a আজ বিএনপির একযোগে ৬৫০ স্থানে অবস্থান কর্মসূচি
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ বিএনপির একযোগে ৬৫০ স্থানে অবস্থান কর্মসূচি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩, ০৯:৪২
আজ বিএনপির একযোগে ৬৫০ স্থানে অবস্থান কর্মসূচি

ফাইল ছবি

মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচির পর এবার মহানগরীর সব থানা এবং সব উপজেলায় দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি করবে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি সাংগঠনিক থানায় এবং সাড়ে ৫০০ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬০০ স্থানে একযোগে এ কর্মসূচি হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। ইতোমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিটা থানা বিএনপিকে নিজ নিজ থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা বিভিন্ন দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে। সূত্র:ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘সমস্যাটা হচ্ছে, বিএনপি ছাড়া আওয়ামী লীগের মুখে কথা বের হয় না’


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ০৫:১৬
‘সমস্যাটা হচ্ছে, বিএনপি ছাড়া আওয়ামী লীগের মুখে কথা বের হয় না’

ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হয়েছে সুনামগঞ্জের শাল্লা থানায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই হামলা বিএনপি করেছে। তাহলে ধরা পড়লো কে? 

প্রথম আসামি যিনি গ্রেফতার হলেন তিনি তো যুবলীগ নেতা স্বাধীন মেম্বার। আর আপনারা বলছেন এই হামলার ঘটনা বিএনপি ঘটিয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে কী, বিএনপি ছাড়া ওদের মুখে আর কোনো কথা বের হয় না। সারাক্ষণ বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ করতে থাকে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে স্বৈরাচার এরশাদ কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখলের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তি‌নি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমিতো বলেছি একটি নিরপেক্ষ তদন্ত করে দেখুন, জরিপ করে দেখুন। হিন্দু সম্প্রদায়ের ভাইদের কত জমি, কত বাড়ি কারা দখল করে আছে। দেখবেন বেশিরভাগই আওয়ামী লীগ দখল করে আছে। আওয়ামী লীগ সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও সম্প্রীতি বিনষ্ট করেছে।

তিনি বলেন, আমরা বার-বার বলছি রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এতটুকু জায়গার মধ্যে ১২ লাখ লোককে রাখা তাদের ভরণ-পোষণ দেয়া তাদের সুন্দরভাবে রাখা সম্ভব নয়। আপনারা সমাধান করছেন না। আপনারা এটাকে ব্যাবহার করার চেষ্টা করছেন। আপনাদের এসব উদ্যোগ নেয়ার বিষয় আজও দৃশ্যমান নয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিশ্বের প্রথম টুইট বিক্রি হলো ২৪ কোটি টাকায়


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ০৯:৩১
বিশ্বের প্রথম টুইট বিক্রি হলো ২৪ কোটি টাকায়

ফাইল ফটো: জ্যাক ডরসি

টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির একটি টুইট বিক্রি হয়েছে ২.৯ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৪ কোটি টাকা। ২০০৬ সালের ২১ মার্চ ওই টুইটটি করেছিলেন ডরসি। ​তাতে তিনি লিখেছিলেন “just setting up my twttr”। খবর বিবিসি।

বিশ্বে এটিই প্রথম টুইট যা কি না কোটি টাকায় বিক্রি হলো। টুইটটি কিনে নিয়েছেন সিনা এসতাভি নামের মালয়েশিয়ার এক ব্যবসায়ী। দাতব্য কাজে টুইটটি নিলামে তুলেছিলেন ডরসি। ইদার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টুইটটি কেনা হয়েছে।

টুইটটি কিনতে পেরে খুব খুশি ওই ব্যবসায়ী। তিনি বলেছেন, এটি শুধুই একটি টুইট নয়। আমি বিশ্বাস করি পরে এই টুইটের আসল মূল্য মানুষ বুঝতে পারবে, মোনালিসার চিত্রকর্মের মতো।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি