a অপরিচ্ছন মাস্ক ব্যবহারেও হতে পারে ব্লাক ফাঙ্গাস
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

অপরিচ্ছন মাস্ক ব্যবহারেও হতে পারে ব্লাক ফাঙ্গাস


এম.এস প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৩ মে, ২০২১, ০২:৫৫
অপরিচ্ছন মাস্ক ব্যবহারেও হতে পারে ব্লাক ফাঙ্গাস

ফাইল ছবি

ভারতে ইতোমধ্যে করোনা ভাইরাসের নতুনরুপ হিসেবে ব্লাক এবং হোয়াইট ফাঙ্গাসের দেখা মিলেছে। এসব ফাঙ্গাস হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে ভারতীয় একদল চিকিৎসকের দাবি ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সংক্রমণের জন্য অপরিচ্ছন্নতা নোংরা মাস্ক ব্যবহার একটি বড় কারণ বলে দাবি তাদের। কেউ যদি মাস্ক না ধুয়ে টানা দুই/তিন সপ্তাহ ব্যবহার করে তাহলে এই সংক্রমণ আশংকা রয়েছে।

রবিবার (২৩ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের বরাত দিয়ে এক ভারতীয় চিকিৎসক বলেছেন, অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারের পাশাপাশি স্টেরয়েড ব্যবহারকেও কালো ছত্রাক সংক্রমণের জন্য দায়ী করেছেন। প্রতিবেদনে বলা হয়, স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক, চিকিৎসক পি শরৎ চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপরিচ্ছন্নতা ছত্রাক জাতীয় সংক্রমণের পিছনে বড় কারণ। তাঁর কথায়, ‘অনেকেই আছে যারা ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে থাকেন'প্রতিরোধে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভাল করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

যদিও তার এসব কথার পিছনে এখনও যথেষ্ট পরিমাণে প্রমাণ নেই। তাছাড়া স্বাভাবিকভাবেই বুঝা যায় অপরিচ্ছন্ন যেকোন পদার্থ থেকেও রোগ ছড়াতে পারে।

ভারতীয় আরেক নামতরা বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ব্লাক বা হোয়াইট ফাঙ্গাস সংক্রমণের পিছনে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ বিশাল ভূমিকা রাখতে পারে তেমনি আলোবাতাস ঢুকে না এমন ঘরে বসবাস কারীদেরও এই ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণের ৬ দফা দাবি


সাইফুল আলম, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ০৫:৫৮
স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণের ৬ দফা দাবি

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম: স্বাস্থ্য সহকারীদের দুঃখ-দুর্দশা লাচ্ছনা বঞ্চনার ইতিহাস এবং কাজের পরিধি স্বাস্থ্য খাতে অবদান, অর্জন ও দাবী দাওয়া জানানোর উদ্দেশ্যে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ সকালে জাতীয় প্রেসক্লাব ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্ৰীয় দাৰি বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

সংবাদ সম্মেলন নেতারা বলেন, পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্যে সেবা হল অন্যতম। আমরা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করি, আমরা স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক নাম ধারী স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বার্থপর পরিদর্শক দেশের প্রথম সারির স্বাস্থ্য যোদ্ধা। সীমিত সুযোগ সুবিধা নিয়েও আমরা নিরলস ভাবে দায়িত্ব পালন করছি। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হলে বাংলাদেশের তৃণমুল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। উপরোল্লিখিত দাবি সমূহ বাস্তবায়নে আপনাদের সদয় ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।

আমাদের দাবী সমূহ:
১। নিয়োগবিধি সংশোধন ৷
২। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ।
৩। ১৪ তম গ্রেড প্রদান ।
৪। ইন সার্ভিস ডিপ্লোমনা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ।
৫। টেকনিকেল পদমর্যাদা প্রদান ।
৬ । পদোন্নতির ক্ষেত্রে ধারাবহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান ।
লিখিত বক্তব্য শেষে তারা তাদের পরবর্তী কর্মসূচীর কথা জানান।
আগামী ২৯/১১/২০১৫ইং তারিখ রোজ শনিবার হইতে ইপিআই কার্যক্রম সহ সকল প্রকার স্বাস্থ্য বিভাগীয় কার্যক্রম বর্জন এবং জাতীয় শহীদ মিনার, (ঢাকা মেডিক্যাল কলেজের পাশে), ঢাকা, বাংলাদেশ, অবস্থান কর্মসূচী পালন করা হবে। তারা আরো বলেন, গত ০৬/১০/২০২৫ তারিখে রোজ সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা মহাপরিচালক মহোদয়ের সভা কক্ষে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ সআবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ডাঃ এ.বি.এম আবু হানিফ, পরিচালক প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। অধ্যাপক ডাঃ শেখ ছাইদুল হক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ডাঃ শাহ আলী আকবর আশরাফী, পরিচালক, এমআইএস ও লাইন ডিরেক্টর, এইচআইএস এন্ড হেলথ, মহাখালী, ঢাকা। ডাঃ সৈয়দ আবু আহাম্মদ শাফী, উপ-পরিচালক, হাসপাতল-১, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

উক্ত আলোচনা সভায় মহাপরিচালক মহোদয় বলেন ১৫ কর্ম দিবসের মধ্যে নিয়োগবিধি সংশোধনী কো-আরী জবাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করিবেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকা স্বাস্থ্য সহকারী -১৩, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১৩ এবং স্বাস্থ্য পরিদর্শক- ১২ তম গ্রেড আপগ্রেডেশন বাস্তবায়নের জন্য সার্বিক-সহযোগীতা করবেন। কিন্তু আমাদের দাবী এখনও বাস্তবায়ন হয়নি।

প্রথম সারির স্বাস্থ্য যোদ্ধা। সীমিত সুযোগ সুবিধা নিয়েও আমরা নিরলস ভাবে দায়িত্ব পালন করছি। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হলে বাংলাদেশের তৃণমুল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। উপরোল্লিখিত দাবি সমূহ বাস্তবায়নে আপনাদের সদয় ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নারী দিবসে রাজধানী নয়াপল্টনে মহিলা দলের শোভাযাত্রা


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৯ মার্চ, ২০২১, ০৯:৪৯
নারী দিবসে রাজধানী নয়াপল্টনে মহিলা দলের শোভাযাত্রা

ফাইল ফটো:মহিলা দলের শোভাযাত্রা

নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার (৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের করা হয়।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়।

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য