a বীরের সংবর্ধনা পাচ্ছেন ইমরান খানকে বাঁচানো সেই যুবক
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বীরের সংবর্ধনা পাচ্ছেন ইমরান খানকে বাঁচানো সেই যুবক


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৪ নভেম্বর, ২০২২, ০৮:২১
বীরের সংবর্ধনা পাচ্ছেন ইমরান খানকে বাঁচানো সেই যুবক

ফাইল ছবি

ইমরান খানকে বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিরিশ বছর বয়সের এক যুবক, নাম ইবতিসাম।

ইমরানের ওপর যখন গুলি চালানো হচ্ছিল, তখন হামলাকারীর ঠিক পেছনেই ছিলেন তিনি।

ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ছয় রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত।

তবে তা না লেগে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর জিওটিভির।

হামলা করার মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করা।

কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল-সাদা-নীল একটি টি-শার্ট।  তাকে জাপটে না ধরলে ইমরান খানের সঙ্গে আরও অনেকেরই প্রাণ যেতে পারত। সেই পরিণামের কথা ভেবেই ওই যুবককে নায়কের আসনে বসিয়েছেন অনেকেই। সূত্র: যুগান্তর

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

নেপালের সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ২২ মে, ২০২১, ১১:০১
নেপালের সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি

ফাইল ছবি

নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি আগামী নভেম্বরে নেপালের সাধারণ নির্বাচরনের আয়োজনের ঘোষণা দিয়ে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। এ নিয়ে নেপালে নতুন করে রাজনৈতিক সংকট শুরু হলো। খবর রয়টার্সের।

গত বছর ২০ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি হঠাৎ করে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কাঠমান্ডু পোস্টের খবরের বরাত দিয়ে বলা হয়, দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার পর দেশটির সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। আদালত ঘোষণা দেয় এ সিদ্ধান্ত সম্পুর্ণ অসাংবিধানিক।

এরপর প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি গতকাল শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিংবা বিরোধী নেতা শের বাহাদুর দেউবা—কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য গতকাল শুক্রবার পর্যন্ত তাদেরকে সময় দিয়েছিলেন প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ১২ নভেম্বর হবে প্রথম ধাপের নির্বাচন এবং দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। প্রেসিডেন্টের গৃহিত এই সিদ্ধান্তের ব্যাপারে রাজনৈতিক দল কিংবা কোনো নেতা কেউ কোন মন্তব্য করেনি।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

আইপিলে ৬ বলে ৬ চারের নতুন কীর্তি


হানিফ, ক্রীড়া ডেস্ক:
শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ০৭:১৮
আইপিলে ৬ বলে ৬ চারের নতুন কীর্তি

ফাইল ছবি

গতকাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২১ সালের আইপিএল এর ২৫তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি কলকাতা। সে ম্যাচে শিবম মাভিকে প্রথম ওভারে টানা ছ’টি চার মেরে রেকর্ড বুকে নাম লিখালেন ভারতীয় তরুন ব্যাটসম্যান পৃথ্বী শ। একই সাথে  চলতি আইপিএল-এর দ্রুততম অর্ধশতরানও করেন তিনি। 

পৃথ্বীর দাপটে কলকাতাকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে আইপিএল  ইতিহাসে ২০১২ সালে ৬ টি চার মারার রেকর্ড ছিল রাজস্থান রয়েলস এর আজিন্কা রাহানের কিন্তু সেটা ছিল ইনিংসের ১৪তম ওভারে আর পৃথ্বি ৬ বলে ৬ চার মেরেছেন ইনিংসের প্রথম ওভারেই যে পিচে কলকাতার ব্যাটসম্যানরা রান করতে মুখ থুবড়ে পড়েছিল সেখানে পৃথ্বি রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন ইনিংসের শুরুতেই। 

যার শুরুটা ছিল শীভম মাবীর প্রথম বলে বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারি ছাড়া করে আর শেষ করেছেন এক্সট্রা কভার দিয়া বল সীমানা ছাড়া করে। এর আগে ইনিংস শুরুর ওভারে সর্বোচ্চ চার ছিল ৫টি, যার একটি ২০০৯ সালে ডেকান চেন্নাই ম্যাচে করেছিলেন ডেকান চার্জার্স এর অজি ব্যাটসম্যান অ্যাডাম গ্রিলক্রিস্ট। এমন ইনিংস উপহার দিয়ে ভারতীয় সাবেক ব্যাটসম্যানদের প্রশংসার জোয়ারে ভাসছে এই তরুন প্রতিভাবান ব্যাটসম্যান।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক