a
ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন: ২নং পোগলদিঘা ইউনিয়ন মাঠ, সরিষাবাড়ি, জামালপুর
নিজস্ব প্রতিনিধিঃ আজ ১ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং পোগলদিঘা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়। সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচীর অংশ হিসেবে আজ জামালপুর, সরিষাবাড়ি, ২নং পোগলদিঘা ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের জনসভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জামালপুর জেলার বিএনপির সভাপতি এবং সরিষাবাড়ির মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটন তালুকদার, সদস্য, জামালপুর জেলা বিএনপি এবং জনাব ফয়জুল কবীর তালুকদার শাহীন, আহবায়ক, যুবদল সরিষাবাড়ি উপজেলা। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জনাব মোরশেদ আলম তালুকদার, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল। সভায় ২ নং পোগলদিঘা ইউনিয়ন শাখার সভাপতি জনাব মামুন ফকির।
হাজার হাজার জনগণের উপস্থিতিতে জনসমাবেশটি জনস্রোতে পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা দেশে ৫ আগষ্টের পর অন্তবর্তীকালীন সরকার গঠনের পর পতিত স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে সকল সন্ডা-পান্ডা রয়ে গেছে, তারা দেশে নানা রকম অস্থিরতা সৃষ্টি করে দেশে অগণতান্ত্রিক পরিবেশ তৈরির নানারকম পাঁয়তারা ও ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সকলে একসঙ্গে সেসকল অপতৎপরতা রুখে দেবো ইনশাল্লাহ।
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে শোক সভা শেষ করে হল থেকে বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড়ে কাচের দরজা ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। আর অল্পের জন্য রক্ষা পান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আহত নাছিরের মাথায় চারটি সেলাই করতে হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরের কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দরজার কাচ ভেঙে তার মাথা ফেটে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মাথায় চারটি সেলাই করা হয়।
সাবেক মেয়র নাছিরের ব্যক্তিগত সচিব রায়হান ইউসুফ রাতে গণমাধ্যমকে বলেন, সভা শেষে তিনি প্রধান অতিথিকে নিয়ে হল থেকে বের হচ্ছিলেন। এ সময় নেতাকর্মীদের প্রচণ্ড চাপ ছিল। প্রধান অতিথি কোনো মতে বের হলেও ভিড়ের চাপে হঠাৎ কাচের দরজা ভেঙে নাছির ভাইয়ের মাথায় পড়ে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে জিইসি মোড়ে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই করেন। সেলাই ও প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চিকিৎসকদের পরামর্শে বাসায় নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর
প্রেস বিজ্ঞপ্তি-
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম ও সাধারণ সম্পাদক লায়ন সালেহ আহমেদ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন- বাংলাদেশের নির্বাচন বিগত সময়ের চেয়ে অনেক বেশি অবাধ ও সুষ্ঠ হয়েছে। আমাদের সংস্থার অনেক সদস্যই এ দেশের সুনাগরিক ও ভোটার তারা সবাই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন কেন্দ্রে ভোট প্রদান করতে পেরেছেন। এও দেখা গেছে যে, যার ভোট সেই দিয়েছে। অন্যবারের ন্যায় একজনের ভোট অন্যজন দেয়নি এবং তেমন কোন সহিংস ঘটনাও ঘটে নাই। তাহলে ঐসব তথাকথিত গণতন্ত্রের ধারক ও বাহক হিসাবে দাবীদার আতিপত্যবাদিরা কিভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। তাদের দেশেই আজ মানবতা ও গণতন্ত্র ভুলুন্ঠিত।
বার্তা প্রেরক
মো: শামীম হোসেন
দপ্তর সম্পাদক
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন
বাংলাদেশ চ্যাপ্টার