a
ফাইল ছবি
চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইউক্রেনে গুগল ম্যাপের কিছু অংশ সাময়িকভাবে অচল করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করে গুগল জানায়, এর ফলে ট্রাফিক পরিস্থিতি এবং বিভিন্ন স্থান কতটা ব্যস্ত সে সম্পর্কে লাইভ তথ্য সরবরাহ বন্ধ থাকবে।
দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মানুষের সুরক্ষার জন্য দোকান ও রেস্তোরাঁগুলোর মতো ব্যস্ত স্থানগুলোতে ট্রাফিক স্তর এবং লাইভ তথ্য প্রদান কার্যক্রম বিশ্বব্যাপী বন্ধ করা দিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নামে হামলা করে রাশিয়ান সেনা বাহিনী। ইউক্রেনের শহরগুলোতে মিসাইল হামলার ফলে সেনাসহ হতাহত হচ্ছে সাধারণ মানুষ। এদিকে, মহিলা এবং শিশু প্রায় ৪ লক্ষাধিক ইউক্রেনীয় নাগরিক প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। গুগলসহ বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো জানিয়েছে, তারা এ অঞ্চলে ব্যবহারকারীদের সুরক্ষার জন্য নতুন আরও ব্যবস্থা গ্রহন করবে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের বড় শহর সেভেরোদোনেৎস্ক শহরে গভীরে ঢুকে পড়েছে। আজ সোমবার লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই এ কথা জানিয়েছেন। দনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্কই সবচেয়ে বড় শহর, যার কিছু অংশ এখনো কিয়েভের নিয়ন্ত্রণে। সম্প্রতি এই শহরে হামলা জোরদার করে রুশ বাহিনী। খবর রয়টার্স ও আল-জাজিরার।
রাষ্ট্রীয় টেলিভিশনে গাইদাই বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের জন্য হতাশার খবর রয়েছে, শত্রুরা শহরের ভেতরে ঢুকে পড়ছে।’
গভর্নর গাইদাই বলেন, পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে। দুই শহরের মধ্যকার মূল সড়কে গোলাবর্ষণ করা হচ্ছে। তবে সড়কটি এখনো বন্ধ হয়ে যায়নি। গাইদাই আরও বলেন, সেভেরোদোনেৎস্কে গ্যাস ও পানি নেই। এই পরিষেবা চালুর কোনো সম্ভাবনাও দেখছি না। লুহানস্ক অঞ্চলের ১০ লাখ মানুষকে পানি সরবরাহ করা যাচ্ছে না।
এর আগে গাইদাই বলেছিলেন, সেভেরোদোনেৎস্কের উপকণ্ঠে প্রবেশ করা রুশ সেনাদের গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত হন, আহত হয়েছেন আরও পাঁচজন।
গাইদাই বলেন, সব ধরনের অস্ত্র ও বিমান হামলার সহায়তা নিয়ে রুশ সৈন্যরা শহরে হামলা চালাচ্ছে। শহরের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে তাঁরা ঢুকে পড়েছে। তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয়দের জন্য এটা এক কঠিন পরিস্থিতি।
গাইদাই বলেন, রুশ বাহিনী একই কৌশল বারবার প্রয়োগ করছে। তারা তিন, চার, পাঁচ ঘণ্টা ধরে টানা গোলাবর্ষণ করে। এরপর হামলা চালায়। কোথাও হামলাকারীরা মারা যায়। তখন গোলাবর্ষণের পর আবারও হামলা চালায়। সাফল্য না পাওয়া পর্যন্ত এই কৌশল চালিয়ে যাচ্ছে তারা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। কিয়েভ দখলে ব্যর্থ হয়ে তারা দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার ওপর জোর দেয়। ওই এলাকার বড় অংশ আগে থেকেই রুশ–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক সাক্ষাৎকারে বলেন, দনবাসের ‘স্বাধীনতাই’ এখন তাদের ‘শর্তহীন অগ্রাধিকার’। ইউক্রেনে হামলা শুরুর আগমুহূর্তে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ঘোষিত দনবাস অঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো। সূত্র: প্রথম আলো
ফাইল ছবি
ঈদকে সামনে রেখে আজ শুক্রবার থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আগামী ১০ জুলাই ঈদের দিন ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে। টিকিট কিনতে দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তথ্য মতে, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত ৫০ ভাগ টিকিট পাওয়া যাবে টিকিট কাউন্টারে এবং ৫০ ভাগ টিকিট মিলবে অনলাইনে।
১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে। এবারও কমলাপুর ছাড়াও রাজধানীর তেজগাঁও, বিমানবন্দর, বনানী ও গুলিস্তানের পুরানো রেলস্টেশনে একযোগে টিকিট বিক্রি হবে বলে জানা গেছে। সূত্র: ইত্তেফাক