a সীমিত লকডাউন সোমবার থেকে এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

সীমিত লকডাউন সোমবার থেকে এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৬ জুন, ২০২১, ১১:৫৬
সীমিত লকডাউন সোমবার থেকে এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধ করতে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন দিয়েছে সরকার। তবে আগামী বুধবার পর্যন্ত সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন কার্যকর করবে সরকার। আর বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য পুরোপুরি লকডাউন থাকবে দেশ।

প্রসঙ্গত, এর আগে, ২৪ জুন কোভিড-১৯ কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’- এর সুপারিশ করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যুগ পর রংপুর যাচ্ছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০২ আগষ্ট, ২০২৩, ০৯:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যুগ পর রংপুর যাচ্ছেন

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় এক যুগ পর রংপুর যাচ্ছেন। তার আগমন ঘিরে রংপুর মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত রংপুরবাসী।

বুধবার বেলা ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আয়োজকরা বলছেন। ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন।

এদিকে জনসভায় নেতাকর্মীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়েছেন। নগরীতে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশপথগুলোয় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। ২১টি পয়েন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পুরো নগরী পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে। নগরীর বৈদ্যুতিক পিলার, ল্যাম্প পোস্ট, দেয়াল, গাছ-কোথাও ফাঁকা নেই। রাস্তাঘাট, রোড ডিভাইডার ধুয়ে-মুছে চকচক করা হয়েছে। মাঠের দক্ষিণ-পশ্চিম কোনায় নৌকার আদলে সভামঞ্চ তৈরি করা হয়েছে। পাশে মিডিয়া, মুক্তিযোদ্ধা ও অতিথি কর্নার। জনসভাস্থলে এসএসএফসহ বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন। তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নদীর গর্ভে বিলীন দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২৭ আগষ্ট, ২০২১, ০৯:২৫
নদীর গর্ভে বিলীন দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক

ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে উজানে ভারতের গাড়ো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল, বর্ষণ, নদ-নদীর পানি হু হু করে বৃদ্ধি ও নদীর বিভিন্ন পয়েন্টে তীর ব্যাপক ভাঙনের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

চিকাজানী ইউপির দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কের মন্ডল বাজারের পশ্চিমাংশে ৩০০ মিটার সড়ক যমুনা নদীর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে। ফলে শুক্রবার থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় এই সড়কে।
 
স্থানীয়রা বলছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করতো ওই সড়কে। বৃহস্পতিবার ও শুক্রবার ভাঙ্গনস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান।

গত এক সপ্তাহ ধরে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার পাউবো সূত্রে জানা গেছে, যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি পানি। সদরসহ আট ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রোপা ধান, বীজতলা, শাকসবজির বাগান ও অন্যান্য ফসল তলিয়ে গেছে। শুক্রবার সকালে চিকাজানী ইউপির মন্ডল বাজার সড়কের ৩০০ মিটার ভেঙে গেছে। 

এতে পশ্চিমের খোলাবাড়ী, চর বাহাদুরাবাদ, ফারাজীপাড়া, নয়াগ্রাম, ডাকাতিয়া, হাজারিগ্রাম, এরেন্ডাবাড়ীসহ অন্তত ১০ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠার বিল ব্রীজসংলগ্ন প্রধান সড়কের বেশির ভাগ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে বলে জানা গেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়