a উজবেকিস্তান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার ঘোষণা
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

উজবেকিস্তান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৮ আগষ্ট, ২০২১, ১০:৪৮
উজবেকিস্তান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার ঘোষণা

ফাইল ছবি

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিওয়েভ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার ঘোষণা দিয়েছেন। তিনি এরই মধ্যে তালেবানের সাথে যোগাযোগও করেছেন। তিনি বলেন, যদি আফগান জনগণের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত। খবর ইয়েনি সাফাকের।

গতকাল শুক্রবার উজবেকিস্তানের উত্তরের নাভোই এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট শওকত আরো বলেছেন, আফগানদের সহযোগিতা করার জন্য সীমান্তের একটি সেতু খুলে দিয়েছে উজবেকিস্তান। 

এছাড়া বিদেশ থেকে আফগানদের যে খাদ্য সহায়তা দেয়া হয় তা উজবেকিস্তান থেকে রেলপথে আফগানিস্তানে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এটাই একমাত্র রেলপথ যা আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহর পর্যন্ত বিস্তৃত।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বিজেপি এমপির মরদেহ উদ্ধার নিজ বাড়ি থেকে 


আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ১২:৪৯
বিজেপি এমপির মরদেহ উদ্ধার নিজ বাড়ি থেকে 

ছবি: রাম স্বরূপ শর্মা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এমপি রাম স্বরূপ শর্মার মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর পার্লামেন্টারি বৈঠক বাতিল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ বুধবার সকালে রাজধানীর নয়াদিল্লির নর্থ অ্যাভিনিউয়ে নিজ বাড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছেন শর্মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

শর্মা ১৯৫৮ সালে হিমাচল প্রদেশের মান্দি জেলায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে প্রথম তিনি লোকসভা নির্বাচনে জয়ী হন। এরপর ২০১৯ সালের সাধারণ নির্বাচনে আবারও বিজয়ী হন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শাহ আ. মতিন গংদের অত্যাচারে মুক্তিযোদ্ধা পরিবার গ্রামছাড়া


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১১:৩২
Shorab ali

ফাইল ফটো:মরহুম বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীর স্ত্রী ও সন্তানগণের ছবি

মরহুম বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীর স্ত্রী ও সন্তানরা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর শহরের বাগুনিপাড়া গ্রামের বাসিন্ধা। জেলা প্রতিনিধি পাঠানো খবরে জানা যায়, মুক্তিযোদ্ধা সোহরাব আলীর পরিবারের প্রতিবেশী শাহ আ: মতিন গংদের অত্যাচার ও জুলুমে সোহরাব আলীর পরিবারের লোকজন বাড়ীঘরে বসবাস করতে পারছেননা। জীবন বাঁচাতে তারা পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা যায়। শাহ আব্দুল মতিন গং প্রতিবেশী মরহুম শাহ আরজু মিয়ার পুত্র । 

মুক্তিযোদ্ধা পরিবার নিজ গ্রামে স্বামীর ভিটায় বসবাস করার জন্য মুক্তিযোদ্ধা মরহুম সোহরাব আলীর স্ত্রী বাদী হয়ে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার হবিগঞ্জ বরাবরে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন।
 
বাদীনী তাঁহার আরজিতে ন্যায় বিচার ও জবরদখলকৃত ভূমি উদ্ধারের জন্যে সকল মহলের সাহা্য্য ও সহযোগিতা প্রত্যাশা করছেন। উল্লেখ্য, গত ০৭/০৩/২০২১ ইং তারিখে জেলা পুলিশ সুপার এবং ১০/০৩/২০২১ ইং তারিখে মন্ত্রী মহোদয় বরাবরে দরখাস্ত করেছেন মুক্তিযোদ্ধা পরিবারটি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক