a
ফাইল ছবি
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শুক্রবার সকালে ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫৩ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।
তালিকায় যদিও ঢাকার স্কোর ২৫৩, তবে ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘বিপজ্জনক’বা দুর্যোগপূর্ণ। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ৩৯৬, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ভিয়েতনামের হ্যানয়, শরটির স্কোর ২১১। এরপরের অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই,শহরটির স্কোর ২০৩। চতুর্থ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই (১৯৭)। পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮৮।
বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সূত্র: আইকিউ এয়ার
ফাইল ছবি
বাংলাদেশের সীমানার মধ্যে গোলাবারুদ ও হামলার ঘটনায় আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সকালে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা রয়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্ট বিকাল তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রাখেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় সতর্ক করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভার্চুয়াল তলবে ওই দিন ঢাকা এই ঘটনার পুনরাবৃত্তি চায় না বলে সাফ জানিয়েছিল। এরপরেও সীমান্তে আবার গোলাবর্ষণের মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার টহলও দেয়। এই ঘটনার জের ধরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও জরুরি তলব করে পরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: যুগান্তর
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ২২২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৩১৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২৪৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।