a রাতভর অভিযানে মিয়ানমারে নিহত ৬০
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

রাতভর অভিযানে মিয়ানমারে নিহত ৬০


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ১১:০২
রাতভর অভিযানে মিয়ানমারে নিহত ৬০

ফাইল ছবি

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে গতকাল শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এসময় নির্বিচারে গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

জানা যায়, ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহত সব মরদেহ সংগ্রহ করার সংগ্রহ করতে পারেননি। মরদেহগুলো বেশিরভাগ নিরাপত্তা বাহিনী সদস্যরা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীদের দমন করতে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড এবং মর্টার ব্যবহার করেছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমাদের এলাকার লোকজন জানত তাদের লোকজন আসবে এবং এর জন্য রাতভর অপেক্ষা করছিল কিন্তু তাদের অনেকে ফিরে আসেননি। সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে। আমরা মর্টার শেলও পেয়েছি। মেশিরগান থেকে প্রচুর গুলি করা হয়েছে। তাজা গুলির পাশাপাশি জান্তা বাহিনী গ্রেনেড লঞ্চার ব্যবহার করছিল বলে জানা যায়।

আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, রাস্তা ফাঁকা করতে সাধারণ পথচারীদের দিকেও গুলি করেছে জান্তা বাহিনী।

অপর আরেক স্থানীয় বাসিন্দা জানান, তারা রাত ৮টা পর্যন্ত মাত্র তিনটি মরদেহ সংগ্রহ করতে পেরেছেন। বাকিগুলো সেনারা নিয়ে গিয়ে জেয়ামুনি প্যাগোডা এবং কাছাকাছি একটি স্কুলে স্তুুপ করেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নেতানিয়াহু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে


আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ১১:৪৪
নেতানিয়াহু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে

ছবি: বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে তার দল কিংবা জোট কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বলে জানা গেছে। খবর মিডল ইস্ট মনিটর এর।

১২০ আসনের নেসেটের ৫৩ থেকে ৫৪টি আসন পেতে পারে ডানপন্থী জোট। তবে বিরোধী দলগুলোর ভাগ্যে চলে যেতে পারে ৫৯টি আসন। এখনও ৭ থেকে ৮টি আসনের ফলাফল পুরোপুরি অনিশ্চিত। তবে নেতানিয়াহু এসব আসনগুলোতে সুফল পেতে পারেন।

তবে ক্ষমতায় আসতে হলে ডানপন্থী সমমনা ছোট দলগুলোর সাথে দরকষাকষি করতে হবে তাকে। জয়ের বিষয়ে অনিশ্চিত হলেও মঙ্গলবার সন্ধ্যা থেকেই উল্লাস করছে নেতানিয়াহু’র সমর্থকরা। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আবারও জম্মু-কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬
আবারও জম্মু-কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৪

ফাইল ছবি

 

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত দুইজন সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

এ ছাড়া কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর অভিযানে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীরে পুলিশ যৌথ অভিযানে নামে। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে। অভিযান এখনো চলমান আছে।

ওই অঞ্চল কিশতওয়ারের ছাত্রোতে অভিযান শুরুর পর সন্ত্রাসীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চলছে, যা এখনো অব্যাহত আছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে গত জুলাই মাসে দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সেইসময় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিল।

এদিকে আগামীকাল জম্মু-কাশ্মীরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর করবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।  সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক