a
ফাইল ছবি
কাবুল বিমানবন্দরে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেশ কয়েকজন তালেবান রক্ষীও আহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে যে, কাবুল বিমানবন্দরের একটি গেটে বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল, তার নিকটে এই বিস্ফোরণ ঘটে।
বিবিসি সংবাদদাতা জনাথান বিইল জানান, প্রথম হামলার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।
সূত্র : বিবিসি
ফাইল ছবি
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক দখল করে নিয়েছে। সোমবার শহরটি দখলের মধ্য দিয়ে ষষ্ঠ প্রাদেশিক রাজধানী হিসেবে আইবাক তালেবানের নিয়ন্ত্রণে এলো।
তালেবানের মুখপাত্র সোমবার সংবাদমাধ্যমে পাঠানো বার্তার মাধ্যমে শহরটি দখলের ঘোষণা দেন। অপরদিকে সামানগানের উপ প্রাদেশিক গভর্নর বার্তা সংস্থা এএফপির কাছে শহরটি তালেবানের দখল করার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শহরটি পুরোপুরি তালেবানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এদিকে আফগানিস্তানের দখল নিয়ে দেশটির সরকারি সামরিক বাহিনীর সাথে বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে তালেবানের। এরমধ্যে গত তিনদিনে দক্ষিণের একটি ও উত্তরের চারটিসহ মোট পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে সশস্ত্র সংগঠনটি।
কান্দাহার, হেরাত ও লশকরগাহের বাসিন্দারা জানিয়েছেন, তাদের শহরের চারপাশে প্রচণ্ড লড়াই চলছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টা কান্দাহার ও হেলমান্দ প্রদেশে তালেবানের সাথে তুমুল লড়াই হয়েছে আফগান সামরিক বাহিনীর। লড়াইয়ে কয়েক শ’ তালেবান যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
অপরদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়ায়িস স্তানাকজাই বলেছেন, লড়াইয়ে তালেবানের ‘বিপুল ক্ষতি’ হয়েছে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে।
তিনি আরো বলেন, ‘শহরগুলোতে আফগান নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে।’
সোমবার তালেবানের এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, তারা এখন দেশটির উত্তরের বৃহত্তম শহর মাজার-ই-শরিফকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুখপাত্র ঘোষণা দেন, শহরটি দখলে তারা চারদিক থেকে আক্রমণ চালিয়েছেন।
অবশ্য শহরের বাসিন্দা ও কর্মকর্তারা বলছেন, তালেবান আক্রমণের বিষয়টি বাড়িয়ে বলছে। বলখ প্রদেশের রাজধানী শহরটির আশেপাশের জেলাগুলোতে এখনো লড়াই চলছে।
এর আগে শুক্রবার দক্ষিণের নিমরোজ প্রদেশের যারানজ ও শনিবার উত্তরের জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে নিয়েছে তালেবান। রোববার একদিনে তালেবান উত্তরাঞ্চলীয় তিন প্রদেশ কুন্দুজ, সার-ই-পুল ও তাখার প্রদেশের প্রাদেশিক রাজধানী তালোকান দখল করে নেয়।
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। সমঝোতা না হওয়ার জন্য আফগান সরকারকে অভিযুক্ত করছে তালেবান।
এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া শুরু করে তালেবান এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগ এলাকা তালেবান দখল করে নিয়েছে।
সূত্র : আলজাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড
ছবি সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন এবং সমসংখ্যক মানুষ আহত হয়েছেন। যার অর্ধেক মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি জানেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় রাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৫ জনে। এছাড়া শনাক্তের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর চলমান রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর লাগা এ আগুন ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। রাতে বেইলি রোডের একটি ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নামার সময় অনেকে আহত হন এবং অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না স্বজনরা আহাজারি করছেন। সূত্র: বিডি প্রতিদিন