a প্রতিশ্রুতি 
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

প্রতিশ্রুতি 


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২২ মার্চ, ২০২১, ০২:০৪
প্রতিশ্রুতি 

ছবি: মার্জেনা চৌধুরী

      - মার্জেনা চৌধুরী

কষ্টের দেয়াল ভেঙে যাই
প্রহরের খণ্ডিড নিকষ অন্ধকারে,
অশ্রুর সাগরে ভেসে যাই
খুঁজে যাই নিরর্থক এই আমিটারে !
পরাণে পেরেক ঠুকে
বিলুপ্ত ধূসর খুঁজি  চয়নিকা দুপুরে,
অবশ পায়ে নোঙর বাঁধি
খুঁজে যাই আমার জোনাকিটারে !
পাষাণের প্রগতি ধরি
পথিক আমি গন্তব্য নেই আমার,
অনুযায়ী  বর্ণাঢ্য হিম বায়ে
আমি যে পদচিহ্ন খুঁজি তাহার !
উড়াল পাখির মতো পরাণ
হিসেবেই গরমিল নিভৃতের মায়ায়,
আমি তো পাইনি তারে
মিনতি জড়ায়ে প্রতিশ্রুতি হারায় !


---- ফেসবুক পাতা থেকে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

— আজীবন নিমজ্জিত — 


ফেসবুক ডেস্ক:
বুধবার, ১৯ মে, ২০২১, ০৮:৩৫
আজীবন নিমজ্জিত

মোসলেমা পারভীন

  আজীবন নিমজ্জিত

তুমি আমার সামনে থেকে
       সব সুন্দর মুছে দিতে পারো,
       সরিয়ে নিতে পারো সুন্দর,
       ঢেকে দিতে পারো আঁধারে,
তবু আমার দুচোখ খুঁজে নেবে সুন্দর।
সুন্দরকে দেখার যে চোখ, 
              যে মন ও মনন,
সে আমারই থেকে যাবে আজীবন—
অন্ধ বধির তো হয় মন, 
            দৃষ্টি কিংবা শ্রবণ নয়।
যে মন যে চোখ চিরকাল 
        খুঁজে ফেরে সুন্দর 
সে আঁধারেও সুন্দরের দেখা পায়!
আঁধারের সৌন্দর্য তো 
              কেড়ে নেয়া যায়না!
অতল আঁধারে ডুবে দেখেছো কোনদিন?
চেয়ে দেখেছো কি কখনও, কোন সুন্দর 
                     লুকানো সেখানে?
ভালোবাসা সুন্দর,
    ভালোবেসে সুন্দরকে খুঁজে দেখেছো কখনও?
সৃষ্টি সুন্দর, ভালোবাসাই সৃষ্টি,
          ভালোবাসায় সুন্দরের সৃষ্টি।
যে চোখে, যে মনে ভালোবাসা থাকেনা
    সে চোখে, সে মনে সুন্দর অপসৃয়মান।
মমতার আর্দ্রতা ছাড়া
          কোন সুন্দর সৃষ্ট হয়নি কোনদিন!
আমার পৃথিবী চিরকাল সুন্দর, 
     আমার আকাশ চিরকাল কথা কয়।
মানুষ যখন মুখ ফিরিয়ে নিয়েছে
         আমার আদিগন্ত আকাশ,
             আমার সুষ্ময় পৃথিবী
আর্দ্রতায় স্নিগ্ধ করে রেখেছে আমাকে।
আমি আজীবন নিমজ্জমান
         অন্তঃহীন সুন্দরের সমুদ্রে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

প্রধান বিচারপতির আজ শপথ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১১:৪৮
প্রধান বিচারপতির আজ শপথ

ফাইল ছবি

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ বিকেলে শপথ নেবেন।  রাজধানীর বঙ্গভবনে বিকায় ৪টায় ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

হাসান ফয়েজ সিদ্দিকীকে বৃহস্পতিবার রাতে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের পদে স্থলাভিষিক্ত হলেন।

সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সে ক্ষেত্রে ৬৫ বছর বয়সি হাসান ফয়েজ সিদ্দিকী প্রায় দুই বছর প্রধান বিচারপতির আসনে থাকবে।

তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, তার বড় ভাই আবু বকর সিদ্দিকীও আপিল বিভাগের বিচারপতি ছিলেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাসের পর আইনে ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন।

১৯৮১ সালে জেলা আদালত, ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে যোগদান করেন। তিনি ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর