a
ফাইল ছবি
ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে একটি রাস্তায় চারটি রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এছাড়া লুহানস্ক অঞ্চলের শাচিসতিয়া শহরের কাছে ৫০ রুশ সৈন্যকে তারা হত্যা করেছে। সেই সঙ্গে ষষ্ঠ রাশিয়ান বিমান ভূপাতিত করার দাবি করেছে। খবর রয়টার্স।
রাশিয়ার সেনারা ইউক্রেনের শাচিসতিয়া শহরে হামলা করেছিল। এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান টুইটারে বলেছেন, ‘শাচিসতিয়া নিয়ন্ত্রণে এসেছে। দখলদার ৫০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন। ক্রামাটোরস্ক জেলায় রাশিয়ার আরও একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে রাশিয়ার ছয়টি বিমান ভূপাতিত হলো।’
এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী–নিয়ন্ত্রিত এলাকার কাছে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সেরহিই শাপটাললা।
এদিকে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের কয়েকটি বিমানঘাঁটি অচল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
ফাইল ছবি
ইরাকে অবস্থানরত মার্কিন সৈন্যদের প্রত্যাহারে অবশেষে বাধ্য হল আমেরিকা। এ বিষয়ে বাগদাদ ও ওয়াশিংটন দু’দেশের মধ্যে ঐকমত্যে পৌঁছেছে বলে জানানো হয়। বুধবার এক যৌথ বিবৃতির দ্বারা বাগদাদ ও ওয়াশিংটন তথ্যটি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের যুদ্ধক্ষেত্র থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। মার্কিন সরকার মনে করছে, ইরাকি সেনারা বর্তমানে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের আমলে ইরাক ও আমেরিকার প্রথম কৌশলগত আলোচনার পর সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়।বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকে শুধুমাত্র অল্প কয়েকজন সেনা থাকবে যারা শুধু প্রশিক্ষণ দেবেন।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরাক থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত সেনা প্রত্যাহার করা হয়েছিল কিন্তু ২০১৪ সালে ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে আবারও আমেরিকান সেনা ইরাকে ফিরিয়ে আনা হয়।
ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ব্যাপক আন্দোলন ও চাপ ছিল। বিশেষ করে গত বছরের জানুয়ারিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন বাহিনী ইরাকের মাটিতে সন্ত্রাসী হামলায় শহীদ করার পর এই চাপ
আরও তীব্র হতে থাকে।
মার্কিন সৈন্যদের ইরাক ত্যাগের চাপ বাড়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে মার্কিন সৈন্যদের সন্ত্রাসী হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসও জেনারেল কাসেম সোলাইমানির সঙ্গে শহীদ হন।
ছবি সংগৃহীত
মাধবপুরে লাচানা শুক্ল বৈদ্য (৫০) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নোয়াপাড়া চা-বাগানের ইউপি সদস্য দুলাল ঘোষ জানান, মঙ্গলবার সকালে শ্রমিকরা চা-বাগানে কাজ করতে গেলে বাগানের ভেতরে একটি জায়গায় নোয়াপাড়া চা-বাগানের বিষ লাইন এলাকার বাসিন্দা চা-বাগানের শ্রমিক লাচানা শুক্ল বৈদ্য’র ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।