a পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজে ইসরাইলের বাধা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজে ইসরাইলের বাধা


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ১১:৫৩
পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজে ইসরাইলের বাধা

ফাইল ছবি

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসায় শুক্রবার জুমার নামাজে ফিলিস্তিনিদের বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইলি বাহিনী আল-আাকসা মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের বাধা দিয়েছে। তারা বলেছে, পশ্চিমতীর ও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আল-আকসায় প্রবেশের অনুমতি নেই।’

এ বিষয়ে বিবৃতি দিয়েছে ইসরাইলের পুলিশ। তারা বলেছে, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি।

ফিলিস্তিনের প্রাচীন এই শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আল-আকসায় প্রবেশে বাধা দিয়েছে ইসরাইলি পুলিশ। তারা ফিলিস্তিনিদের বাসে উঠিয়ে দিয়ে পশ্চিমতীরে ফেরত পাঠায়। অনুরূপভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আল-আকসায় প্রবেশ করতে দেয়নি ইসরাইলি পুলিশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসরাইল দুটি মুসলিম দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে: ইরান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৫ জুন, ২০২২, ০১:০৭
ইসরাইল দুটি মুসলিম দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে: ইরান

ফাইল ছবি

তুরস্কের ইস্তানবুল শহরে ইসরাইলের নাগরিকদের ওপর ইরান হামলা চালাতে পারে বলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ যে ভিত্তিহীন দাবি করেছেন তেহরান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

ইরান বলছে, প্রতিবেশী দুটি মুসলিম দেশের সম্পর্কে ফাটল ধরানোর জন্য এই ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী। খবর তেহরান টাইমস

বিশ্বের কোনো জাতি ইসরাইলের এ ধরনের কল্পিত অভিযোগ বিশ্বাস করবে না বরং তারাই নিপীড়ক ও বর্বর শক্তি।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নিজের অপরাধযজ্ঞ ঢাকার অপকৌশল হিসেবে লাপিদ এই বক্তব্য দিয়েছেন।

খাতিবজাদেহ আরও বলেন, সন্ত্রাসবাদী ও প্রতারক ইসরাইল সরকারের এ প্রতিনিধির ভিত্তিহীন দাবি সম্পর্কে তুরস্ক সচেতন রয়েছে। তবে তেহরান আশা করে ইসরাইলের এমন ভিত্তিহীন দবির মুখে আঙ্কারা চুপ থাকবে না।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ গত বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ইস্তানবুল শহরে ইসরাইলের নাগরিকদের ওপর ইরান হামলা চালাতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী ও অন্তর্ঘাতমূলক যে কোনো তৎপরতার বিরুদ্ধে সাধারণ লোকজনকে ক্ষতিগ্রস্ত না করে কঠোর জবাব দিতে ইরান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৫জুলাই) মৃত্যু ১৬৪, শনাক্ত ৯৯৬৪ এবং সুস্থ ৫১৮৫


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৫ জুলাই, ২০২১, ০৬:৩২
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২২৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৯৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
 
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১৮৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। অপরদিকে, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯,৯৬৪ জনের, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক