a রাশিয়া বিস্ফোরক অভিযোগ এনেছে আমেরিকার বিরুদ্ধে
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

রাশিয়া বিস্ফোরক অভিযোগ এনেছে আমেরিকার বিরুদ্ধে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৯ মার্চ, ২০২২, ০৭:০৭
রাশিয়া বিস্ফোরক অভিযোগ এনেছে আমেরিকার বিরুদ্ধে

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে এনেছে রাশিয়া। তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক জৈব কর্মসূচিতে অর্থ যোগান দিয়েছে। রাশিয়া আরও অভিযোগ করেছে— ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সমর্থিত জৈব সামরিক কর্মসূচিতে অ্যানথ্রাক্স, প্লেগের রোগের মতো জীবানু রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন, রাশিয়ার এসব অভিযোগ ‘হাস্যকর’ হিসেবে মন্তব্য করেছে।  

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ তুলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইউক্রেনে তারা জৈব কর্মসূচি গ্রহণের যথেষ্ট প্রমাণ পেয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও অভিযোগ করেন, ২৪ ফেব্রুয়ারি তাদের সশস্ত্র বাহিনী অভিযান শুরুর পর ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্লেগ, কলেরা, অ্যানথ্রাক্সের জীবাণু ধ্বংসের নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেনের প্রেসিডেন্টের একজন মুখপাত্র রাশিয়ার এসব অভিযোগ প্রত্যাখান করেছেন। সূত্র: দ্যা গার্ডিয়ান

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আইএস আমাদেরসহ সব মুসলমানের শত্রু: তালেবান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১৪ জুলাই, ২০২১, ১০:৫৪
আইএস আমাদেরসহ সব মুসলমানের শত্রু: তালেবান

ফাইল ছবি

আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসকে তাদের শত্রু বলে অভিহিত করেছেন।

তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, আইএস আমাদের যেমন শত্রু, অনুরূপ সব মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। খবর তাসনিম নিউজের।

তালেবানের সঙ্গে এই জঙ্গিগোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।

পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস এবং লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য আমরা এই দেশটির কাছে কৃতজ্ঞ।

পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাকে তালেবান অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে জবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপিকে তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মন্তব্য করে বলেন, আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বিশ্বাসী নই। আমরা আমাদের দেশ থেকে কাউকে পাকিস্তানে অনুপ্রবেশ করে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে দেব না।

আফগানিস্তানের চলমান সংঘর্ষ সম্পর্কে তালেবান মুখপাত্র বলেন, আমরা আফগান জনগণের কোনো ক্ষতি করব না এবং তাদের জানমালের হেফাজত করা আমাদের কর্তব্য।

আফগান সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য তালেবান কাতারের রাজধানী দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছে বলেও জানান জবিউল্লাহ মুজাহিদ।

তিনি দোহা সংলাপের সফলতা কামনা করেন। তালেবান মুখপাত্র বলেন, আমরা সংলাপের মাধ্যমে আফগানিস্তানে ইসলামি শাসনব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের সামরিক শক্তি থাকা সত্ত্বেও আমরা বলপূর্বক কাবুল দখল করব না; বরং সংলাপকে প্রাধান্য দেব। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

উপযুক্ত ছেলেমেয়েদের অভিভাবকগণ ইউনাইটেড ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করতে পারেন


আসলাম, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:৫৭
উপযুক্ত ছেলেমেয়েদের অভিভাবকগণ ইউনাইটেড ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করতে পারেন

ছবি সংগৃহীত

 


নিউজ ডেস্ক: বিভিন্ন জেলা, উপজেলা ও ঢাকায় প্রতিষ্ঠিত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, অবিবাহিত, ডিভোর্সি, বিপত্নীক এবং বন্ধ্যা পাত্র-পাত্রীর তথ্য আমাদের প্রতিষ্ঠানে রয়েছে।

এছাড়াও বিসিএস ক্যাডার, সরকারী, বেসরকারী কোম্পানীতে চাকুরীরত প্রতিষ্ঠিত পাত্র/পাত্রীর বিশ্বস্ত সন্ধ্যানদাতা প্রতিষ্ঠান হিসেবে অতি সুনামের সহিত কাজ করে যাচ্ছি। আগ্রহী ব্যক্তি ও অভিভাবকগণ ৩x৪ ইঞ্চি সাইজের রঙ্গীণ ছবি, ভোটার আইডি কার্ড-এর ফটোকপি ও বায়োডাটাসহ নিম্নের ঠিকানায় যোগাযোগ করুন।


(বি.দ্র. ইউনাইটড ম্যারেজ মিডিয়া 'হিডস' কর্তৃক পরিচালিত। হিডস/HEDS একটি মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা। তাই এই প্রতিষ্ঠানে যে কোন অসচ্ছল পরিবারের সদস্যদের বিনা পয়সায় যে কোন আইনি বিষয়ে সহযোগিতা প্রদান করা হয়।)

 

 

যোগাযোগ: ১৪ পুরানা পল্টন, মতিঝিল, ঢাকা: ১০০০
অথবা, ৫৬/১, বায়তুল ভীউ টাওয়ার, বায়তুল মোকারম উত্তর গেট, ঢাকা।
ফোন: (WhatsApp)০১৬১০-৮৭০৭৭৭, ০১৬৪৮-১৬৩১১০
Email: mstv7071@gmail.com

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক