a যুদ্ধ বাধলে হিজবুল্লাহ প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে: ইসরায়েল
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুদ্ধ বাধলে হিজবুল্লাহ প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে: ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ১০:৩৪
যুদ্ধ বাধলে হিজবুল্লাহ প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে: ইসরায়েল

ফাইল ফটো:

ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর ওসি হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গর্ডিন বলেছেন যে, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রত্যেকদিন ইসরায়েলকে লক্ষ্য করে ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে। সোমবার পবিত্র আল-কুদস জেরুজালেম শহরে এক বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।  

জেনারেল গর্ডিন বলেন, ভবিষ্যতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। 

জেনারেল গর্ডিন দাবি করেন, যদি ভবিষ্যতে হিজবুল্লাহর সাথে যুদ্ধ বাধলে ইসরায়েল তার  শক্তিমান সামরিক বাহিনীকে সক্রিয় করবে যা আগে তা কেউ দেখেনি।

গত ৩ মার্চ হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসিম বলেছিলেন, ভবিষ্যতে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ভেবে চিন্তে হামলা চালাবে, কারণ তারা ভালোভাবেই জানে, যে কোনো আগ্রাসনের জবাবের কঠিন উত্তর দিতে হিজবুল্লাহ পিছু পা হবেনা। 

শেখ নাঈম কাসিম সে সময় আরও বলেছিলেন, হিজবুল্লাহ সব সময় আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে এবং কখনো আগে যুদ্ধ শুরু করবে না। তবে ভবিষ্যতের যেকোনো যুদ্ধ বাধালে বা চাপিয়ে দিলে ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে পৌঁছে যাবো।

সূত্র: জেরুজালেম পোস্ট

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হামাসের হামলায় ৫ শতাধিক ইসরায়েলি নিহত


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩, ০৬:৫৩
হামাসের হামলায় ৫ শতাধিক ইসরায়েলি নিহত

ফাইল ছবি

গাজায় হামাসের নজিরবিহীন হামলায় এবং পাল্টা হামলায় ৫ শতাধিক ইসরায়েলি নিহত এবং আহত ২০৪৮ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহতদের মধ্যে কয়েক ডজন সেনা ও পুলিশও রয়েছে, যারা লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, হাসপাতালে আহতের সংখ্যা ২০৪৮ এ পৌঁছেছে, যার মধ্যে ২০ জনের অবস্থা আশংকাজনক এবং ৩৩০ জন গুরুতর আহত। হামলার ৩০ ঘণ্টার বেশি সময় ধরে সেনাবাহিনী সীমান্ত এলাকায় বন্দুকধারীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর পাল্টা জবাব হিসেবে গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েল ভুলে নিজেদের ক্ষেপনাস্ত্রেই ড্রোন ভূপাতিত করেছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৬ মে, ২০২১, ১০:২২
ইসরায়েল ভুলে নিজেদের ক্ষেপনাস্ত্রেই ড্রোন ভূপাতিত করেছে

প্রতিকী ছবি

 

ইসরায়েল ভুল করে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে নিজেদের ক্ষেপনাস্ত্রের আঘাতে। গাজা উপত্যকায় হামলা চালানোর সময় তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ ভুল করে। গতকাল মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে। 

তবে ইসরায়েলের সামরিক ড্রোনটিকে কবে ভূপাতিত করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। তথ্যসূত্রে জানা যায়, সবশেষ ‘গার্ডিয়ান অব দ্যা ওয়ালস’ নামে গাজার ওপর যে সামরিক হামলা চালানো হয় তখন ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। 

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র হতে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়। 

উল্লেখ্য, গত শুক্রবা টানা ১১ দিনের যুদ্ধ শেষে মিসরের মধ্যস্ততায় এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের আপাতত অবসান হয়। সূত্র : মিডলইস্ট মনিটর, আনাদেলু এজেন্সি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক