a
ছবি: সংগৃহীত
অন্যসব দেশের রাষ্ট্রনেতাদের তুলনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে আেছে বলে মন্তব্য করেছেন ঢাকার পুলিশপ্রধান খন্দকার গোলাম ফারুক।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগের দিন শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকি বিবেচনায় সম্মেলন ঘিরে সব ধরনের নিরাপত্তাব্যবস্থাই নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জীবন সবসময়ই ঝুঁকির মধ্যে থাকে, ইতিপূর্বে অনেকবার জীবননাশের চেষ্টা করা হয়েছে, আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। এ জন্য আমরা তার নিরাপত্তাটাকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি।
তিনি জানান, সম্মেলনস্থলে প্রবেশের প্রতিটি গেটে থাকছে আর্চওয়ে, বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ডগ স্কোয়াডের মাধ্যমে মঞ্চের আশপাশের এলাকায় তল্লাশি করা হচ্ছে। পুলিশ সদস্যরা সাদা পোশাকেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানান।
তিনি বলেন, এক কথায় আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, যাতে আওয়ামী লীগ উৎসবমুখর পরিবেশে কাউন্সিল শেষ করতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আপনারা জানেন বিশ্বে যত বড় রাজনৈতিক নেতা আছেন, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি রিস্কে। একাত্তরের পরাজিত শক্তিরা বারবার তার জীবননাশের চেষ্টা করেছে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
সম্প্রতি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ। এবার তাকে ডিবি উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিবি উত্তর বিভাগে তার দায়িত্বাধীন এলাকার মধ্যে রয়েছে ডিবি তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা বিভাগ এলাকা। একইসঙ্গে তিনি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।
এর আগে গত ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন অর রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালনকালে আলোচিত হারুন অর রশীদকে ২০১৯ সালের ৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) শাখায় বদলি করা হয়। এরপর ২০২০ সালে ১৪ মে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিযুক্ত করা হয়।
ফাইল ছবি
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের জয়যাত্রা ধরে রেখেছে ব্রাজিল। চিলির বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে তিতের দল। স্তাদে মনুমেন্টালে চিলির অতিথি হয়ে মাঠে নামে নেইমারের ব্রাজিল। এদিন শুরু থেকেই সেলেসাওদের কঠিন পরীক্ষা নিয়েছে চিলি। গোলপোস্টের নিচে বারবারই চীনের প্রাচীর হয়ে ছিলেন অভিজ্ঞ ক্লদিও ব্রাভো।
তারপরেও চেষ্টা চালিয়ে গেছে ব্রাজিল। খেলা শুরুর মাত্র আট মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল । কিন্তু নেইমারের পাস থেকে গোল করতে ব্যর্থ হয় ব্রুনো গিমারয়েস। ২৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছিলেন দলের সেরা তারকা নেইমার। কিন্তু ফাঁকায় বলে পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন পিএসজি তারকা। উল্টো ৩৩ মিনিটে ভয় ধরিয়ে দিয়েছেন চিলির ইভান মোরালেস। তার গোল অফসাইডের ফাঁদে বাদ না পড়লে বিপদে পড়তে হতো ব্রাজিলকে।
আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬৪ মিনিটে স্বস্তি ফেরে তিতের প্রাণে। নেইমারের শট প্রথম চেষ্টায় ফিরিয়ে দেন গোলরক্ষক ব্রাভো। ফিরতি চেষ্টায় তা জালে জড়ান এভারটন রিবেইরো। শেষ দিকে মারকুইহোস ও নেইমার আরও কয়েকবার চিলির রক্ষণে হানা দিয়েও সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচে আর গোল হয়নি। ১-০ গোলের কষ্টের জয়ে চিলির মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচের ৭টিতেই জিতে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে সেলেসাওরা।