a আমার সারাবেলা
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আমার সারাবেলা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০৮:৪২
আমার সারাবেলা

ফাইল ছবি: মুক্তা দাশ

আমার সারাবেলা

অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর ।
বাপের বাড়ির গোত্র ঝেড়ে- মুছে
এই তো সেদিন সবে বিয়ের পিড়িতে বসা হলো...
দিন যেতে না যেতেই  তিন তিনটে ছানাপোনা।
হেঁসেল আর ছানাপোনাদের স্কুল কলেজের
গন্ডি পেরোতেই পঞ্চাশটা বছর কেটে গেলো
জীবন থেকে।
অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর...!
একাকিত্ব কাটাতে ঘরে আমদানি হলো পোষ্য..
নাম কুকি --- আমার সারাবেলার সঙ্গী !
অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর...
সংসারে মেয়েদের আবার অবসর কি !!?
রান্না - বান্না ঘরকন্যা
সংসারে মেয়েদের অবসরে যেতে  নেই !
সকালের সূর্যোদয়ে গনগনে গরম উনুন আর
রাতের হেঁসেল গুছানো..  এ আর এমন কি কাজ !
অবসরে যাবার বয়স এখনো অনেক দুর...!
হঠাৎই হয়তো ডাক পড়বে, ফুরাবে সব পুতুলখেলা !
চন্দন কাঠের গন্ধে না হয় গায়ে মাখবো আগুনখেলা !!
সেদিন আমি, সত্যি  সত্যি ই ! অবসরে  যাবো...
এপারের খেলা শেষে ওপারের নৌকায় উঠবো ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ভাঙা গড়ার খেলা- সোনিয়া হক 


নিউজ ডেস্ক:
শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১১:১৯
ভাঙা গড়ার খেলা- সোনিয়া হক 

ছবি: সোনিয়া হক 

ঝরছে পাপড়ি বইছে দেখ বসন্ত বাতাস
বুকের পাঁজড় ভাঙে তবু বৈরী বাতাস।
কোথা থেকে এলো হঠাৎ কাল বৈশাখী ঝড়
উড়িয়ে নিলো নিমেষে ভালোবাসার ঘর।
সমুদ্রের বুক যখন শান্ত শীতল 
কোথা হতে সুনামী এলো পাড় ভাসাতে বল ?
যে নদী দিলো পলি ভরা মাঠ
বেনোজলে তার ভেসে গেলো মাঠ -ঘাট।
সুপ্ত আগ্নেয়গিরী কখন খুলবে তার মুখ
উত্তপ্ত লাভা ছড়িয়ে কেড়ে নেবে সুখ,
খানিক আগেও তো যায়না বোঝা
বুকে তার এত আগুন করেছিলো জমা।
চারিদিকে কেবল বন আর বন 
কোথা থেকে জ্বলে গেলো দাউদাও আগুন,
সে আগুন নেভাতে দমকল মানে হার
গাছের জ্বলন দেখে হলো আকাশের বুক ভার।
কান্না হয়ে নেমে এলো বৃষ্টির ফোটায়,
এ ভাবেই আকাশ বনের আগুন নেভায়।
প্রকৃতিতে চলে নিয়ত ভাঙা-গড়ার খেলা
আমার মনে লাগে কেবল ভাঙনের দোলা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হামাস ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরণের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে


আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার, ১২ মে, ২০২১, ১২:২৮
হামাস ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরণের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে

ফাইল ছবি

 

ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে হামাসের এই প্রতিশোধমূলক হামলা আরো বাড়তে পারে।

হামাস দাবি করেছে, মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে দাবি করেছে, দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। 

এ খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার। সংস্থাটি জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের আশদোদ এবং আসশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ দুটি শহর গাজা উপত্যকার উত্তরে অবস্থিত। 

ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, হামাসের ক্ষেপণাস্ত্রের হামলা দুই ইসরায়েলি নিহত ও ৭০ জন আহত হয়েছে। 

উল্লেখ্য, এর আগে ইসরায়েল সেনাদের জঙ্গিবিমান গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে বোমাবর্ষণ করলে অন্তত ২৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে নয়জন শিশু রয়েছে। সূত্র : পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর