a
ফাইল ছবি
নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (TECN) প্রাক্তন শিক্ষার্থী ফোরামের ২০২৩-২৫ইং মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর উত্তরা ক্লাবে Noakhali Textile Engineering College EX-Students Forum (ESF) কর্তৃক আয়োজিত Executive Committee For 2023-2025 কমিটির Charge Takeover-Handover অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত নবনির্বাচিত কমিটিতে জনাব ইঞ্জি: মো: মিলনকে সভাপতি এবং ইঞ্জি: মো: কামরুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইঞ্জি: শাহাবুদ্দিন মাসুদ (বিদায়ী সভাপতি) সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করছেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সন্মানিত প্রিন্সিপাল ইঞ্জি: মো: সাইফুর রহমানসহ উক্ত কলেজের সন্মানিত শিক্ষকবৃন্দ, এ.টি.ই.টি এর সন্মানিত সভাপতি জনাব ইঞ্জি: মো: আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জি: এ.এস. এম সোহেল রানা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারীসহ বর্তমান শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিকসহ দেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইল ফটো:মরহুম বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীর স্ত্রী ও সন্তানগণের ছবি
মরহুম বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীর স্ত্রী ও সন্তানরা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর শহরের বাগুনিপাড়া গ্রামের বাসিন্ধা। জেলা প্রতিনিধি পাঠানো খবরে জানা যায়, মুক্তিযোদ্ধা সোহরাব আলীর পরিবারের প্রতিবেশী শাহ আ: মতিন গংদের অত্যাচার ও জুলুমে সোহরাব আলীর পরিবারের লোকজন বাড়ীঘরে বসবাস করতে পারছেননা। জীবন বাঁচাতে তারা পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা যায়। শাহ আব্দুল মতিন গং প্রতিবেশী মরহুম শাহ আরজু মিয়ার পুত্র ।
মুক্তিযোদ্ধা পরিবার নিজ গ্রামে স্বামীর ভিটায় বসবাস করার জন্য মুক্তিযোদ্ধা মরহুম সোহরাব আলীর স্ত্রী বাদী হয়ে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার হবিগঞ্জ বরাবরে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন।
বাদীনী তাঁহার আরজিতে ন্যায় বিচার ও জবরদখলকৃত ভূমি উদ্ধারের জন্যে সকল মহলের সাহা্য্য ও সহযোগিতা প্রত্যাশা করছেন। উল্লেখ্য, গত ০৭/০৩/২০২১ ইং তারিখে জেলা পুলিশ সুপার এবং ১০/০৩/২০২১ ইং তারিখে মন্ত্রী মহোদয় বরাবরে দরখাস্ত করেছেন মুক্তিযোদ্ধা পরিবারটি।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
২২ মে ২০২২ (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে স্পেন দূতাবাসের উপপ্রধান এমিলিয়া সেলেমিন রেদোন্দো সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় আধুনিক ভাষা ইনষ্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব খন্দকার মোন্তাসির হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, পরিচালক (অর্থ ও হিসাব), স্পেন দূতাবাসের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আধুনিক ভাষা ইনষ্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্তর্ভূক্তিকরন বিষয়ে স্পেন দূতাবাসের সাথে আজ আলোচনা হয়। এর আগে গত (৩ নভেম্বর ২০২১-বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সাথে স্পেন দূতাবাসের উপপ্রধান এমিলিয়া সেলেমিন রেদোন্দো সৌজন্য সাক্ষাতে করেন। তখনি আধুনিক ভাষা ইনষ্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্তর্ভূক্তিকরন বিষয়ে স্পেন দূতাবাসের সাথে প্রাথমিক আলোচনা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল জানান, আধুনিক ভাষা ইনষ্টিটিউট (আইএমএল) এ আজকে স্পেনিশ ভাষা চালু করার বিষয়ে স্পেন দূতাবাসের প্রতিনিধিদলের সাথে মিটিং হয়েছে। তাদের একদল প্রতিনিধি আমাদের এখানে শিক্ষক হিসেবে থাকবেন এবং শিক্ষার্থীদের স্পেনিশ ভাষার ক্লাস নিবেন।
আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসানের কাছে প্রতিনিধি দলের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেনিশ ভাষার কোর্স চালু করতে আগ্রহী। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তারা পছন্দ করেছেন। জানুয়ারি থেকে স্প্যানিশ ল্যাংগুয়েজ কোর্স চালু হওয়ার সম্ভাবনা আছে।
এমিলিয়া সেলেমিন রেদোন্দো ডরমেটরি ও আই.এম.এল (জবি) ঘুরে দেখে দ্রুত স্প্যানিশ কোর্স চালুর জন্য সকল সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
খন্দকার মোন্তাসির হাসান আরও বলেন, যেসব বিদেশি ভাষার কোর্স গুলো আমরা চালু করব তা যেন সে ভাষার নেটিভ শিক্ষক দ্বারা নিতে পারি। তাহলে আমদের শিক্ষার্থীরা কোর্সে আগ্রহ পাবে। দূতাবাসের সহায়তায় আমরা যদি স্হায়ী ফ্যাকাল্টি পাই তবে অদূর ভবিষ্যতে স্প্যানিশ ল্যাংগুয়েজে অনার্স চালু করার পরিকল্পনা আছে।
আই.এম.এল এর সাবেক পরিচালক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার মনে করেন, এর মাধ্যমে নতুন একটি ভাষা শেখার দ্বার উন্মোচন হবে যেখানে আই.এল.এল সহ অন্যান্য ডিপার্টমেন্টগুলো এর সুবিধা পাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম রাকিব বলেন, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুব ভালো একটি উদ্যোগ। স্পেনিশ, ফ্রেঞ্চ, মান্দারিন(চায়নিজ), জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স থাকাটা সময়ের দাবী। ব্যক্তিগতভাবে আমি নিজেও স্প্যানিশ শেখার প্রতি খুবই আগ্রহী। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় ডিগ্রির পাশাপাশি যাতে অন্যান্য সহশিক্ষা কার্যক্রমগুলোর মাধ্যমে ভিন্ন কিছু শিখতে ও জানতে পারে সেই ব্যবস্থা থাকা প্রয়োজন। দেরীতে হলেও স্পেনিশ ভাষার কোর্স চালু হচ্ছে জেনে ভালো লাগলো।
আধুনিক ভাষা ইন্সটিটিউটের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিসাত রহমান জানান,আসলে আমাদের বিভাগে বিদেশি একটি ভাষার কোর্স চালু হচ্ছে আমরা এতে আনন্দিত। আশা করি এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান আরো উন্নত হবে।