a
ফাইল ছবি: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তিনি ইসরায়েল-হামাসের আকস্মিক হামলার পর চলমান সংঘাতের ‘বিস্তার’ রোধে কাজ করছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। সৌদি যুবরাজ চলমান সংকটে ফিলিস্তিনিদের পাশে থাকারও আশ্বাস দেন।
মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বলেন, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ জীবনের বৈধ অধিকার, তাদের আশা ও আকাঙ্খা এবং ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য তাদের পাশে থাকবে।
এর আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে আয়োজন চলছিল তা'র ইতি টেনেছে সৌদি আরব। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। এ সিদ্ধান্তের কথা যুক্তরাষ্ট্রকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়।
গত মাসে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, উপসাগরের অন্যান্য দেশের উদাহরণ অনুসরণ করে এবং সৌদি-ইসরাইল চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ‘বড় ধরনের চাপের’ মধ্যে তার দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আরও কাছাকাছি চলে এসেছে। সূত্র: এনডিটিভি
ফাইল ছবি
শত্রু পক্ষকে হুমকির বার্তা দিয়ে উত্তর কোরিয়া প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পর দ্বিতীয়বার আরও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপানের কাছেই এই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের প্রশাসন বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
বিষয়টি নিয়ে প্রথম দফায় পাত্তা না দিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এমনই ইঙ্গিত দিলেন।
তিনি বলেন, উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচী যে তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য যে বিরাট হুমকি তা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ হচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে এক মহড়া শুরুর পরপরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং আমেরিকার নয়া প্রশাসনের ঘুম হারাম করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সূত্র: পার্সটুডে
ফাইল ছবি
বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও প্রথম স্থানে উঠে এসেছে ঢাকার নাম। মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ সময়ে একিউআই স্কোর ১৬৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
একইসময়ে ১৫৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের শেনিয়াং। ১৪৪ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে চীনের গুয়াংজু। ১৩২ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে চীনের বেইজিং। ১২৯ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। ১২৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের হ্যাংজু। সূত্র: ইত্তেফাক