a সাকিবের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি দোকান উদ্বোধন নিয়ে সমালোচনা
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

সাকিবের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি দোকান উদ্বোধন নিয়ে সমালোচনা


খোরশেদ আলম, মুুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১১:৪১
সাকিবের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি দোকান উদ্বোধন নিয়ে সমালোচনা

ফাইল ছবি: সাকিব আল হাসান


গত বুধবার সন্ধ্যায় দুবাইয়ের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন সাকিব আল হাসান, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীসহ অনেকেই। সদ্য ইংল্যান্ড সিরিজ সমাপ্তের পর দুবাইয়ে গিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। আর তাকে নিয়ে চমক দেখানো আরেক খবর দেন ব্যারিস্টার সুমন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ব্যারিস্টার সুমন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দাবি করেন, সাকিব আল হাসান তাকে একটা বিষয়ে কথা বলায় মারতে এসেছিল। তিনি বিষয়টি এতোদিন কাউকে জানাননি।

ভিডিওতে সুমন বলেন, “সাকিব আল হাসান আমাদের নামী-দামী ক্রিকেটার, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দু’বাইয়ে।

সেলিব্রেটি যারা আছেন, তাদের কেউ দাওয়াত দিলে যেতেই পারি। আমি সাকিব আল হাসানের কোন দোষ এ পর্যন্ত দেখি না। কিন্তু যখন জানতে পারলাম ডিবির পক্ষ থেকে জানিয়েছিল, ‘আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একজন পুলিশ কর্মকর্তা হত্যার আসামি। সে পলাতক অবস্থা আছে এবং ইন্টারপোলের সাহায্যে তাকে ধরে আনার চেষ্টা চলছে। তাকে মানা করার পরও সে শোনেন নাই।

ব্যারিস্টার সুমন দাবি করেন, তিনি সেলিব্রেটি হলেও তার বিষয়ে অন্যদের ন্যায় সমান তালে বিচার হওয়া দরকার দেশের প্রচলিত আইনে। সূত্র: মাছরাঙা নিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

চুনারুঘাটে বিশেষ অভিযান ৪৪ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২


মজিবর, হবিগঞ্জ প্রতিনিধি
বুধবার, ০৮ মার্চ, ২০২৩, ০৮:০৬
চুনারুঘাটে বিশেষ অভিযান ৪৪ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বুধবার (৮ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক এর নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা ও এসআই লিটন রায়, এএসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশাল জনৈক ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছের বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন: গাদিশাল গ্রামের ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছের স্ত্রী পারভীন আক্তার(৪০), একই ইউনিয়নের নালুয়া চা-বাগান পশ্চিম টিলার মৃত জয়নাল মুন্ডার পুত্র সাধন মুন্ডা (৪০)। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের সহযোগী দুই মাদক কারবারি পালিয়ে যায়। পরে জনৈক ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছের পশ্চিম ভিটের চার চালা টিনের ঘরের খাটিয়ার নিচে এবং একই ঘরের গোয়াল ঘরের কক্ষে মজুদ করে রাখা ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। সকাল ১০ টায় এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদু হক জানান, গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ার দিয়ে বলেন, মাদক কারবারি যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এধরনের অভিযান অব্যাহত আছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন


ফেসবুক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৮:৩৮
সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন

সিদ্দিকী নাজমুল আলম

সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। বাঁচবো কি না জানি না, তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই। আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনাকে মেনেই করতাম এবং করি। কোনদিন তার বাইরে যাইনি। সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলিনাই। বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়। আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি। আর শেষ কথা হলো বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির, ঠিকাদারি, দালালি ও পদ বানিজ্য কখনও করিনি। লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম কিন্তু আমার কপাল ভালো না।

কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে অনেকগুলো ব্লক ধরা পড়েছে ওপেন হার্ট সার্জারি করতে হবে হয়তোবা, আজকালের মধ্যেই করবে।
 
সরকারি হাসপাতালেই করবে কারণ এই দেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না- যে কোটি টাকার অপারেশন। যদি মরে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে, সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না। আপা আপনিই আমার মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী।
 
আপনাকে অনেক ভালোবাসি ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন আপনাদের আর যন্ত্রণা দিবো না।
 
এস এন আলম, বার্থ হাসপাতাল(এনএইচএস), লন্ডন 
১৮-০৬-২১। (ফেসবুক থেকে সংগৃহীত)

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ