাজ করেছেন এখনও কাজ করছেন এবং সংগঠনকে আরও কিভাবে সুসংগঠিত করা যায়, সংগঠনকে কিভাবে আরও জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায় এবং আগামীদিনে জনগনের অধিকার আদায়ের যে সুযোগ আসবে সেই সময় ৩১ দফার পক্ষে জনগনকে কিভাবে ঐক্যবদ্ধ করে জনগনের সমর্থন আদায় করা যায় সেই লক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ইউনিটের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

ডা: জাহিদ আরও বলেন,জনগনের দাবী আদায়ের জন্য ঐক্যের বিকল্প কিছু নেই। ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে আমরা বিশ্বাস করি তারেক রহমানের ৩১ দফাকে দেশের দেশের জনগণ যেভাবে গ্রহণ করেছে একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া টু জিরো ত্রি জিরো ভিশনের মাধ্যমে যে ঘোষণা দিয়েছিলেন, এর পূর্বে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসুচীর মাধ্যমে দিয়েছিলেন। যেটি আজ জনগনের দাবিতে পরিণত হয়েছে। 

মনে রাখতে হবে আমাদের দলের সবার মধ্যে কিভাবে ঐক্যকে ধারণ করা যায় এবং ঐক্যবদ্ধভাবে এগোতে পারলেই ৫ ই আগষ্ট ২০২৪-এ যেরকম স্বৈরাচার পালিয়ে গেছে ঐক্যের কারণে একইভাবে ৩১ দফার পেছনেও জনগনের সমর্থন আদায় করা যাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগনের সামনে যেয়ে দাঁড়াতে পারি’।

বিএনপি মিডিয়া সেল থেকে সংগৃহীত। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

“অবৈধ অর্থ উদ্ধার ও গণমূখী বিনিয়োগ জাতীয় সংস্থা” নামে আইন প্রনয়ন প্রয়োজন


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:৫৪
অবৈধ অর্থ উদ্ধার ও গণমূখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে আইন প্রনয়ন প্রয়োজন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  দীর্ঘদিন ধরে মিডিয়ায় আলোচনায় থাকা "অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ" সংগঠনটি আজ একটি বিশেষ আইন প্রণয়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ২৫ শে নভেম্বর শাহবাগের সম্মেলনকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝির প্রকৃত ঘটনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৫৩ বছর ধরেই, সীমাহীন দুর্নীতির মাধ্যমে লোপাট করে একটি দুর্বৃত্ত চক্র দেশে বিদেশে দৃষ্টিকটু বিলাসবহুল জীবন যাপন করছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পুঞ্জিভুত করে রেখেছে ও বিদেশে পাচার করছে। এভাবেই আমাদের কৃষক, শ্রমিক, হকার, ব্যবসায়ীসহ নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীকে পুজিশূন্য করে চরম অর্থনৈতিক সংকটে ফেলে দেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে দেশের মানুষের মধ্যে চরম অস্থিরতা ও বৈষমের সৃষ্টি হয়েছে।

এই নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে আ. ব. মোস্তাফা আমিনের নেতৃত্বে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ দূর্নীতি বিরোধী শিরোনামে “অবৈধ অর্থ উদ্ধার ও গণমূখী” বিনিয়োগ জাতীয় সংস্থা” নামে একটি বিশেষ আইন প্রনয়ণের দাবীতে ২০২১ সাল হতেই প্রচারপত্র বিতরণের মধ্যে দিয়ে ধানমন্ডি অফিস হতে শুরু করে ২৫ নভেম্বর ২০২৫ইং তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ছোট বড় মিলিয়ে প্রায় ৪ হাজার বৈঠক ও সমাবেশ করেছে। 

এর মধ্যে গত ১৮ আগষ্ট ২০২৪ইং তারিখে শাহবাগে লক্ষাধিক আবেদনকারী ও সংগঠক নিয়ে একটি সমাবেশ শেষে অর্ন্তবর্তী সরকারের যমুনা কার্যালয়ে আইন পাশের দাবীতে আইনের খসড়াটি হাতে হাতে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন পাশের দাবীতে আরো দুইখানা তাগাদাপত্র দেওয়া হয়েছে। এতে করে কোন রকম সাড়া না পেয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশর নেতৃবৃন্দ আইন পাশের চাপ প্রয়োগের জন্য ২৫/১১/২০২৪ইং তারিখে একটি সমাবেশ আহব্বান করে। এতে করে ২৫ নভেম্বর ২০২৪ অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশ এর সংগঠকসহ লাখো আন্দোলনকারী ঢাকা সরওয়ার্দী উদ্যান ও শাহবাগ মূখী হওয়ার খবরটি সারা বাংলাদেশের টপ নিউজ ছিল। তবে ২৫ নভেম্বর উক্ত টপ নিউজগুলো পজেটিভ না হয়ে নেগেটিভ ভাবে প্রচার হয়েছে সেটাই বড় দু:খজনক। 

২৫ তারিখে শাহবাগ সমাবেশের অনুমতি চেয়ে ১৮ই নভেম্বর ২০২৪ইং আবেদন করা হয়। তবে থানা পুলিশের পরামর্শে যাদুঘরে দর্শনার্থীদের অসুবিধা ও পিজি হাসপাতালসহ বারডেম হাসপাতালে রোগীদের অসুবিধার কারণে সেই আবেদনটা পরিবর্তন করে ১৯ নভেম্বর ২০২৪ইং তারিখে সরওয়ার্দী উদ্যানে পুনরায় আবেদন করা হয়। এই প্রক্রিয়ায় সমাবেশটি করা না করা নিয়ে বেশ কয়েকবার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনা হতে ২৪/১১/২০২৪ইং তারিখে আমরা অবগত হলাম সমাবেশটি করার কোন অনুমতি পাবো না। সেই সময়ে আমাদের অনেক লোকজন ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে আত্নীয়-স্বজনদের বাসায় উঠে গেছে। তারা রেল গাড়ী, বাস, লঞ্চ, মাইক্রোবাস ভাড়া করে ঢাকা মুখি হয়ে যাওয়ায় সমাবেশে লোক আসা বন্ধ করতে পারিনি কিন্তু কমিয়ে এনেছি।

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী, সিভিল রাইট অর্গনাইজেসন নামে অর্থনৈতিক কর্মসূচী নিয়ে মাঠে চারটি বিষয় নিয়ে কাজ শুরু করে। তবে উক্ত সংগঠনটি কোন আর্থিক লেনদেন করবে না, করবে গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমূখী বিনিয়োগ জাতীয় সংস্থা। 

ধাপে ধাপে চারটি কাজ হলোঃ
১। সারা বাংলাদেশ থেকে এক কোটি আশি লক্ষ লোকের আবেদন/ অনুস্বাক্ষর গ্রহন করা যা হয়েছে।

২। বিশিষ্ট আইনজীবিদের পরামর্শক্রমে দুর্নীতি বিরোধী শিরোনামে একটি “অবৈধ অর্থ উদ্ধার ও গনমূখী বিনিয়োগ জাতীয় সংস্থা” নামে আইন প্রনয়নের উদ্দেশ্যে তখন যে সরকার ক্ষমতায় থাকবে তাদের কাছে দাবি উপস্থাপন করা। ইতিমধ্যে যেটি ১৮ আগষ্ট ২০২৪ ইং তারিখে অর্ন্তবর্তীকালীন সরকারের দপ্তর যমুনায় পেস করা হয়েছে। 

৩। আইনটি পাশ করা হলে দেশ-বিদেশ হতে দুর্নীতি বাজদের কাছে থাকা অবৈধ পুঞ্জিভুত ও পাচারকৃত টাকা গনশুনানীর মাধ্যমে উক্ত সংস্থাটি উদ্ধার করতে সক্ষম হবে। 

৪। সেই টাকাগুলো বিনা সুদে, বিনা জামানতে, অতি সাধারন পুজি শূন্য আবেনকারীদের মধ্যে সহজ শর্তে বিনিয়োগ হিসাবে দেওয়ার সম্ভাব্য প্রস্তাব রয়েছে। যা দিয়ে ছোট ছোট শিল্প কারখানা হাঁস, মুরগী, গরু, ছাগলের ফার্ম ও মৎস্য খামার করতে পারলে সারা বাংলাদেশে একটি অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে স্বনির্ভর জাতি গঠনের মধ্যে দিয়ে দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে। এখন মুল বিষয়টি হল ২৫ তারিখে সমাবেশটি যে নেগেটিভ ভাবে প্রচার হয়েছে তা অত্যন্ত অপরাজনীতি ও দুঃখজনক। তবে আমি যা বুঝতে পেরেছি, সমাবেশটি ভন্ডুল করার জন্য তিনটি মাধ্যমকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে।

০১। বৈষম্যসহ সাধারণ ছাত্রদের মধ্যে বলা হয়েছে এরা আওয়ামীগের দোষর। ০২। নির্বাহী বিভাগে প্রচার করা হয়েছে এরা সরকার উৎখাত করতে আসছে। ০৩। মিডিয়ায় সাধারণ জনগনের উদ্দেশ্যে প্রতারক হিসাবে বলা হয়েছে। ঢাকা আসলে এক লক্ষ টাকা দেওয়া হবে যা বিভ্রান্তি কর ও খন্ডিতাংশ ।

প্রিয় দেশবাসী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, ২৪শে নভেম্বর রাত ৯টা হতে সংগঠক ও নেতাদের বাস ও অফিস হতে গ্রেফতারের পর হতেই সমাবেশটি এলোমেলো করার জন্য সমাবেশগামী জনগণদের আওয়ামীলীগের দোসর, সরকার পতনের জন্য আসতেছে, ঢাকা আসলে ১ লক্ষ টাকা দিবে বলে প্রতারক হিসাবে বিভিন্ন মিডিয়া প্রচার করেছে। যার জন্য প্রচুর হামলা ও মামলা হয়েছে যারা দেশের বিভিন্ন জায়গা হতে সমাবেশের উদ্দেশে রওনা হয়েছে ,পথে পথে তাদের যানবাহন ভাঙ্গচুর করা হয়েছে, পিটিয়েছে, মোবাইল ছিনতাই করেছে, মানি ব্যাগসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এতে করে সবচেয়ে বড় দূর্ঘটনার সম্মুখীন হয়েছে হাতিয়া, লক্ষীপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, নারায়নগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকার আবেদনকারী ও সংগঠকগণ।

সুতরাং আজকের সমাবেশ হতে আমরা দেশবাসীকে জানাচ্ছি যে, আমরা আওয়ামীলীগের কোন দোসর ছিলাম না। সরকার পতনের জন্য সমাবেশটি আহবান করা হয়নি এবং বিগত ৫ বছরে আমাদের কাজ কর্মগুলো খুবই সু-শৃঙ্খলভাবে সম্পূর্ন হয়ে আসছে বলে কোনরূপ প্রতারনার সুযোগ ছিল না হলে পুলিশে সোপর্দ করার কথা ফরমে উল্লেখ ছিল । মিডিয়া তিনশত, পাঁচশত, একহাজার, টাকা নেওয়ার যে প্রচার হয়েছে সেগুলো দূরুত্ব বুঝে পরিবহনের ভাড়া নিজেদের ব্যবস্থাপনায় স্বইচ্ছায় দিয়েছিল । সুতরাং এই কাজে কেউ প্রতারক নয়।

অতএব, এই সাংবাদিক সম্মেলন হতে আমরা দেশের বিভিন্ন থানায় আমাদের নেতৃবৃন্দ ও সংগঠকদের মামলাগুলো প্রত্যাহারসহ সকলের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি এবং আপনারা সঠিক তথ্যগুলো মিডিয়ায় তুলে ধরলে সংগঠকগণ তাদের ইজ্জত-সম্মান নিয়ে নিজ নিজ এলাকায় বসবাস করতে পারবেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভারতকে ১০ উইকেটে হারালো পাকিস্তান


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবা প্রতিদিন
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ০৮:৪৪
ভারতকে ১০ উইকেটে হারালো পাকিস্তান

ফাইল ছবি

বিশ্বকাপে ভারতকে ইতিপূর্বে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে সর্বশেষ ১২ বারের মুখোমুখিতে প্রতিবারই জয় পেয়েছে ভারত। তাইতো এবার বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান শপথ করে নেমেছিল, তারা এবার কোহলিদের হারাবেই। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করলো পাকিস্তানি ক্রিকেটাররা।

১০ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। বিরাট কোহলি এন্ড কোং'কে লজ্জায় ডুবিয়ে জয় তুলে নিলো পাক বাহিনী।

ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দলটির দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের শাসন করে ১৩ বল ও সবকটি উইকেট হাতে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

৫৫ বলে সর্বোচ্চ ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রিজওয়ান। তার ম্যাচজয়ী এ ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের মার।

অপরপ্রান্তে, বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। সে ৬টি চার ও ২টি ছক্কার মারে। তাতেই ১৭.৫ ওভারে জয়ে পৌঁছে যায় পাকিস্তান।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উভয় দলেরই এটি প্রথম ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। দলীয় ৬ রানের মাথায় রোহিত শর্মা ও লোকেশ রাহুল আউট হয়ে যান। দু'জনই শাহিন আফ্রিদির শিকার।

এরপর একা লড়ে যান অধিনায়ক বিরাট কোহলি। তার ৫৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত। কোহলিকে কিছুটা সঙ্গ দিয়েছেন রিশাব পান্ট। তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৩৯ রান।

পাক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি। এছাড়া হাসান আলি ২টি এবং শাদাব খান ও হারিস রউফ নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন শাহিন আফ্রিদি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি