a হত্যাকান্ডের ঘটনা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হত্যাকান্ডের ঘটনা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি


বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:২০
হত্যাকান্ডের ঘটনা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক!: ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ। গত ৯ জুলাই ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ (৪৩) নামের জনৈক ব্যবসায়ীকে চাঁদার জন্য যে নির্মমভাবে হত্যা করা হয় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এটিএম মমতাজুল করিম, যুগ্ন সম্পাদক এডঃ মোশাররফ হোসেন মনির, মন্জুর হোসেন ইসা,জান্নাতুল  ফেরদৌসী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,হত্যাকারীরা যে দলেরই লোক হেক না কেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি না দিলে দেশে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আর এইসব ঘটনার বিরুদ্ধে সরকারকে দ্রুত যথাযত আইনি ব্যবস্হা গ্রহন করা দরকার।

উল্লেখ্য, ব্যবসায়িক দ্বন্দ্বে এই ধরনের হত্যাকান্ডের ঘটনা ঘটে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পল্লবীতে হত্যা মামলার এক আসামি বন্ধুকযুদ্ধে নিহত


এম.এস প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২১ মে, ২০২১, ০২:১৬
পল্লবীতে হত্যা মামলার এক আসামি বন্ধুকযুদ্ধে নিহত

প্রতিকী ছবি

রাজধানীর পল্লবীতে প্রকাশ্য খুনের পাঁচ নম্বর আসামি মো. মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। শুক্রবার (২১ মে) সকালে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের একটি টহল টিম কাজ করছিল। তাদের কাছে খবর আসে, একটি সন্ত্রাসী গ্রুপ ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থান নিয়েছে। টহল টিম সেখানে গেলে র‍্যাব সদস্যদের উদ্দেশ্য করে  তারা গুলি ছোড়ে।  নিজেদের রক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, নিহত ব্যক্তির নাম মানিক। পল্লবীতে শাহীন উদ্দিন নামে এক যুবককে যে দুজন কুপিয়ে হত্যা করেছিলেন, তাদের একজন তিনি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গত ১৬ মে বিকেলে জমি নিয়ে ঝামেলার সুরাহার  কথা বলে শাহীন উদ্দিনকে  ডেকে নিয়ে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা আকলিমা বেগম গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয় ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালকে । অভিযুক্ত অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। আসামিরা সবাই পল্লবী থানা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২০ মে) সকালে ভৈরব এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল হোতা ও হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালকে গ্রেফতার করেছে র‍্যাব। এছাড়া এ ঘটনার মাস্টারমাইন্ড মো. সুমন বেপারী (৩৩) এবং মো. রকি তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

‘মোমেন আওয়ামী লীগ নেতা, আব্দুর রহমানের বক্তব্য সঠিক নয়’


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২১ আগষ্ট, ২০২২, ১২:০৮
‘মোমেন আওয়ামী লীগ নেতা, আব্দুর রহমানের বক্তব্য সঠিক নয়’

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান এক বক্তব্যে বলেছেন- পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. একে আবদুল মোমেন দলের কেউ নন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সিলেট আওয়ামী লীগের ২ ইউনিটে সম্মানিত সদস্য এবং উপদেষ্টা হিসেবে আছেন।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী এমপি বর্তমানে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রথম সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।’

 

এরপর রাজনৈতিক অঙ্গনে- এমনকি খোদ আওয়ামী লীগে এ বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এ বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন- ‘ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। যিনি (পররাষ্ট্রমন্ত্রী) এ কথা বলেছেন, তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকার বা দলের বক্তব্য নয়।’

এ বক্তব্যের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান শনিবার (২০ আগস্ট) রাজধানীর ধানমণ্ডিতে এক আলোচনা সভায় বলেন- ‘পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন। সুতরাং তার বক্তব্যে দলের বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না।’ সূত্র: বিডি প্রতিদিন

 

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ