a
বেনিয়ামিন নেতানিয়াহু
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা ব্যর্থ করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে ইসরায়েল এবং সেখানকার সমঝোতা ব্যর্থ করতে প্রতিনিধি দল পাঠাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন গণমাধ্যম 'এক্সোয়িস' এ তথ্য জানিয়েছে।
এক সপ্তাহের মধ্যেই সেসব প্রতিনিধিদল সেখানে অবস্থান নেবে বলে জানা গেছে।
'এক্সোয়িস' এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের প্রতিনিধিদলকে ভিয়েনায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে তারা বিভিন্ন দলের সাথে ইরান বিষয়ে আলোচনা করবেন এবং তাদের মূল লক্ষ্য থাকবে পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনাকে ব্যর্থ করে দেয়া। একইসঙ্গে আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় না পৌঁছতে পারে, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো।
মার্কিন গণমাধ্যম 'এক্সোয়িস' আরও লিখেছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা সইয়ের ১ বছর আগে ঠিক একই ধরনের আচরণ করেছিলেন নেতানিয়াহু। এ কারণে এই ইস্যুতে সে সময় বারাক ওবামার সরকারের সঙ্গে নেতানিয়াহুর সরকারের সম্পর্কের ছেদ পড়ে।
ভিয়েনার পাশাপাশি ওয়াশিংটনেও একই ধরনের একটি প্রতিনিধিদল পাঠানো হবে বলে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে। আগামী সপ্তাহেই আমেরিকায় ইসরায়েলি প্রতিনিধিদল পৌঁছাবে। এই প্রতিনিধিদলে ইসরায়েলের পদস্থ নিরাপত্তা কর্মকর্তারা থাকছেন।
ফাইল ফটো
ভারতীয় যুদ্ধবিমান প্রশিক্ষণ অবস্থায় দুর্ঘটনার মুখে পড়ল বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। এতে পাইলট গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
জানা যায়, যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সকালে মধ্য ভারতের একটি বিমানঘাঁটি থেকে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ছিল। উড়ার সময় সেটি দুর্ঘটনায় পড়ে। ভারতের কোন বিমানঘাঁটিতে সেই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, দুই মাস আগেও রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট ভেঙে পড়েছিল। সৌভাগ্যক্রমে সেসময়ে প্রাণে বেঁচে যান প্রশিক্ষনরত পাইলট। ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে ভারতে ২৭টি এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে ১৫টি ফাইটার জেট। সূত্র: হিন্দুস্তান টাইমস
ফাইল ছবি
বাসে হাফ ভাড়া নেওয়ার দাবিতে রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে রেখেছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাফ পাস থাকলেও সম্ভবত কোনো শিক্ষার্থীর কাছে হাফ ভাড়া নেওয়া হয়নি এ কারণে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে পারেন।’
শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হয় ৩০ টাকা।
বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলে জানিয়ে দেয়। সূত্র: ইত্তেফাক