a ইরাকে মোসাদের কার্যালয়ে হামলায় ৩ ইহুদী গুপ্তচর নিহত
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইরাকে মোসাদের কার্যালয়ে হামলায় ৩ ইহুদী গুপ্তচর নিহত


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৩
ইরাকে মোসাদের কার্যালয়ে হামলায় ৩ ইহুদী গুপ্তচর নিহত

ফাইল ছবি

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কার্যালয়ে মঙ্গলবার সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠনের হামলায় ৩ ইহুদি গুপ্তচর নিহত হয় বলে জানা যায়।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের সাবেরিন বার্তা সংস্থা জানায়, ইরাকের সশস্ত্র সংগঠন সারাইয়া আউলিয়া আদ-দাম মোসাদের স্থাপনায় হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর ফার্স নিউজের

গোয়েন্দা সূত্রের তথ্যানুযায়ী, ইরাকে স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন্স সেন্টার নামে মোসাদের ওই কার্যালয়ে মঙ্গলবারের হামলায় ১০ জন হতাহত হয়। এদের মধ্যে মোসাদের ৩ জন কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে বলে জানা যায়।

ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই স্থাপনায় এসব ইসরাইলি কর্মকর্তা কয়েক মাস যাবত কাজ করে আসছিলেন। এদিকে, ইরাকে মোসাদের উপর হামলার পরও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো রকম মন্তব্য আসেনি।

সদ্য সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরাইলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের স্থাপনায় এই হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরাইল অবশ্য ইরানকে দায়ী করলেও, ইরান তা সরাসরি নাকচ করে দেয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসরাইল হামাসের ভয়ে সীমান্তে আয়রন ডোম বাড়িয়েছে


আমিনুল, মুক্তসংবাদ প্রতিদিন:
মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১২:০২
ইসরাইল হামাসের ভয়ে সীমান্তে আয়রন ডোম বাড়িয়েছে

ফাইল ছবি


 
ইসরাইলের দক্ষিণাঞ্চলে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছেন দখলদার সেনারা।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যায়। খবর হারেৎজের।

ইসরাইলি মিডিয়া আরও বলে যে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা থেকে ইসরাইল এসব পদক্ষেপ নিয়েছে।

এ ছাড়া পশ্চিমতীরেও ফিলিস্তিনিরা অভিযান চালানোর আশঙ্কা করছে দখলদার ইসরায়েল সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত করেছে।

সোমবার সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি অনাবাসিক এলাকায় আঘাত হানে। এর পর দখলদার বাহিনী গাজার দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায়।

এতে ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হন। গত কয়েক দিন ধরেই বায়তুল মুকাদ্দাসে মসজিদুল আকসা ও এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েল বাহিনী। এসব হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কিউই-আফগান ম্যাচও পরিত্যক্ত


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ০৫:১৪
কিউই-আফগান ম্যাচও পরিত্যক্ত

ফাইল ছবি

মেলবোর্নের আকাশ থেকে বৃষ্টির ধারা ঝরেই চলেছে অবরিত, তার যেন থামতে মানা। অস্ট্রেলিয়ার ক্রিকেট রাজধানীর আকাশ আজ নিজের কান্নার সঙ্গে কাঁদিয়েছে ইংল্যান্ডকেও। বৃষ্টির কারণে এবার নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হলো। বৃষ্টি আইনে দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে ইংল্যান্ড। আর নিউজিল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্তই হয়েছে বৃষ্টির কারণে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও আজ বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রান হেরে কিছুটা ব্যাকফুটেই চলে গেছে ইংল্যান্ড। এদিকে, আজকের দিনের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে জিতে গ্রুপের  শীর্ষস্থান আরেকটু মজবুত করার সুযোগ ছিলো কিউইদের সামনে।তবে সেই ম্যাচটিও ভেসে গেলো বৃষ্টিতে।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিলো নিউজিল্যান্ড। অন্যদিকে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় ইংল্যান্ডের কাছে। তাদের সামনে আজ সুযোগ ছিলো কিউইদের সঙ্গে জিতে জয়ে ফেরার। তবে আফগানদের সেই আশাও অপূর্ণই রেখে দিলো মেলবোর্নের বৃষ্টি।

কিউই-আফগান ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে। আগের ম্যাচে জয় পাওয়ায় সর্বমোট তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানেই রইলো ব্ল্যাক ক্যাপসরা। আর ১ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের তলানিতে মোহাম্মদ নবীর আফগানিস্তান। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক