a জাতীয় শিশু-কিশোর সংস্থা চাঁদের কণার উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা উদযাপন
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

জাতীয় শিশু-কিশোর সংস্থা চাঁদের কণার উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা উদযাপন


আরাফাত আলম, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০২ মার্চ, ২০২৫, ০৭:৫৩
জাতীয় শিশু-কিশোর সংস্থা চাঁদের কণার উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা উদযাপন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

জাতীয় শিশু কিশোর সংস্থা চাঁদের কণার উদ্যোগে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশিষ্ট  সংগঠক এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট এগ্রো কেমিস্ট মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবদুল আহাদ নুর, এসএম আমানুল্লাহ প্রমুখ।  

অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনদের চাঁদের কণা এওয়ার্ড দেয়া হয়। সলভার এগ্রো ফার্মার ব্যাবস্হাপনা পরিচালক মোঃ আব্দুস সাত্তার কে এগ্রো কেমিস্ট হিসেবে বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টঙ্গীতে তুলার গুদামে আগুন



বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ০২:৫৫
টঙ্গীতে তুলার গুদামে আগুন

টঙ্গীতে তুলার গুদামে আগুন

টঙ্গীর মিলগেট এলাকার কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে বৃহস্পতিবার সকালে এক ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ টি তুলার গুদাম পুড়ে ছাঁই হয়ে গেছে। 

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ৯ টায় উল্লেখিত এলাকার জনৈক মাসুদের তুলা ভাঙ্গানোর মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। 

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই গোডাউনসহ আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় সোয়া ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ সময় ওই এলাকায় পানি সংকট দেখা দিলে আশপাশের বিল্ডিং থেকে পানির ব্যবস্থা করা হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

ততক্ষনে ছোট বড় প্রায় ১৫ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান, রক্ষিত মালামাল ও আসবাব পত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

তবে ক্ষতিগ্রস্থ তুলা ব্যবসায়ীরা তৎক্ষণাত আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি। 

এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, তুলা ভাঙ্গানোর মেশিনে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

মুক্তসংবাদ প্রতিদিন / saiful

আজ দুপুরে নতুন নির্বাচন কমিশনারগণ শপথ নেবেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১১:১৭
আজ দুপুরে নতুন নির্বাচন কমিশনারগণ শপথ নেবেন

ফাইল ছবি: সিইসিসহ ৪ নির্বাচন কমিশনার

 

নিউজ ডেস্কঃ আজ ২৪ নভেম্বর, দুপুরে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)সহ অপর ৪ জন নির্বাচন কমিশনার শপথ নেবেন। দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হয় এবং সেই সার্চ কমিটির প্রস্তাব অনুযায়ী  অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান(সিইসি) করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়। নবনিযুক্ত নির্বাচন কমিশনারগণ হলেন- অবসরপ্রাপ্ত(অতি.) সচিব মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ,  অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফটো গ্যালারি

সর্বোচ্চ পঠিত - ফটো গ্যালারি

ফটো গ্যালারি এর সব খবর