a
ফাইল ছবি
টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ গণমাধ্যমকে বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।
পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।
ঘারিন্দা রেলস্টেশনের বুকিংমাস্টার সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৩টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির দুইটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউই। সূত্র: যুগান্তর
ছবি সংগৃহীত
মেট্টো-ল নামে রামপুরা শো-রুমের মালিক রাশেদুল ইসলাম রিফাতের নিকট থেকে গত ২৪/৮/২০২৩ইং তারিখে ১,৬৮,০০০/-(এক লক্ষ আষট্টি হাজার) টাকা দিয়ে পুরাতন গাড়ি ক্রয় করেন আবিদ হোসেন আরাফাত নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। গাড়িটির বর্ননা:(কালো রং-এর Apache 160 CC 4V মোটর সাইকেল, যাহার রেজি নং- ঢাকা মেট্টো-ল-১৬-৮৮৬৭, ইঞ্জিন নং-CE7HM2900947, চেসিস নং- PS637AE72M6N64)। গাড়িটি ক্রয় করার সময় শো-রুমের মালিক বিক্রির রশিদসহ সকল কাগজ বুঝিয়ে দিলেও গাড়িটির যে প্রথম মালিক তার কোন নাম, মোবাইল নম্বর বা ঠিকানা প্রদান করেননি। উপরন্তু গাড়ির মালিকের নাম জানতে চাইলে সে বলেন, গাড়িটি আপনার কাছে আমি বিক্রি করেছি এখন সকল দায়-দায়িত্ব আমাদের। সে আরও বলেন গাড়িটি সেকেন্ডহেন্ড এবং গাড়িটির দ্বিতীয় মালিকের নামে বিআরটিএ গিয়ে নাম পরিবর্তন করতে শো-রুমের মালিক গাড়িটির প্রথম মালিককে দিয়ে সকল কার্যাদি সম্পন্ন করে দেবেন বলে আশ্বাস দেন। শো-রুমের মালিক রিফাত দুই সপ্তাহের মধ্যে গাড়ির নাম পরিবর্তনের কথা বললেও প্রায় ২(দুই) মাস অতিবাহিত হওয়ার পরও শো-রুমের মালিক এবং তার দোকানের থাকা অন্যরাও একটার পর একটা অজুহাত দেখিয়ে শুধু কালক্ষেপণ করতে থাকে। ক্রয়কৃত গাড়িটি রাস্তায় চালাতে গিয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কয়েকবার মালিকানা জটিলতায় পুলিশ মামলা দেয়। তাই বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় প্রতিদিন শো-রুমের সহিত আরাফাত যোগাযোগ করতে থাকে। অবশেষে ২৭ অক্টোবর শো-রুম থেকে ফয়সাল নামে এক লোকের মোবাইল নম্বর প্রদান করেন শো-রুমের মালিক রিফাত এবং উক্ত নম্বর ব্যক্তিই গাড়ির প্রথম ব্যক্তি বলে জানান। সে মোতাবেক ২৯ অক্টোবর বিআরটিএ যাওয়ার কথা থাকলেও ফয়সাল হঠাৎ বলে তার মা অসুস্থ, আজ যেতে পারবেনা। অবশেষে ৫ নভেম্বর ফয়সাল বিআরটিএ যাওয়ার কথা জানায় এবং তার চাহিদা মোতাবেক মেট্টো ল শো-রুমের মালিক মো. রাশেদুল ইসলাম রিফাত যে মোবাইল নম্বর নাম দেয়, সেই ফয়সালকে (যে গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং কথিত প্রথম গাড়ির মালিক) ০৫/১১/২০২৩ইং ডিসেম্বর গাড়ির ক্রেতা আবিদ হোসেন আরাফাত উত্তরা বসুন্ধরা থেকে ফয়সালকে নিজ ক্রয়কৃত বাইকে তুলে নিয়ে যায় বিআরটিএ অফিসে। সেখানে ক্রেতা মো. আরাফাত বিআরটিএ’র ফরম পূরণের পর ফয়সালের সিগনেচারের সময় ফয়সাল হঠাৎ জানায় তার ভোটার আইডি কার্ডটি তার উত্তরা বাসা ১৪ নং সেক্টরে থেকে আনতে হবে বলে ক্রেতা আরাফাতের নিকট থেকে কৌশলে গাড়ির চাবি নিয়ে আরাফাতের গাড়িসহ পালিয়ে যায়। শো-রুমের মালিক রিফাতকে সাথে সাথেই ফোনে বিষয়টি জানালে সে জানায় কোন সমস্যা নেই, উনিই গাড়ির মালিক, আপনি ঐখানেই অপেক্ষা করুন। প্রায় দীর্ঘ সময় অপেক্ষার পর কোন হদিস না পেয়ে এবং ফয়সালের মোবাইল বন্ধ পাওয়ার পর শেষটায় সন্নিকটে তুরাগ থানায় যোগাযোগ করলে সেখানকার ওসি সাহেবের পরামর্শে একটি অভিযোগ দেন এবং সে মোতাবেক তুরাগ থানার এসআই ইব্রাহিম সাহেব রামপুরা শো-রুমে যোগাযোগ করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া ফয়সালের মোবাইল, ঠিকানা চাইলে শো-রুম থেকে কোন ধরণের তথ্য দিতে অস্বীকার করে। এসআই ইব্রাহীম উক্ত থানার ওসি সাহেবের পরামর্শে আবারও ফোনে ধমক দিলে তখন বাইক নিয়ে পালিয়ে যাওয়া ফয়সালের মোবাইল ও ঠিকানা প্রদান করেন। তুরাগ থানার ওসি মহোদয় জানান যেহেতু শো-রুমটি রামপুরা থানার ভেতরে এবং উক্ত থানার অন্যান্য কর্মকর্তারা আরও জানান এসব কাজে মেট্টো ল শো-রুম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ থাকতে পারে, তাই রামপুরা থানায় অভিযোগ দায়ের করলে দ্রুত সমাধান পাওয়া যেতে পারে!
সে মোতাবেক পরের দিন অর্থাৎ ৮ নভেম্বরে রামপুরা থানায় ওসি মহোদয়ের সহিত সাক্ষাৎ করে ঘটনা বর্ননা করে সেখানে একটি এজাহার দায়ের করেন মোহা. খোরশেদ আলম। উক্ত এজাহারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ওয়ালিউল্লাহ গাড়ী বের করার ব্যাপারে মেট্টো ল শো-রুমির মালিকের সাথে কথা বলে এবং উক্ত গাড়িটি কেনা ও বিক্রির সময়েও বিভিন্ন অনিয়ম লক্ষ্য করে মেট্টো ল-এর মালিক রিফাতের উপর চাপ প্রয়োগ করলে কয়েকদিন পর ফয়সাল জানায়, পলাতক ফয়সাল গাড়ি দেবে বলে তাকে জানিয়েছে। রিফাতের কথানুযায়ী পলাতক ফয়সাল ফোনে এসআই ওলিওয়াল্লাহর সাথে কথাও বলেছে বলে এসআই ওয়ালিউল্লাহ সাহেব জানান কিন্তু বিষয়টি দীর্ঘদিন কালক্ষেপনে এক পর্যায়ে বাদী আরাফাতের বাবা মোহা. খোরশেদ আলম কের্টে মামলা করার কথা জানালে রামপুরা থানার এসআই ওয়ালিউল্লাহ শেষবারের মতো মেট্টো ল মালিকের সাথে যোগাযোগ করলে উক্ত প্রতিষ্ঠানের মালিক রিফাত থানার ভেতরে বাদী-বিবাদীদের আত্বীয় স্বজন ও অন্যান্য ৪/৫ জন উক্ত থানার কর্মকর্তার উপস্থিতিতে ১৭ নভেম্বরে ক্রয়কৃত মূল্যের বাইকের সমপরিমান আরেকটি বাইক বা টাকা প্রদান করার শর্তে রাজী ও দুই দিনের সময় চায় এবং বিষয়টি এসআই ওয়ালিউল্লাহ সাহেব রামপুরা থানার ওসি মহোদয়ের সহিত বিষয়টি পুংখানুপূংখ অবহিত করেন এবং তিনি এটাও জানান আগামী ২ দিনের মধ্যে রিফাত বাইক বা টাকা প্রদানে সময় নিয়েছেন। ধূর্ত রিফাত সেখানে গিয়ে সবার উপস্থিতিতে ৩(তিন) দিনের সময় চান ওসি মহোদয়ের নিকট। ওসি সাহেব তাকে ৩ দিনের সময় দিলেও এক সপ্তাহ পেরিয়ে গেলে মামলার বাদী মোহা. খোরশেদ আলম এসআই ওয়ালিউল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করেন টাকা প্রদানের বিষয়টি। ওয়ালিউল্লাহ সাহেব বিব্রতবোধ করেন এবং শেষটায় থানায় সংগ্রহকৃত উক্ত শো-রুমের অবৈধ গাড়ি ক্রয়-বিক্রয় সংক্রান্ত যাদের নাম থানায় সংগ্রহ করেছিলেন এসআই ওয়ালিউল্লাহ সাহেব সেই নামগুলো নিয়ে মামলা করার উদ্যোগ নিলে জনাব ওয়ালিউল্লাহ আবারও মেট্টো ল মালিক মো. রিফাতের সাথে ফোনে যোগাযোগ করলে রিফাত জানান ১০ ডিসেম্বরে টাকা প্রদান করবেন মর্মে বাদী মোহা. খোরশেদ আলম ও অন্যান্যদের থানায় আসতে বলেন। অথচ ধূর্ত রিফাত সেদিন আবারও টাকা প্রদান না করে সময় চান এবং গাড়ি বের করার ব্যাপারে নিজ উদ্যোগে চেষ্টা করছেন এবং পেয়েও যাবেন বলে আশ্বাস দেন। শেষটা উক্ত থানায় আবারও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে এসআই উয়ালিউল্লাহ সাহেব সিদ্ধান্ত দেন, মেট্টো ল-এর মালিক গাড়ি উদ্ধার করতে পারলে গাড়ি ফেরত দেবেন। আর যদি উদ্ধার না করতে পারেন তবে বিনিময়ে ১,৬৮,০০০/-(এক লক্ষ আটষট্টি হাজার) টাকার ২৫% কর্তনে ২০ ডিসেম্বর ২০২৩ইং তারিখে প্রদান করবেন বলে মেট্টো ল মালিক রিফাতের সম্মতিতে বৈঠক সমাপ্ত হয়।
উল্লেখ্য, বাদীর আরজি ছিল, উক্ত গাড়ি এক লক্ষ আটষট্টি হাজার টাকা কেনার পর গাড়িতে প্রায় আরও বার হাজার টাকা যন্ত্রপাতি লাগানো হয় এবং বিআরটিএ-তে ফরম ও আনুষঙ্গিক প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছে। এছাড়া উত্তরা ও রামপুরা থানায় মামলা সংক্রান্ত আসা-যাওয়াসহ সর্বমোট প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে। তথাপি থানার ভেতরে ওসি মহোদয়ের জ্ঞাতসারে একটা মীমাংসা করায় বাদী মো. খোরশেদ আলম মেনে নেয়ার পরও ধূর্ত মেট্টো ল এর মালিক রিফাত দেশের প্রশাসন তথা আইন-আদালতকে কতটুকু মানবেন সেটা নিয়েও বাদী খোরশেদ আলম সন্দেহ পোষণ করছেন আমাদের প্রতিবেদকের নিকট।
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজ বাতিল হওয়ার পর থেকেই ২০২৪-২৫ সেশনের (স্নাতক) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়ে নানা জল্পনা ছিল। এবার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। অধিভুক্তি কলেজগুলোর স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা তাদের নিজ নিজ কাঠামোয় অনুষ্ঠিত হবে।
ঢাবির অধিভুক্তি কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া ঢাবির অধীন চলমান ঢাকার বড় সাতটি কলেজে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৬ জানুয়ারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির আবেদন শুরু হয় এবং আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ তারিখ ছিল। আর ভর্তি পরীক্ষা হওয়ার কথা আগামী এপ্রিল মাসে।
এদিকে ঢাবি অধিভুক্তি কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত ১৮২টি কলেজ-ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরণের ঢাকায় অবস্থিত সরকারি সাতটি কলেজের সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এছাড়াও বলা হয়েছে, কলেজগুলোর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর (বিশ্ববিদ্যালয় বা অন্যকিছু) ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষার জমাকৃত ফি (মোট ৩৩,১০১টি আবেদন) নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে। একইসঙ্গে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছেন, কিন্তু নতুন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয়, তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরত দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরত দেয়ার বিষয়টি দেখভাল করবে।
তবে, ‘ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি’ এবং ‘গার্হস্থ্য অর্থনীতি’ ধরনের বিশেষায়িত কলেজসমূহের ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে। সূত্র: ইত্তেফাক