a আমরা নিশ্বাস নিতে পারছিনা মোদির কারনেই- নুসরাত
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আমরা নিশ্বাস নিতে পারছিনা মোদির কারনেই- নুসরাত


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৪৮
আমরা নিশ্বাস নিতে পারছিনা মোদির কারনেই- নুসরাত

ফাইল ছবি

ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেনের তীব্র সংকট চলছে। অক্সিজেন না পেয়ে অনেকে হাসপাতালে কোভিড রোগী মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে সোশ্যাল মিডিয়ায় #wecan’tbreathe আন্দোলনে ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনে সামিল হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। 

বৃহস্পতিবার টুইটারে এক একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে অক্সিজেনের অভাবে করোনা রোগী ও তাদের আত্মীয় স্বজনদের কষ্ট ও দুর্দশার কথা বলেছেন। ভিডিওটি দেখে নুসরাত নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানান। 

ভিডিওতে দেখা যাচ্ছে, অক্সিজেনের অভাবে ছুটে বেড়াচ্ছেন করোনা রোগীর আত্মীয়-স্বজন। কারো বাবা হাসপাতালের বিছানা থেকে লড়ছেন, আবার কারো মা, ভাই-বোন। সবাই নিঃশ্বাস নিতে চাইছেন। কিন্তু অক্সিজেন না থাকার কারণে পারছেন না। 

এসব পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন অভিনেত্রী নুসরাত জাহান। 

তিনি লেখেন, আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে নিঃশাস নিতে পারছি না। তার দেশের মানুষ যখন নিঃশ্বাস নেয়ার জন্য কাতরাচ্ছেন, তখন তিনি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন। মোদিকে উদ্দেশ্য করে তিনি বড় বড় অক্ষরে তিনি লিখেছেন, ‘এটা অপরাধ’।

অন্য আরেক টুইট বার্তায় নুসরাত আরও লিখেছেন, অক্সিজেনের এই তীব্র ঘাটতির জন্য দায়ী কে? দেশের জন্য সঠিক মজুত না রেখে ৬৫ শতাংশ টিকা কেন রফতানি করা হলো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক দেশের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেয়াও সম্ভব বলে তিনি জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রাণী এলিজাবেথ মেগানের বিস্ফোরক অভিযোগে উদ্বিগ্ন 


মুক্তসংবাদ প্রতিদিন:
বুধবার, ১০ মার্চ, ২০২১, ০৯:৫১
রাণী এলিজাবেথ মেগানের বিস্ফোরক অভিযোগে উদ্বিগ্ন 

ফাইল ফটো: রাণী এলিজাবেথ, মেগান ও প্রিন্স হ্যারি

নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মারকেল সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছেন। ইতিমধ্যে রাণী এলিজাবেথের পক্ষে সেই অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস। 

মেগান মার্কল ও প্রিন্স হ্যারির সেই অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়টিতে রানি উদ্বিগ্ন বলে বিবৃতি দিয়েছে বাকিংহ্যাম প্যালেস।

বাকিংহ্যাম প্যালেসের বিবৃতির মাধ্যম দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ওই সাক্ষাৎকারের পর বোঝা যাচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে পার করেছেন। এতে করে বিষয়টি  রাজ পরিবারকে ব্যথিত করেছে বলে জানানো হয়। হ্যারি-মেগানের ছেলে অর্চির গায়ের রঙ নিয়ে রাজ পরিবারে উদ্বেগ ছিল বলে যে অভিযোগ মেগান তুলেছেন তা গুরুত্বের সঙ্গে দেখেছে রাজপরিবার। 

তবে এক্ষেত্রে ডিউক অব সাসেক্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগানের বোঝার ভুলও হয়ে থাকতে পারে বলে বিশ্বাস রাজপরিবারের। পারিবারিকভাবে এই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে আহ্বান জানিয়েছেন রানি এলিজাবেথ। কারণ তিনি মনে করেন, তারা (হ্যারি, মেগান এবং তাদের ছেলে অর্চি) সবসময়ই রাজপরিবারের ভালবাসা নিয়ে থাকবে।

উল্লেখ্য, গত রবিবার সিবিএস টেলিভিশনে ওপরা উইনফ্রিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারে ওপর বর্ণবাদের অভিযোগ আনেন মেগান। 

অর্চি যখন গর্ভে আসার পর তার গায়ের রঙ কতটা কালো হতে পারে তা নিয়ে নাকি উদ্বেগে ছিলেন রাজ পরিবারের অনেক সদস্য। এমন পরিস্থিতিতে মেগান এতোই অসহায় বোধ করছিলেন যে, তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারও ভেবেছিলেন।

সাক্ষাৎকারে মেগান বলেন, আমি যখন অন্তঃসত্ত্বা, আমার দিনগুলো একই রকম ছিল, বারবার ওই কথাগুলো ঘুরেফিরে আসছিল—‘তুমি নিরাপত্তা পাবে না, কোনো খেতাবও পাবে না’। আর যখন ওর জন্ম হবে, ওর গায়ের রঙ কতটা কালো হতে পারে সেসব নিয়ে তাদের আলাপ আর উদ্বেগও তো ছিলই।

তবে রাজপরিবারের কে বা কারা গায়ের রঙ নিয়ে ওই উদ্বেগের কথা বলেছিল, তা প্রকাশ করতে চাননি মেগান। প্রসঙ্গত রাজপরিবার ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন মেগান ও হ্যারি।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শিক্ষক হত্যা-নির্যাতন ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৩ জুলাই, ২০২২, ০২:১২
শিক্ষক হত্যা-নির্যাতন ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

আজ ২৩ জুলাই শনিবার সকাল ১০.০০ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুৎ, গ্যাস, পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, শিক্ষক হত্যা ও অপদস্ত করা, সারাদেশে গুম, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন সংগঠনের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষক নেতা, বিএনপি'র গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সদস্য অধ্যাপক আবদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, বিশিষ্ট শিক্ষক নেতা ও পিরোজপুর জেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মাওঃ দেলোয়ার হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী টিট, জাসাস ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. আরিফ হোসেন, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশের দপ্তর সম্পাদক এড. মনির হসেন মারুফ বেশ কয়েকজন পেশাজীবী নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে উপস্থিত সকলে দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক