a আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ, মামলা না নেয়ার অভিযোগ!
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ, মামলা না নেয়ার অভিযোগ!


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১৩ জুন, ২০২১, ০৮:৫৪
আবু ত্বহা মুহাম্মদ আদনান নিখোঁজ, মামলা না নেয়ার অভিযোগ

ফাইল ছবি । আবু ত্ব-হা মুহাম্মদ আদনান

 
রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হয়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। গত তিন দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। খবর বিবিসি বাংলার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিখোঁজ হবার সময় তার সাথে গাড়িচালকসহ আরো তিনজন সহকর্মী ছিলেন। সেই তিনজন সহকর্মী এবং গাড়িটিরও কোন খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন আদনানের পরিবার। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

আদনানের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোন থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।

তবে ঢাকায় পুলিশ বলছে, তিনি ঠিক কোন জায়গা থেকে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলেই মামলা নেয়া হয়নি।

পরিবার থেকে আদনানের স্ত্রী সাবেকুন নাহার বলেছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ২টা ৩৭ মিনিটে তার ( আদনান) সঙ্গে শেষ কথা হয়, তিনি তখন বলেছেন কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত তিনটা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি।

মামলা না করার কারণ জানতে চাইলে আদনানের স্ত্রী সাবেকুন নাহার পাল্টা প্রশ্ন করেন, ‘কোথায় মামলা করবো, কার কাছে অভিযোগ করবো? মামলা করবো কী, কেউ তো জিডিই নিতে রাজী হচ্ছে না।’

তিনি বলেছেন স্বামীর নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে শুক্রবার বিকালেই পুলিশের কাছে শরণাপন্ন হন তারা। কিন্তু রোববার বিকাল পর্যন্ত গাবতলী সংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি।

সাবেকুন নাহার অভিযোগ করেন, "থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোন থানাই দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে।"

তবে রোববার সকালে রংপুর সদর থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে আদনানের মায়ের পক্ষ থেকে।

৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন।

আদনানের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

পুলিশ কী বলছে, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিবিসি দারুসসালাম এবং মিরপুর থানার সঙ্গে যোগাযোগ করে।

মিরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ স্বীকার করেছেন যে কোন সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেননি তারা।

এ ব্যাপারে ওসি তোফায়েল বলেন, ‘উনি (আদনান) কোথা থেকে নিখোঁজ হয়েছেন সেই লোকেশনটা তো আমরা নিশ্চিত না। উনি গাবতলী থেকে নিখোঁজ হইছে, সেটা তো আমরা জানি না। সেক্ষেত্রে যেখান থেকে উনি রওনা হয়েছেন, সেই রংপুর অথবা উনার ঢাকায় যেখানে বাসা, সেখানে জিডি হতে পারে বা মামলা হতে পারে। 

এখন পুলিশ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন শনাক্ত করার চেষ্টা করছে। এজন্য পুলিশের সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। গাবতলী এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আদনানকে বা তার গাড়ীকে দেখা যায়নি। বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিকে অনুসন্ধানের জন্য পুলিশের আলাদা কোনো বিভাগ নেই।

সূত্র: বিবিসি বাংলা, যুগান্তর
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ত্ব-হা ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন: রংপুর ডিবি


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৬:১০
ত্ব-হা ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন: রংপুর ডিবি

সংগৃহীত ছবি

সংবাদ সম্মেলনে বলা হয়, নিখোঁজ ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা থেকে ফিরে বন্ধুর বাসায় ছিলেন ত্ব-হা ও সঙ্গীরা তার বন্ধুর নাম সিয়াম। 

পুলিশ জানায়, তার বন্ধু বাসায় ছিলেন না। তার মা বাসায় ছিলেন। তারা একটি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তারা ওই রাতেই ঢাকা থেকে ফিরেছে অন্য কোথাও অবস্থান করেনি।  

পুলিশ দাবি করে ব্যক্তিগত কারণে তারা আত্মগোপনে ছিলেন। তবে ব্যক্তিগত কারণ সম্পর্কে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায় এই মুহূর্তে তারা বলতে পারবেন না। সেটা ভেরিফাই করতে হবে। তাদের তথ্য যাচাই-বাছাই করব। আসলে সব ব্যক্তিগত কারণ তো বলা যায় না।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকাল ৩টার দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জবি'তে মানববন্ধন


অমৃত রায়, জবি প্রতিনিধি:
শনিবার, ২৯ মে, ২০২১, ১১:৪৯
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জবি'তে মানববন্ধন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

অতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিয়ে দ্রুততম সময়ে ক্লাস পরীক্ষা নেওয়ার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। আজ ২৯ মে (শনিবার) দুপুর সোয়া এগারোটা নাগাদ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদের জোর দাবি ছিলো সরকারি নীতিনির্ধারণী এবং শিক্ষামন্ত্রীর নিকট অবিলম্বে ক্যাম্পাস খোলে দিয়ে শিক্ষার্থীদের জীবনের বাতি আবার ফিরিয়ে দিতে। দীর্ঘসময় ধরে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সকল শিক্ষার্থীরা আজ হতাশায় নিমজ্জিত এবং অধিকাংশ শিক্ষার্থী আজ পড়াশোনা থেকে বাহিরের জগতে চলে গেছে। মানসিক শক্তি হারিয়ে অনেকে পরিবারের মাঝে থেকেই আজ নানা সমস্যার মধ্যে জর্জরিত। তাই সকল শিক্ষার্থীদের একটা দাবি ক্যাম্পাস খুলে দেওয়া। 

এই সময় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে মানববন্ধনে। এক এক করে  কয়েকজনের বক্তব্য ফুটে উঠে জ্বালাময়ী ক্ষোভ। বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের আরিফ আহমেদ বলেন, আমাদের একটা দাবি অবিলম্বে আপনারা ক্যাম্পাস খুলে দেন। ক্যাম্পাসে যারা আছে সবাইকে ভ্যাকসিন দিতে হবে। আবাসিক শিক্ষার্থীরা শুধু ভ্যাকসিন পাবে, অনাবাসিক শিক্ষার্থীরা পাবে না বিষয়টা কোনোভাবে মেনে নেওয়া হবে না। শিক্ষামন্ত্রীর এমন সিন্ধান্তকে আমরা ধিক্কার জানাই।

১৪তম ব্যাচের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান রাসেল বলেন, দেশে সবকিছু চলে শুধু আমাদের ক্লাস চলতে পারে না। খেলা চলতে পারে স্টেডিয়ামে, বাস চলতে পারে রাস্তায়, সবকিছু খোলা রয়েছে, শুধুমাত্র আমরা ঘরে বসে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করছি আপনাদের মতো কিছু অযোগ্য লোকের জন্য। 

১৩ তম ব্যাচের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী রাকিব বলেন, গ্রামের অধিকাংশ শিক্ষার্থী আজ বিভিন্ন গেম, টিকটিক, পাবজিসহ অপ্রয়োজনীয় কাজে আজ লিপ্ত। একের পর এক লকডাউনে শিক্ষার্থীরা আজ মানসিক ভাবে বির্পযয়। আমাদের সরকারি কর্মকর্তার সন্তানেরা তো আর আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতো পড়াশোনা করে না, করলে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করতেন। 

আজ যারা গ্রামে বসে এই সমস্ত বাজে অভ্যাসে আসক্ত হয়েছে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য কোন টিকা দিবেন, কোন ভ্যাকসিন আবিষ্কার করবেন, কোন মেডিসিনে মুক্ত করবেন তাঁদের সমস্যা। 

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জহির উদ্দিন বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের খোলার তারিখ শুনতে শুনতে আজ বিরক্ত। আমরা আর এই সমস্ত তারিখ শোনাতে চাই না। আড়ংয়ের সামনে লাইন দিয়ে মানুষ ঈদের কেনাকাটা করলে সেখানে করোনা নাই। মাছের বাজারে ভিড় করে মাছ কিনলে করোনা নেই। শুধু আমাদের বেলায় করোনা। শিক্ষামন্ত্রী নিজে আজ জানে না অনলাইনে কবে যে ক্লাস বন্ধ হয়েছে আদৌ চলে কিনা। যত দ্রুত আমাদের দাবি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিতে হবে।

গনিত বিভাগের শিক্ষার্থী শাহিন বলেন, আমাদের রাস্তাঘাট, বাজারে, দোকানে নিয়ে ক্লাস নেওয়া হোক। হাটে - বাজারে করোনা নেই, শুধু বিশ্ববিদ্যালয়ে করোনা। আমাদের প্রয়োজনে গার্মেন্টেসে নিয়ে পরীক্ষা নেন, কারণ সেখানে করোনা নেই। অনলাইনে যে পরীক্ষা নিবেন গ্রামের মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কি হবে। অধিকাংশ শিক্ষার্থী অনলাইনে এসমস্ত বিষয়ে ক্লাস বা পরীক্ষা দিতে অনাগ্রাহী। 

এই সময় মানববন্ধনে অংশগ্রহণ করা সকলের দাবি বিশ্বিবদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম খুলে আমাদের বাঁচান। আমাদের আজ করেনার ভ্যাকসিন থেকে বেশি প্রয়োজন পরীক্ষায় দেওয়া। মানববন্ধনের শেষে বক্তরা বলেন, আমাদের দাবি না মানা হলে কোনো ছাত্র আর ঘরে বসে থাকবেনা। কঠোর আন্দোলন ডাক দেওয়া হবে। তাঁরা শিক্ষা মন্ত্রণালয়কে এসময় আলটিমেটাম দিয়ে বলেন" স্বল্প সময়ে ক্যাম্পাস না খোললে যথাযথ জবাব দিবে সাধারণ শিক্ষার্থীরা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিবিধ

সর্বোচ্চ পঠিত - বিবিধ

বিবিধ এর সব খবর