a ২০১০ সালে বিশ্বকাপে ঝড়তোলা পপ তারকা শাকিরার বিবাহ-বিচ্ছেদ
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

২০১০ সালে বিশ্বকাপে ঝড়তোলা পপ তারকা শাকিরার বিবাহ-বিচ্ছেদ


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৫ জুন, ২০২২, ০৮:৫৩
২০১০ সালে বিশ্বকাপে ঝড়তোলা পপ তারকা শাকিরার বিবাহ-বিচ্ছেদ

ফাইল ছবি

দীর্ঘ ১ যুগের সম্পর্কের অবসান ঘটেছে। বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা এবং তার সঙ্গী তারকা ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকে। তাদের দুটি সন্তান রয়েছে। বার্তা সংস্থা এএফপি গত শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সদ্য বিচ্ছেদের পথে হাঁটা এই তারকা জুটি জানান, আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান। তাদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।

অবশ্য যতটা সহজভাবে তারা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, বিষয়টা ততটা সহজ নয়।  শোনা যাচ্ছে পিকের পরকীয়াই নাকি বিচ্ছেদের অন্যতম কারন। এমনকি বিচ্ছেদের কারণে শাকিরাকে ‘অ্যাংজাইটি অ্যাটাক’ কারণে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। অ্যাম্বুলেন্সে উঠার সময়ও নাকি জনপ্রিয় এই তারকা কাঁদছিলেন!

পিকে আর শাকিরার গল্পের শুরুটা ২০১০ সালে। সে বছর বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন এই পপ তারকা। বিশ্ব আক্রান্ত হয়েছিল শাকিরার গানের জ্বরে। সেই আঁচ লেগেছিল স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেরও। ১০ বছরের বড় শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ান তিনি। এরপর একই ছাদের নিচে কেটে গেছে ১২টি বছর। দুই সন্তানও রয়েছে এই দম্পতির। তবে টান কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে না বসলেও বন্ধনটা শেষে সমাপ্তিই টানল। সম্প্রতি শাকিরার একটি গানে তাদের বিচ্ছেদের ইঙ্গিত ছিল। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

স্বামীর সঙ্গে আলাদা, বর্তমানে কেমন আছেন নিজেই জানালেন ন্যান্সি


বিনোদন ডেস্ক:
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ১১:৪৫
স্বামীর সঙ্গে আলাদা, বর্তমানে কেমন আছেন নিজেই জানালেন ন্যান্সি

ফাইল ছবি

স্বামীর সঙ্গে একই ছাদের নীচে আর থাকছেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী জায়েদের সঙ্গে আলাদা থাকার বিষটি ন্যান্সি নিজেই জানিয়েছেন। তবে এখনও তারা বিচ্ছেদের পথে হাটেননি। উভয়ের সম্মতিতে তারা আলাদা থাকছেন বলে জানিয়েছেন এ গায়িকা। 

রবিবার (২৫ এপ্রিল) ন্যান্সি তার ফেসবুকে পেজে লিখেন, আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে নায়লা কে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত একক ভাবে জায়েদের। যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু কাজেই বোঝা পড়াটা মন্দ নয়। তবে নাটকীয় ভাবে বলবোনা – আমরা আজীবন বন্ধু থেকে যাবো।’

এমন স্ট্যাটাসের পর ন্যান্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি যা জানানোর তা জানিয়ে দিয়েছি। আমি চাইনা বিষয়টি নিয়ে কোনো কাঁদা ছুড়াছুড়ি হোক। আমরা উভয়ে ভালো থাকার জন্যই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। শুধু বলবো খুব সম্পর্ক স্বাভাবিক থাকলে তো কেউ আলাদা থাকার সিদ্ধান্ত নেয় না। তবে আমাদের সম্পর্ক আগামীতে ভালোর দিকে যেতেও পারি। আশা করি বিষয়টি বুঝতে পারবেন।’

ন্যান্সি তার ফেসবুকেএ বিষয়ে আরও লিখেন, কিছু বৈরি সম্পর্ক তৈরী না হলে নিশ্চই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যা, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চই সবাইকে জানিয়ে দেয়া হবে। 

তারপর নতুন জীবনে কি করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছিনা, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকেনা, হয়তো নতুন করে পথ চলা শুরু করবো।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মন কেমনের লকডাউন!


ফেসবুক ডেস্ক:
বুধবার, ১২ মে, ২০২১, ০৬:০০
মন কেমনের লকডাউন

 মুক্তা দাশ

মন কেমনের লকডাউন 

এমন মিঠে বৃষ্টির আলাপনে ... 
বড্ড মন কেমন করে সারাক্ষণ ! 
কেউ কেউ  এর মধ্যে ই শাসায়... লক ডাউন!  
লকডাউন চিৎকারে, বড্ড বিরক্তি ধরায়ে দেয় । 
কিভাবে থাকি বলো তো !? 
তোমাকে ছাড়া এই বৃষ্টিমুখর জলসায় ! 
একটু মুড়ি-চানাচুরমাখা  মুখোমুখি বৈঠকে 
হাসিতে মুখর   মাথা ঠোকাঠুকিতে
নাকে নাকে  মিলমিশ 
চোখে মুখে  প্রেমের বন্যা  ..
কি করে থাকি বলো তো ??? 
তোমায় যে বড্ড বেশি প্রয়োজন । 
এমন বৃষ্টি ভেঁজা মাদল হাওয়ায় 
তোমার সুখটানের ধোঁয়ায় আমি ভেসে যাই, 
বৃষ্টি আমায় ভিজিয়ে দেয়  আপাদমস্তক ! 
তোমার আলতো স্পর্শ পাই ,, হারিয়ে যাই  
সৃষ্টি রহস্যে!  উন্মাদনার আগুন জ্বলে উঠে
পুড়িয়ে দেয় মনোভূমি  কৃষ্ণচূড়ার রঙে দেহবল্লরী। 
অমাবস্যার ঘুটঘুটে আঁধারে নির্বিকার!  আমি 
জানালার এপাশেে বৃষ্টি খুঁজে ফিরি , 
স্বৈরাচারী করোনার শাসনে
ভালোবাসাও শাসিয়ে বলে ...!!
সবেতেই লকডাউন এ ধরায় ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন