a
ফাইল ছবি
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নছরতপুর গেইট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র মতে, সিএনজি অটোরিকসাটি একটি কোম্পানির ৬ জন শ্রমিক নিয়ে অলিপুরস্থ কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে নছরতপুর নামক স্থানে পৌঁছালে সিএনজিটির সাথে ঢাকা থেকে থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৬ যাত্রী মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব এসব তথ্য নিশ্চিত করেন।
ফাইল ছবি
ফরিদপুরের সালথায় লকডাউন কার্যকর করাকে কেন্দ্র করে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করে রেখেছে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। খবরে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সালথা উপজেলা সদর থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার দূরে সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার থেকে এই সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানা যায়, ওই সময় অস্ত্রধারী আনসার সদস্য ও পিএকে নিয়ে এসিল্যান্ড মারুফা সুলতানা ফুকরা বাজারে যান। এসময় বাজারে লোক সমাগম ও দোকানপাট খোলা দেখতে পেয়ে এসিল্যান্ডের সহকারী একজনকে লাঠিপেটা করে। এনিয়ে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় জনসাধারণ। স্থানীয়দের প্রতিরোধের মুখে এসিল্যান্ড তার টিম নিয়ে উপজেলায় ফিরে যায়।
পরে সালথা থানার পুলিশ ফুকরা বাজারে গিয়ে জনতার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এসআই মিজান ও দুই কনস্টেবল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ফুকরা বাজারে এলে জনতা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ থানায় ফিরে যায়।
সোনাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বলেন, এসিল্যান্ড ফুকরা বাজারে লক ডাউন কড়াকড়ি করতে আসার পর আগে বাজার কমিটির সভাপতিসহ অন্যদের সাথে বসা উচিত ছিলো। তাদের মাধ্যমে ব্যবসায়ীদের বুঝিয়ে লক ডাউন কার্যকর করা হলে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হতো না।
সেখানকার বাজার বণিক সমিতির সভাপতি কাওসার খান বলেন, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তবে পরে শুনেছেন জাকির হোসেন নামে এক ব্যক্তিকে মারপিট করার পর এসব ঘটনার সূত্রপাত হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনা সূত্রপাত হওয়ার পরে বিভিন্ন ইউনিয়নে মোবাইলে যোগাযোগ করে ‘পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে’ এ জাতীয় গুজব ছড়িয়ে পড়লে সালথায় লোক জড়ো করা হয়। পরে সন্ধ্যার পর হাজার হাজার জনতা থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন। এক পর্যায়ে জনতা উপজেলা কমপ্লেক্স এর প্রধান ফটক ও থানার ফটকের সামনে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা কমপ্লেক্সের ভিতরে এবং গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
নগরকান্দা ও সালথা সার্কেলের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার সুমিউর রহমান রাত সাড়ে ১০টার দিকে গনমাধ্যমকে জানায়, সাধারণ মানুষের ছত্রছায়ায় মৌলবাদী গোষ্ঠী এ সুযোগ নিয়েছে। তিনি আরও বলেন, আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছি।
ফাইল ছবি
ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন ঘাঁটির কাছে অবস্থিত ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্র মতে, শনিবার রাতে একাধিক সশস্ত্র ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটির কাছে ইরবিল বিমানবন্দরে হামলার চেষ্টা করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনাদোলুর।
মার্কিন সামরিক জোটের ঘাঁটি হিসেবেও পরিচিত ওই বিমানবন্দর। এক বিবৃতিতে বিমানবন্দরের পরিচালক আহমেদ হোচেয়ার জানিয়েছেন, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি।
কুর্দি আঞ্চলিক সরকারের সন্ত্রাসবিরোধী ইউনিটের পরিচালক জানিয়েছেন, দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। সে সময় মার্কিন দূতাবাসের আশপাশে সাইরেন বেজে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর এলাকা বন্ধ করে দিয়েছেন। গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন বাহিনী বা মার্কিন সদস্যদের অবস্থান লক্ষ্য করে একের পর এক হয়ে আসছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার না করলেও ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকেই এসব হামলার জন্য দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।
কয়েক সপ্তাহ আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন বাহিনী মোতায়েন ছিল। বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে।