a নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াডে সাবেক প্রোটিয়া অলরাউন্ডার
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াডে সাবেক প্রোটিয়া অলরাউন্ডার


ক্রীড়া ডেস্কঃ
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭
নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াডে সাবেক প্রোটিয়া অলরাউন্ডার

ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। দলে ডাক পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসা। দক্ষিণ আফ্রিকা দলে ব্রাত্য এই ক্রিকেটারকে নামিবিয়ার জার্সিতে বিশ্বকাপ মাতাতে দেখা যাবে। এর আগে ২০১৬তে প্রোটিয়াদের জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন তিনি।

মারয়ে এরাসমাসকে অধিনায়ক ও জেজে স্মিতকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ১৫ সদস্য'র এই দলের সঙ্গে রাখা হয়েছে এক রিজার্ভ ক্রিকেটারও। প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে মিচেল বেন শিকঙ্গোকে। মাউরিশিয়াস গুপিটা থাকছেন দলের অতিরিক্ত ক্রিকেটার হিসেবে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ এ-তে রয়েছে নামিবিয়া। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে। ১৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নামিবিয়া। ২০ অক্টোবর নেদারল্যান্ডস ও ২২ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড : মারয়ে এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিত (সহ-অধিনায়ক), ডেভিড ভিসা, জ্যান ফ্রাইলিংক, কার্ল বারকেনস্টক, বেন শিকঙ্গো, বার্নার্ড স্কোলটজ, নিকোল লফটি এটন, ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ফন লিনজেন, স্টিফেন বার্ড, রাবেন ট্রাম্পেলমান, জেন গ্রিন, পিকি ইয়া ফ্রান্স, মিচাউ ডু প্রেজ।

রিজার্ভ ক্রিকেটার: মাউরিশিয়াস গুপিটা।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

আগামীকাল প্রথম টি-টুয়ান্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড


ক্রীড়া ডেস্ক:
মঙ্গলবার, ৩১ আগষ্ট, ২০২১, ০৯:২৪
আগামীকাল প্রথম টি-টুয়ান্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড

ফাইল ছবি

আগামীকাল বুধবার ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত সাফল্য পেতে হলে পরিকল্পিত ক্রিকেটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। পাশাপাশি হোম গ্রাউন্ডে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ বলেই সতর্ক কিউই অধিনায়ক টম লাথাম।

বাংলাদেশের জন্য সুখবর অস্ট্রেলিয়া সিরিজে না থাকলে দলে আছেন ব্যাটিং স্তম্ভ মুশফিক। লিটন আসায় গভীরতা বেড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। নাঈমের সাথে ওপেনিং লিটন, সাকিব তিনে, মুশফিকের প্রিয় পজিশন চার নম্বরে। ম্যাচের পরিস্থিতি বুঝে অধিনায়ক মাহমুদউল্লাহ, আফিফ, সোহানদের ব্যাটিংয়ে হবে রদ বদল।

সাকিব থাকলেও, উইকেট বিবেচনায় বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ, আর কাটার মাস্টারের সাথে শরিফুল অনেকটাই নিশ্চিত বলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধরা জয়ই শুধু নয়। দৃঢ় সংকল্প সিরিজ জেতার।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে হারের প্রতিশোধের জ্বালাও মেটাতে চায় বাংলার বাঘেরা। এ প্রসঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‌‌'নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার দারুণ একটা সুযোগ আমাদের সামনে। কোনো ভুল করা যাবে না। সাফল্য পেতে হলে স্বাভাবিকভাবে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।‌

'মূল দল না আসলেও, লাথাম, নিকোলস, গ্র্যান্ডহোম, হ্যানরিদের মতো অভিজ্ঞদের সাথে তারুণ্যের মিশেলে দারুণ দল নিউজিল্যান্ড। কিন্তু মাইটি অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার পর এবার কি হবে নিউজিল্যান্ডের? একে তো ফর্মের তুঙ্গে টাইগাররা। তারওপর ঘরের মাঠ। সাকিব নাসুমের স্পিন ভেলকি আর মুস্তাফিজের কাটার ধাঁধা।

তাই বাড়তি সতর্ক অতিথিরা। এ বিষয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটার টম লাথাম বলেন, ‌'এই সিরিজটা সহজ হবে না। বাংলাদেশ দারুণ ফর্মে আছে। তাদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের সব বিভাগেই সর্বোচ্চ অবদান রাখার বিকল্প নেই।‌' নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর ৩, ৫, ৮ ও ১০ তারিখ সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচের ভেন্যুই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ দলঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দলঃ টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

করোনাভাইরাসের কারণে ঢাবির ভর্তি পরীক্ষা পেছালো


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৩৯
করোনাভাইরাসের কারণে ঢাবির ভর্তি পরীক্ষা পেছালো

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্তানযায়ী, ক ইউনিটের পরীক্ষা হবে ৬ আগস্ট, খ ইউনিটের ৭ আগস্ট, গ ইউনিটের ১৩ আগস্ট ও ঘ ইউনিটের পরীক্ষা হবে ১৪ আগস্ট। এছাড়া চ ইউনিটের পরীক্ষা হবে ৩১ জুলাই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর