a হেফাজতের ডাকা সমাবেশ স্থগিত, ১৪৪ ধারা জারি
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হেফাজতের ডাকা সমাবেশ স্থগিত, ১৪৪ ধারা জারি


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ১২:৫৩
হেফাজতের ডাকা সমাবেশ স্থগিত, ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলামের ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় সমাবেশ স্থগিতের ঘোষণা করা হয়।

এর আগে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোনেম এক সংবাদ সম্মেলনে জানান, ১৪৪ ধারা অমান্য করে হেফাজতে ইসলাম সভা-সমাবেশ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

হেফাজতে ইসলামের সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল জানান, সমাবেশ স্থগিত করা হয়েছে এবং মুন্সীগঞ্জের ওই এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা জড়ো না হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আমরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, প্রশাসনের পক্ষ থেকেও আমাদের স্থানীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানানো হয়েছিল।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ফখরুল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ০৯:০৬
পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ফখরুল

ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। দেশের প্রতিটি সেক্টর আজ ধ্বংস করে দিয়েছে। আজকে মানুষের কোনো অধিকার নেই। সব কিছু কেড়ে নিয়েছে।’ 

তিনি বলেন, ‘সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

শুক্রবার বিকালে নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর সোয়া ২টায় এ সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে মানুষ দু'বেলা পেট ভরে ভাত খেতে পারে না। জিনিসপত্রের দামের কারণে মানুষের জীবন আজ অতীষ্ট হয়ে গেছে। আজকে বিদ্যুৎতের দাম বেড়েছে। বিদ্যুৎ নাকি আজ স্বয়ংসম্পূর্ণ। অথচ বিদুৎ নেই। কিছুদিন পরপরই বাড়ানো হচ্ছে বিদ্যুৎতের দাম। আজকে প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়। আর সরকার তাদের টাকা লুট করে বিদেশে পাচার করছে। এরা লুটেরা সরকার। এরা অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে দিয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা শেষ করে দিয়েছে। ঢাকা ১৭ আসনে ৫ শতাংশ ভোটও পড়েনি। জনগণ জানে এ সরকার ভোট চোর সরকার। তাই ভোট কেন্দ্রে যেয়ে লাভ নেই।’ 

তিনি বলেন, ‘আজকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর জন্য আমরা ৩৬ দল একসাথে আন্দোলন করছি। এর বাইরেও যারা আছেন তারাও বলেছে এদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা আন্দোলনে শরিক সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। যে বিচার ব্যবস্থা ন্যায়বিচার থেকে বঞ্চিত তা ফিরিয়ে দেওয়া হবে।’

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ও উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদীন ফারুক, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম, আলতাফ চৌধুরী, উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক খান প্রমুখ।

রাজধানীর বিভিন্ন এলাকা ও ঢাকার আশপাশের এলাকাগুলো থেকে ব্যাপক জনসমাগম ঘটে এ সমাবেশে। এ সময় মিছিলে মিছিলে সয়লাব ছিল পুরো পল্টন এলাকা। নয়াপল্টনের সড়ক মানুষে পরিপূর্ণ হয়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে। 

পশ্চিমে কাকরাইল মসজিদ, পূর্বে নটরডেম কলেজ ও উত্তরে শান্তিনগর- শাহজাহানপুর পর্যন্ত পুরো এলাকায় ছিল শুধু মানুষ আর মানুষ। জনসভায় সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মী, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানার ফ্যাস্টুন ও প্লেকার্ড নিয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন। 

মহাসমাবেশে ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী (আংশিক) বিএনপির মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী, শ্যামপুর-কদমতলী থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, বৃহত্তর উত্তরা বিএনপির নেতা হাজী মোস্তফা জামান, গুলশান বনানী ক্যান্টনমেন্টের বিএনপি নেতা কামাল জামান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, সাবেক মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলনেতা সাইদুল ইসলাম সাইদুল, শাহআলী থানা বিএনপির সোলায়মান দেওয়ান, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরামুল হক ও সাব্বির দেওয়ান জনি, ডেমরা থানা বিএনপির সাবেক ছাত্রনেতা মো. মনির হোসেন খান, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু এবং সারাদেশের বিভিন্ন জেলা, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ৩০ আগষ্ট, ২০২২, ০৭:৫০
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ

ফাইল ছবি

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এবারের আসরে প্রথম বারের মতো বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টসের মধ্য দিয়ে এবারের আসর শুরু করলো বাংলাদেশ। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখী হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান। খেলাটি শুরু হবে রাত ৮টা থেকে।

আফগানিস্তান অবশ্য জয় দিয়ে শুরু করেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের ১৫তম আসর। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় পেয়েছিল আফগান শিবির।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলে ৬৭টিতে জয় তুলে নিয়েছে তারা। পরাজয় মাত্র ৩৩টিতে। অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ১৩১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪৩টিতে জয় পেয়েছে। হার ৮৩ ম্যাচে।

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোসদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী। সূত্র: নয়াদিগন্ত

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি