a মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে- অধ্যাপক খালেকুজ্জামান
ঢাকা রবিবার, ৩ ফাল্গুন ১৪৩২, ১৫ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে- অধ্যাপক খালেকুজ্জামান


সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩
মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে- অধ্যাপক খালেকুজ্জামান

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  শিশু-কিশোর সংগঠন- অংকুর এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। শিশু- কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মহানবীর সা. সীরাত আলোচনা ব্যাপকভাবে করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে প্রাথমকি স্তর থেকেই দীনী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অংকুর এর উদ্যোগ প্রশংসনীয়। মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন- অংকুর আয়োজিত সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বি, মাওলানা আবু সালেহ, আহমদ আইমান আন্দালিব, আম্মার আল ফারাহ, শাহজাহান সৈকত, শহিদুল ই্সলাম সামি, রফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, হোসাইন তায়িবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পৃথিবীর জন্মই হয়নি


শেখ আ.হক চাষী, উপদেষ্টা, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ০৯:৩৮
পৃথিবীর জন্মই হয়নি

ছবি সংগৃহীত

পৃথিবীর জন্মই হয়নি
কবি আবদুল হক চাষী

পৃথিবীর জন্ম-ই হয়নি
আমার জন্ম হয় কিভাবে?
ব্লাকহোলে ভ্রুন আটকে আছে
দেখে দেখে পার হয়েছি ছিদরাতুল গেট
দাঁড়িয়েছিল হোমর যিনি পৃথিবীর রথে চড়বেন
পৃথিবীর জন্মের অপেক্ষায় আছেন।

পৃথিবীর জন্ম ই হয়নি
আমার জন্ম কিভাবে?
ঘুটঘুটে অন্ধকার পৃথিবীর প্রজনন পথে
আলোক বর্ষ আলোক বর্ষ কোপার্নিকাসের যাত্রা
কেউ নেই, কোথাও কেউ নেই সীমাহীন মহাশূন্য
এমন বিভৎস আঁতুঘর পুঁজিবাদের ভাগাড়
কে আসবে? অবশেষে হেগেল ও ফিরে গেলেন।

এমন বেজন্মা জন্ম নেবে পৃথিবী, নিজেকে অন্ধ
করে দিল হোমর তবু তো বেহায়া পুঁজিবাজারে
থুথু ছিটিয়ে দু লাইন গাই লেন মৈথিলী পঙতি
এমনি মেঘালয় নতশিরে অপেক্ষা করতে লাগলো
অবস্থামুনির জন্য। আমার এক আলেকিত ভোর জন্ম
জখমের জন্য।

আমার আর জন্ম নেয়া হলোনা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দিনিপ্রো নদীর বাঁধ ধ্বংসে রাশিয়া ইউক্রেন একে অপরকে দোষারোপ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১২:০১
দিনিপ্রো নদীর বাঁধ ধ্বংসে রাশিয়া ইউক্রেন একে অপরকে দোষারোপ

ফাইল ছবি

রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অতিগুরুত্বপূর্ণ একটি বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। এরই মধ্যে বাঁধটির গায়ে বিস্ফোরক বসানো হয়েছে বলে দাবি তাদের। এই বাঁধ ধ্বংস করা হলে ইউক্রেনের বিশাল এলাকা পানির নিচে তলিয়ে যাবে। তাতে অগণিত মানুষের প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। বাঁধটিকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এছাড়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, শস্যের চালান বিলম্বিত করে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতিকে প্রকট করে তুলছে মস্কো। শত্রুরা আমাদের খাদ্য রপ্তানি কমিয়ে আনতে সব চেষ্টায় করছে বলে মন্তব্য করেন তিনি।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, নোভা কাখোভকা বাঁধে বিস্ফোরক বসিয়েছে রুশ বাহিনী এবং সেটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, এখন রাশিয়ার একটি নতুন ‘সন্ত্রাসী হামলা’ ঠেকাতে বিশ্বের সবাইকে শক্তিশালীভাবে এবং দ্রুত কাজ করতে হবে। বাঁধটি ধ্বংস করার মানে হবে বড় মাত্রার বিপর্যয়। সুদীর্ঘ দিনিপ্রো নদী ইউক্রেনকে দুইভাগে বিভক্ত করেছে এবং কিছু কিছু জায়গায় এটি কয়েক কিলোমিটার প্রশস্ত। এই নদীর ওপর তৈরি বাঁধটি ধ্বংস হয়ে গেলে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হবে। এতে ইউক্রেনের দক্ষিণাংশে সেচ ব্যবস্থাও ভেঙে পড়বে।

রাশিয়া সম্প্রতি জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেত্স্ককে নিজেদের অংশ ঘোষণা করেছে। তবে খেরসনে এখনো তীব্র লড়াই চলছে দাবি করছে ইউক্রেন। ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার সের্গেই সুরোভিকিন গত মঙ্গলবার দাবি করেন, তার কাছে তথ্য রয়েছে, ইউক্রেনীয় বাহিনী বাঁধের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা এরই মধ্যে একটি বড় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সুরোভিকিন বলেন, কিয়েভ সরকার খেরসনে যুদ্ধে নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার এবং কাখোভকা বাঁধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতির বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে।

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, বাঁধটি মস্কো নিজেই উড়িয়ে দিয়ে এর দায়ভার কিয়েভের ঘাড়ে চাপানোর চেষ্টা করতে পারে। জেলেনস্কি বলেছেন, আমি ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে পরবর্তী সন্ত্রাসী হামলা সম্পর্কে জানিয়েছি। রাশিয়া কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে খেরসন অঞ্চলের রুশপন্থি উপপ্রধান কিরিল স্ট্রেমাসভ বলেছেন, বাঁধটিতে রাশিয়া বিস্ফোরক বসিয়েছে বলে কিয়েভ যে অভিযোগ করেছে, তা মিথ্যা। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিল্প ও সাহিত্য