a
ফাইল ছবি। কবি কাজী নজরুল ইসলাম
আজ মঙ্গলবার ১১ জ্যৈষ্ঠ, ১৪২৮। সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। কবির জন্ম হয়েছিল বাংলা ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬/১৮৯৯ ইং।
তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া। পিতার অকাল মৃত্যুতে পরিবারের ভরণপোষণের জন্য তিনি শিশু বয়সেই মক্তবে শিক্ষকতা, হাজি পালোয়ানের মাজারে খাদেম এবং মসজিদের মুয়াজ্জিনের কাজ করেছেন।
কাজী নজরুল ইসলাম বেঁচেছিলেন ৭৭ বছর। জন্মের পর থেকে মাত্র ৪৩ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক জীবন কাটিয়েছেন। এর মধ্যে সাহিত্য রচনার কাল ছিল মাত্র ২৪ বছর।
১৯৭২ সালের ২৪ মে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবি সপরিবারে বাংলাদেশে আসেন। বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন।
কবি নজরুলের বয়স ৭৭ বছর হলেও ১৯৪২ সালের জুলাই মাসে অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘ ৩৪ বছর ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুর আগ পর্যন্ত তিনি নির্বাক জীবন কাটিয়েছেন।
কবির জন্মদিনে আয়োজনে থাকবে:
মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এদিকে, নজরুল একাডেমি জাতীয় কবির জন্মদিন উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
এদিকে, নজরুলজয়ন্তীতে এ বছর ছায়ানটের নিবেদন ‘শান্তির জয় হোক’। নজরুলের মানবতা, স্বদেশ ও উদ্দীপনামূলক গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ৮টায়, ছায়ানটের ফেসবুক গ্রুপ (facebook.com/groups/chhayanaut) ও ইউটিউব চ্যানেলে (youtube.com/ ChhayanautDigitalPlatform)।
এছাড়া, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জয়ন্তী উপলক্ষ্যে ‘কবি স্মরণ’-এর আয়োজন করেছে। আজ মঙ্গলবার রাত ৯টায় সংগঠনের ফেসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। ৯টি সদস্য সংগঠনের ৯ জন শিল্পী এ অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
দেশের রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশ্বে চলমান মহামারির মধ্যেই বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (৩০ ডিসেম্বর) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩.১৭ বিলিয়ন মার্কিন ডলারে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকসহ ২শ’র মতো প্রতিষ্ঠানে মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে সাইবার হামলা করেছে হাফনাম হ্যাকারস গ্রুপ।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, এ হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে।
এ হামলার বিষয়টি দপ্তরগুলোকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে বিডি সার্ট।
বিডি সার্ট বলছে, এ হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বাংলাদেশ আর্মি, এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। গোয়েন্দারা বলছেন, অন্য হামলার তুলনায় এই হামলায় আর্থিক ক্ষতির ঝুঁকি অনেক বেশি।
জানা গেছে, হাফনাম নামের এই হ্যাকার গ্রুপটি চীনের। এর আগে বিশ্বব্যাপী হাজারো প্রতিষ্ঠান হাফনামের হামলার শিকার হয়েছে।
ছবি:মুক্তসংবাদ প্রতিদিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাহিত্য সংসদ আয়োজন করছে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা ‘ভাবনায় স্বপ্নের পদ্মাসেতু’। প্রতিযোগিতার অংশ হিসেবে প্রকাশিত হবে একটি দেয়ালিকা ও সাহিত্য পত্রিকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি আলিমুল ইসলাম জানান, আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন, সেই মহেদ্রক্ষণকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন। তিনি আরো জানান প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে থাকবে ছড়া ও কবিতা, ‘খ’ বিভাগে গল্প, ছোট গল্প,লৌকিক গল্প এবং ‘গ’ বিভাগে প্রবন্ধ ও চিত্রাঙ্কন।
গল্প, ছোট গল্প, লৌকিক গল্পের শব্দ সংখ্যা ৩৫০-৫০০ শব্দের ভেতরে হতে হবে। লেখক তার লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের অফিসিয়াল গ্রুপে নাম, ব্যাচ, বিভাগ দিয়ে আপলোড করতে হবে। প্রতিযোগিতাটি শিক্ষক ও শিক্ষার্থী সবার জন্য উম্মুক্ত এবং একজন লেখক তার নিজের লেখা দিয়ে যেকোনো বিভাগে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
পুরস্কার হিসেবে কি থাকছে জানতে চাইলে তিনি জানান প্রতিটি বিভাগে(ক,খ,গ) প্রথম ও দ্বিতীয় জনকে ৫ থেকে ১০ হাজার টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হবে।
সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বিচারকমন্ডলী কর্তৃক লেখার মান নির্ণয় করে প্রত্যেক বিভাগ থেকে দুইজন বিজয়ী ঘোষণা করা হবে এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন এ নিয়ে তিনি বলেন আমরা আজকেও উপাচার্য মহোদয় ও ট্রেজারের সঙ্গে কথা বলেছি, অতিথি নিয়ে কথা চলমান রয়েছে। আগামী ২০ শে জুন রাত সাড়ে ১২টা পর্যন্ত লেখা জমা নেয়া হবে।