a
ফাইল ছবি
হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মইসিকে হত্যার ঘটনায় তার নিরাপত্তা প্রধান জিয়ান লগুয়েল সিভিলকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। হত্যার তদন্তের অংশ হিসেবে সোমবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সিভিলকে রাজধানী পোর্ট-অ-পিন্সের কাছে দেলমাসের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে। গত ৭ জুলাই মইসিকে তার বাসভবনে মধ্যরাতে সশস্ত্র কমান্ডোদের হামলায় হত্যার ষড়যন্ত্রে নিরাপত্তা প্রধান জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির পুলিশের মুখপাত্র ম্যারি মিশেল ভেরিয়ার নিশ্চিত করে জানান, প্রেসিডেন্ট জোভেনাল মইসির হত্যার বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ সোমবার জিয়ান লগুয়েল সিভিলকে গ্রেফতার করেছে।
এ ছাড়া এ হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অংশ হিসেবে কলম্বিয়ার ২০ ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র : ফ্রান্স২৪
ফাইল ছবি । রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইসলাম ধর্ম এবং রাশিয়ায় বসবাসকারী মুসমানদের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, “ইসলাম শান্তির ধর্ম, এ ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুশৃঙ্খল এবং রাষ্ট্রীয় নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল। মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার ও পারিবারিক বন্ধন অটুট।”
পবিত্র ইদুল আজহায় মুসলিম নেতাদের শুভেচ্ছা জানিয়ে ইসলামের শান্তি বাণী প্রচার করায় তাদের ধন্যবাদ জানান। খবর আনাদোলু এজেন্সির।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ৩ কোটি মুসলমান বসবাস করছেন রাশিয়ায়। খ্রিস্টান প্রধান দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম বর্তমানে ইসলাম।
অপর এক পৃথক বিবৃতিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, রাশিয়ার মুসলমানরা নিজ দেশের মূল্যবোধকে ধারণ করে এবং দেশের অগ্রগতিতে অবদান রাখছে। এ কারণে রাশিয়ায় দিন দিন দ্যূতি ছড়াচ্ছে এবং প্রসার ঘটছে ইসলামের।
ইদুল আজহা উপলক্ষে মস্কোর মেয়র সার্গে সোবিয়ানিনও পৃথক এক বাণীতে মুসলিমদের শুভেচ্ছা জানান।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতিতে ভয়াবহ পরিস্থিতি তৈরির মতো উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থার মধ্যেই আজ শুক্রবার দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ সারা দেশের ৫৫টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এ বছর পরীক্ষা অংশ নিচ্ছেন ১ লাখ ২২ হাজার ভর্তিচ্ছু। এর ফলে বড় ধরনের জনসমাগম হবে, যা করোনা সংক্রমণ বাড়ানোর ঝুঁকি তৈরি করবে।
করোনা সংক্রমণ রোধে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রে প্রবেশের কড়াকড়ি থাকলেও বাইরে দেখা গেছে ভিন্নচিত্র।
রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হচ্ছেন। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে ঢোকার সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ ও হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। কিন্তু বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। মানছেন না সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হচ্ছে।
অভিভাবকদের বক্তব্য হলো-কেন্দ্রের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে লাভ কী? বাইরেই তো বিপুল পরিমাণ মানুষের ভিড়। এখানে করোনার সংক্রমণ হওয়া স্বাভাবিক।
ঢাকা কলেজ কেন্দ্রের পরীক্ষা বিষয়ক কর্মকর্তা অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি এবং কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষণ শেষে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। কেন্দ্রের ভেতরে যেন শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে চলেন সে বিষয়টিও তদারকি করা হচ্ছে। কোনোভাবেই কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে।
আগের নিয়মেই হচ্ছে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএর ১০০ নাম্বারসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা করে শিক্ষার্থী ভর্তি করা হবে।