a
ফাইল ছবি
বিশ্ব মহামারী করোনার দ্বিতীয় ঢেউ থেকে দেশ ও জাতিকে শন্কামুক্ত রাখতে বাংকাদেশে ১৪ এপ্রিল থেকে সর্বত্র লকডাউন ঘোষণা করেছিল সরকার করোনার ফলে বন্ধ হওয়া অভ্যন্তরীণ ফ্লাইট আবারও চালু করা হয়েছে। ১৬ দিন ফ্লাইট বন্ধ থাকার পর বুধবার (২১ এপ্রিল) সকাল পৌণে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট এখনও চালু করা হয়নি।
একসূত্র থেকে জানা যায়, গতকাল বুধবার (২১ এপ্রিল) সকাল পৌণে ৮টায় আসা ইউএস বাংলার ফ্লাইটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে সকাল ৯টা ২০ মিনিটে। এছাড়া দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট আসে। নভোএয়ার সিলেট থেকে ঢাকায় যাবে দুপুর ২টা ২০ মিনিটে।
এছাড়া ইউএস বাংলার আরেকটি ফ্লাইট বুধবার রাত ৭টায় ঢাকা থেকে ছেড়ে সিলেট আসবে ৭টা ৫০ মিনিটে এবং ওইদিন রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর নভোয়ার বিমানের ফ্লাইটটি রাত সাড়ে ৭টায় ঢাকা থেকে সিলেট আসবে। আবার বুধবার রাত ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ঢাকায় যাবে।
এ ব্যাপারে সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, লকডাউনের কারণে বন্ধ থাকায় তা ২১ এপ্রিল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট আবারও চালু করা হয়েছে। তবে বাংলাদেশ বিমানসহ আন্তর্জাতিক সব ফ্লাইট এই মূহুর্ত্ খুলে দেয়ার কথা ভাবছে না সরকার।
প্রতিকী ছবি
ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় দুই জনের মৃত্যু এবং আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) এসআই সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধ মো. শাহআলম হাওলাদার সহ মোরেলগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
দিবসটি উপলক্ষে উপজেলার কুঠিবাড়ি এলাকায় বৃক্ষরোপন এবং করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে সোনালী ব্যাংকের সি.এস.আর এর অর্থায়নে কোভিড ১৯ ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ পরিবারের প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান ও শহীদ শেখ কামালের রুহের মাগফিরত কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থণা করা হয়।