a নেতানিয়াহুর শরীরে বসানো হয়েছে পেসমেকার
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নেতানিয়াহুর শরীরে বসানো হয়েছে পেসমেকার


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ০১:১০
নেতানিয়াহুর শরীরে বসানো হয়েছে পেসমেকার

ফাইল ছবি: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়েছে। এ জন্য তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে আরও জানায়, তেল হাশোমের এলাকায় সেবা মেডিকেল সেন্টারে রাতে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এ সময় নেতানিয়াহুকে ঘুম পাড়িয়ে রাখা হয়। নেতানিয়াহু অসুস্থ থাকাকালীন দায়িত্ব পালন করবেন  বিচারমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন।

ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘এক সপ্তাহ আগে বিশেষ যন্ত্রের সাহায্যে আমার হৃদ্‌যন্ত্র পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা পেসমেকার বসানোর প্রয়োজনীয়তার কথা বলেন। ’ খুবই ভালো বোধ করছেন ও চিকিৎসকের পরামর্শমতো চলছেন বলে জানান নেতানিয়াহু।  

গত সপ্তাহে সেবার ওই স্বাস্থ্যকেন্দ্রের হৃদ্‌রোগবিষয়ক চিকিৎসক অমিত সেগেভ বলেন, তাঁর হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য হোল্টার মনিটর নামে বিশেষ একটি যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বিচারব্যবস্থার সংস্কার নিয়ে চাপের মুখে রয়েছেন ইসরায়েলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু। দেশটিতে এই সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ চলছে। আজ রোববার সংস্কার বিলের ওপর পার্লামেন্টে ভোট হওয়ার কথা ছিল। নেতানিয়াহুর অসুস্থতার কারণে আগামীকাল সোমবার এই ভোট হবে।

এক সপ্তাহ আগে ৭৩ বছর বয়সী নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে তিনি সেখানে ভর্তি হন। এক রাত থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

তালেবানদের মার্কিন দূতাবাসে হামলা না চালানোর আহ্বান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৪ আগষ্ট, ২০২১, ০৯:২৬
তালেবানদের মার্কিন দূতাবাসে হামলা না চালানোর আহ্বান

সংগৃহীত ছবি

রাজধানী কাবুল দখল করলে তালেবান যাতে মার্কিন দূতাবাসে হামলা না করে সেজন্য এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে মার্কিন আলোচক দল। একাধিক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘দৈনিক নিউ ইয়র্ক টাইমস’ শুক্রবার এ খবর প্রকাশ করে।

পত্রিকাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খলিলজাদের নেতৃত্বে একটি আলোচক দল তালেবানকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছে যে তালেবান কাবুলের দখল নিলে সেখানকার মার্কিন দূতাবাস যাতে পুরোপুরি খালি করে দিতে না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

গত ৩ন দিন ধরে কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক মধ্যস্থতায় তালেবানের সঙ্গে আলোচনা করেছে আফগান সরকার। ওই আলোচনায় খলিলজাদের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল অংশ নিয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসে বর্তমানে প্রায় ১,৪০০ কূটনীতিক ও কর্মী রয়েছে এবং তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমেরিকা বিশেষ বাহিনী পাঠিয়েছে। তবে কাবুলের মার্কিন দূতাবাস যাতে পুরোপুরি খালি করে দিতে না হয় বরং কূটনীতিকদের একটি দল যাতে মার্কিন স্বার্থ দেখাশোনা করতে পারে সেজন্য তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন আলোচক দল।

এছাড়া, সেসব মার্কিন নাগরিক দেশটির সরকারের পক্ষ থেকে আফগানিস্তানে কাজ করছে না তাদেরকে অবিলম্বে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবানের আকস্মিক অগ্রাভিযানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পশ্চিমা দেশ তাদের দূতাবাস ও ত্রাণ সংস্থাগুলোর কর্মীদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বলে খবর এসেছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, তালেবান রাজধানী কাবুল দখল করলে সেখানকার বেসামরিক নাগরিকরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হবে।

গত ২০ বছর ধরে আমেরিকা ও তার মিত্ররা আফগানিস্তানে বন্দি নির্যাতন, রাত্রিকালীন অভিযান, বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা, মাদকদ্রব্যের আবাদ ও চোরাচালান বৃদ্ধিসহ এরকম আরও বহু জঘন্য অপরাধ করে আসছিল। 

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষকরা আমেরিকার ওই অপরাধযজ্ঞের পরিণতি বলেই মনে করছেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সাইবার হামলার শিকার ইউরোপের একাধিক তেল পরিবহণ ও মজুদকারী প্রতিষ্ঠান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৪ ফেরুয়ারী, ২০২২, ১১:৪২
সাইবার হামলার শিকার ইউরোপের একাধিক তেল পরিবহণ ও মজুদকারী প্রতিষ্ঠান

ফাইল ছবি

 
ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহণ ও মজুদকারী প্রতিষ্ঠান সাইবার আক্রমণের মুখে পড়েছে। খবর বিবিসি জার্মানির ‘অয়েলট্যাঙ্কিং’, বেলজিয়ামে ‘এসইএ-ইনভেস্ট’ এবং নেদারল্যান্ডসের ‘ইভোস’ কোম্পানির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি জানায়, বিশ্বজুড়ে তেল মজুদকারী, পরিবহণ প্রতিষ্ঠানসহ কয়েক ডজন টার্মিনাল সাইবার হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো বলছে—সপ্তাহ শেষে এসব হামলার ঘটনা ঘটেছে।

বিবিসি বলছে—উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

বেলজিয়ামের কৌঁসুলিরা বলছেন—তাঁরা ‘এসইএ-ইনভেস্ট’-এর টার্মিনালগুলোকে বাধাগ্রস্ত করা সাইবার-আক্রমণের তদন্ত করছেন।

‘এসইএ-ইনভেস্ট’-এর একজন মুখপাত্র বলেছেন, গত রোববার ইউরোপ ও আফ্রিকায় তাদের প্রতিটি পোর্ট সাইবার-হামলার শিকার হয় এবং ক্ষতিগ্রসথ হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে বিকল্প তথ্যপ্রযুক্তি ব্যবস্থা চালু করার চেষ্টা করে যাচ্ছে।

‘এসইএ-ইনভেস্ট’-এর মুখপাত্র আরও জানান, তাঁদের প্রতিষ্ঠান অন্যান্য কোম্পানিতেও সাইবার-আক্রমণের বিষয়ে অবহিত। তবে, সেসব হামলার সঙ্গে ‘এসইএ-ইনভেস্ট’-এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, নেদারল্যান্ডসের ‘ইভোস’-এর এক মুখপাত্র বিবিসিকে জানায়—সাইবার-হামলায় টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোতে তাঁদের তথ্যপ্রযুক্তি পরিষেবা ‘দিতে কিছুটা সময় লাগছে। সূত্র: নয়া দিগন্ত

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক