a
প্যারিস সেন্ট জার্মেইনকে দুটি লিগ শিরোপা জিতিয়েছেন টমাস টাখেল। ইতিহাসে প্রথমবার পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছেন। তারপরও তিনি ছাঁটাই হয়েছেন। কারণ নেইমার-এমবাপ্পেদের দেখে শুনে রাখা সহজ নয় বলে মন্তব্য করেছিলেন এই জার্মান কোচ।
তার জায়গায় পিএসজির নতুন কোচ হয়েছেন মাউরিসিও পচেত্তিনো। সাবেক টটেনহ্যামের আর্জেন্টাইন এই কোচ দলের ফুটবলারদের সঙ্গে কাজ শুরু করার আগেই জানিয়ে দিলেন, শৃঙ্খল হতে হবে। ফুটবলে ওইটাই সবার আগে।
পিএসজিতে আছেন নেইমার-এমবাপ্পের মতো তারকা। ব্রাজিল ফুটবলার নেইমারের প্রতিভা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু ফুটবলার হিসেবে নেইমার সুশৃঙ্খল কিনা আছে সেই প্রশ্ন। প্রায়ই তিনি বিতর্কিত ঘটনা ঘটিয়ে আলোচনায় আসেন। কিছুদিন আগেও ইনজুরি আক্রান্ত নেইমার করোনা প্রটোকল ভেঙে দেড়শ' অতিথি নিয়ে ব্রাজিলে উৎসব করেছেন।
ওদিকে প্যারিসের ক্লাবটিতে আছেন বিশ্বসেরা তরুণ প্রতিভা এমবাপ্পে। যিনি এরই মধ্যে বিশ্বকাপ জিতেছেন, পিএসজির হয়ে লিগ জিতেছেন। আবার খেলে ফেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। অল্প বয়সে বেশি তারকাখ্যাতি তাই ফ্রান্স ফরোয়ার্ডের জন্যও সামলাতে কঠিন হতে পারে।
পচেত্তিনো হয়তো সেই দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, 'শৃঙ্খলা সবকিছুর আগের। শুধু কোচিং স্টাফ নয় সতীর্থদের প্রতিও সম্মান এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতে হবে। সকল ফুটবলারই পিএসজির পরিকল্পনার অংশ। তাদের জন্য নিয়ম মেনে চলা তাই খুবই গুরুত্বপূর্ণ।
ফাইল ছবি
রাজধানীর শুক্রাবাদ মেইন রোডে কুরবানির হাটে যাওয়া একটি গরুর ট্রাক ছিনতাইয়ের সময় মারুফ হোসেন বিপ্লব নামে এক যুবলীগ নেতাসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে রাজধানীর শুক্রাবাদ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই যুবলীগ নেতার নাম মারুফ হোসেন বিপ্লব। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক।
এ ঘটনায় মঙ্গলবার গরু ব্যবসায়ী জুলফিকার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৩টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থেকে ১৮টি গরু নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাজধানীর শুক্রাবাদ মেইন রোডে এলে ওই যুবলীগ নেতাসহ আরও কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে গরুর ট্রাকটি আটক করে ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারকে মারধর করে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আজাদের পকেট থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় টহলে থাকা শেরেবাংলা নগর থানা পুলিশের একটি গাড়ি দেখে গরু ব্যবসায়ীরা চিৎকার-চেঁচামেচি করলে পুলিশের গাড়িটি দ্রুত এসে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে যুবলীগের ওই নেতাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি উৎফুল বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে কয়েকজনকে আটক করতে সক্ষম হই। পরে এ বিষয়ে একজন গরু ব্যবসায়ী থানায় মামলা করলে আমরা বাকি আসামিদের আটক করে কোর্টে প্রেরণ করি। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হতে পারে।
আজ ১৮ মে মঙ্গলবার বেলা ১১টার একটু পরে রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। অফিশিয়াল সিক্রেটস আইনে মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ বিচারক তাঁর রিমান্ড নামঞ্জুর করেন।
আদালতে সাংবাদিক রোজিনা ইসলামের হয়ে শুনানি করেন প্রথম আলো নিয়োজিত আইনজীবী এহসানুল হক সামাজি, আশরাফ উল আলম, প্রশান্ত কুমার কর্মকার। তাছাড়া আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী আব্দুর রশীদ এবং আইনজীবী সুমন কুমার রায় শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ।
সকাল আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে তোলা হয়। রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম সে সময় জানান, তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়। পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়।
একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে হাস্পাতালে নেওয়ার কথা বলে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়েছে। তাঁকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন পেশাজীবি সাংবাদিকরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। রোজিনা ইসলামের গ্রেফতারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছেন।
উল্লেখ্য, এর আগে সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বাণিজ্য টিকায় দুর্নীতি মাস্ক কেলেংকারী নিয়ে একাধিক প্রতিবেদনে প্রকাশ করেছেন। এদিকে প্রথম আলো পত্রিকার ব্যবস্থানা সম্পাদক সাজ্জাদ শরীফ বলেছেন, "আক্রোশ থেকে" রোজিনা ইসলামকে আটক করা হয়েছে।