a
ফাইল ছবি
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা ফ্লাইটটি শুক্রবার ১১টা ৪০ মিনিটে ভারতের নাগপুরে জরুরীভাবে অবতরণ করে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মাস্কাট থেকে উড্ডয়ন করা বিমানটির পাইলট ১১টার দিকে রায়পুরের কাছাকাছি হালকা অসুস্থতা বোধ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
এসময় দ্রুতই পরিস্থিতির গুরুত্ব আঁচ করে সহকারী পাইলট কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন।
এরপর ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় ওই বিমান থেকে।
পরে নাগপুর বিমানবন্দরে জরুরিভিত্তিতে ওই বিমানটিকে অবতরণ করানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নাগপুরেই পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।
ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন।
বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
তবে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
মাস্কাট থেকে বিজি-২২ ফ্লাইটের একজন যাত্রী জানান, মাস্কাট থেকে আমাদের ফ্লাইটে তোলা হয়। আমাদের মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় বিমানে তোলা হয়। তবে বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে নাগপুরে এটি জরুরি অবতরণ করে।
বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন। যাত্রীদের আনতে নতুন ফ্লাইট পাঠানো হবে কিনা, এই ফ্লাইটেই আনা হবে তা নিশ্চিত করেনি বিমান কর্তৃপক্ষ।
ফাইল ছবি
নন্দীগ্রামের বয়ালের বুথে গিয়ে দু' ঘণ্টা আটকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। রাজ্যে ভোট প্রচারে এসে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন মোদি। তার দাবি, নন্দীগ্রামের ঘটনাই প্রমাণ করে যে দিদি (মমতা) হার মেনে নিয়েছেন।
হাওড়ার উলুবেড়িয়ার সভায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'কিছুক্ষণ আগে নন্দীগ্রামে যা হলো আমরা সবাই দেখেছি। এতেই প্রমাণিত, দিদি হার মেনে নিযেছেন। এটাই বুঝিয়ে দিচ্ছে যে বাংলায বিজেপির সরকার তৈরি হতে চলেছে।
তৃণমূলনেত্রীকে উদ্দেশ করে মোদি আরও বলেন, দিদি, এখনও শেষ দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া চলছে। কানাঘুষা শুনছি আপনি নাকি শেষ পর্বের ভোটের জন্য অন্য কোনও আসন থেকে মনোনয়ন জমা দিতে পারেন, এটা কি সত্যি? আপনি নন্দীগ্রামে গেলেন, মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে। আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে।
মমতাকে আক্রমণ করে মোদি বলেন, 'বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে দিদিকে বিদায় জানাতে হবে। নন্দীগ্রামের মানুষ এ দিন সেই স্বপ্নটাই পূরণ করলেন।' সূত্র:বিডিপ্রতিদিন
ফাইল ফটো: করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭৬৬২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩২৫৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।