a ইসরায়েলের ড্রোন বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক প্রধান নিহত
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরায়েলের ড্রোন বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক প্রধান নিহত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৩ ফেরুয়ারী, ২০২৩, ০৯:৪৯
ইসরায়েলের ড্রোন বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক প্রধান নিহত

প্রতিকী ছবি: ড্রোন

ইসরায়েল সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমানঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।

ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই কর্মকর্তার নাম ও পদবী প্রকাশ করেনি এবং তার মৃত্যুর খবরও ধোঁয়াশে।

তিনি বলেছেন, রাহুফুত শহরের কাছে ৪৩ বছর বয়সী একজন সেনা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরায়েলের ওই সেনা কর্মকর্তার নাম মিশেল বারশেত। তিনি তেল নায়োফ বিমানঘাঁটির ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগে পরিকল্পনা, তত্ত্বাবধান ও নির্মাণ বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনুমান করা হয় যে, তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনও সাধারণ সড়ক দুর্ঘটনায় মারা যাননি। সূত্র:ফার্স নিউজ, বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইউক্রেন প্রসঙ্গে চীনকে কঠোর হুঁশিয়ারি আমেরিকার: বিবিসি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৪ মার্চ, ২০২২, ১২:২৩
ইউক্রেন প্রসঙ্গে চীনকে কঠোর হুঁশিয়ারি আমেরিকার: বিবিসি

ফাইল ছবি

ইউক্রেনে রুশ সামরিক অভিযানে সহায়তা করলে চীনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ সোমবার ইতালির রাজধানী রোমে এ বৈঠকে বসতে যাচ্ছে চীনা ও মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মাঝে। এর আগেই এ ধরনের হুমকি এল। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের বরাতে এ তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

নির্দিষ্টভাবে কোনও কর্মকর্তার নাম উল্লেখ না করে আমেরিকার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, ইউক্রেন অভিযানে চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া।

ওয়াশিংটনে চীনা অ্যাম্বেসি দাবি করেছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু করে। এরই মধ্যে সোমবার ১৮তম দিন অতিবাহিত হয়েছে এই অভিযান। বিগত এইদিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ জি-২০ সম্মেলন শুরু হচ্ছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ০৮:২০
আজ জি-২০ সম্মেলন শুরু হচ্ছে

ফাইল ছবি

বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত জি-২০ সম্মেলন আজ শুরু হচ্ছে। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারী ইস্যু গুরুত্ব পাচ্ছে। গতকালই ইতালির রোমে পৌছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত থাকছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর সিএনএন ও রয়টার্স

করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি অংশগ্রহনের মাধ্যমে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব নেতাদের সম্মেলনের আগে জি-২০ভুক্ত দেশগুলোর অর্থ ও স্বাস্থ্যমন্ত্রীরা শুক্রবার আলোচনা করেছেন কিভাবে করোনা মহামারী এবং অর্থনৈতিক দূরাবস্থা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। অর্থমন্ত্রীরা রোমে সরাসরি বৈঠক করলেও স্বাস্থ্যমন্ত্রীরা করেছেন ভিডিও লিংকের মাধ্যমে। জি-২ ব্লকে যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং জার্মানির মতো দেশ আছে।

বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশই এই দেশগুলোর এবং বিশ্ব অর্থনীতিতে এদের ৮০ শতাংশ অবদান রয়েছে। এবারের সম্মেলনে হতাশাও আছে। কারণ চীন, জাপান, মেক্সিকো, রাশিয়া এবং সৌদি আরবের মতো দেশগুলো সম্মেলনে সরাসরি অংশ গ্রহণ করছে না।

জি-২০ এর এজেন্ডা

এবারের সম্মেলনে জলবায়ু ইস্যু বিশেষ করে কয়লা থেকে স্বচ্ছ জ্বালানির দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি গুরুত্ব পাবে। জ্বালানির মূল্য কমানো এবং সাপ্লাই চেইন ঠিক রাখা যা বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্থ করছে সেটাও গুরুত্ব পাবে সম্মেলনে।

বিশ্ব নেতাদের এই সম্মেলনে বড় বড় কোম্পানির জন্য ন্যুনতম ১৫ শতাংশ কর আরোপের বিষয়ে একটি চুক্তি হচ্ছে। চলতি মাসেই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। বাংলাদেশ সময় কাল সোমবার থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন ২৬ শুরু হচ্ছে। তবে তার আগেই জি-২০ সম্মেলনে জলবায়ু ইস্যু গুরুত্ব পাচ্ছে। কারণ বিশ্বের কার্বন নি:সরণের ৮০ শতাংশ এই ব্লকের দেশ থেকে হয়। এই সম্মেলনে বিশ্ব নেতারা বিশ্বের তাপমাত্রা এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আনার বিষয়ে পদক্ষেপ নেবেন।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক